আপনি কি ইঞ্জিনিয়ারিং পাস? বর্তমানে সরকারি চাকরি খুঁজছেন? তবে সুখবর। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা SAIL দুর্গাপুরে বিভিন্ন ট্রেডে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। সমস্ত ট্রেড মিলিয়ে প্রচুর শূন্যপদ রয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ হবে। কর্মীদের প্রতিমাসে মোটা বেতন ও থাকা-খাওয়া সুবিধাও দেওয়া হবে। আপনি যদি এই চাকরিতে আগ্রহী হন, তবে দেরি না করে নিচে যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন পদ্ধতি সহজভাবে বুঝে নিন।
| সংস্থার নাম |
স্টিল অথরিটি অফ ইণ্ডিয়া লিমিটেড (SAIL) |
| পদের নাম |
ইয়ং প্রফেশনাল (Grade 1, 2, 3)। |
| কোথায় নিয়োগ হবে |
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP), ইসকো স্টিল প্ল্যান্ট (ISP), অ্যালয় স্টিল প্ল্যান্ট (ASP) – দুর্গাপুর। |
| চাকরির ধরণ | চুক্তিভিত্তিক। |
| শিক্ষাগত যোগ্যতা |
ইঞ্জিনিয়ারিং পাস। |
| আবেদনের পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.sail.co.in |
শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিন্ন ভিন্ন প্ল্যান্ট এবং বিভাগের জন্য শূন্যপদ রয়েছে:
- প্রজেক্টস ডিভিশন (Projects Division): এই বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ করা হবে। প্রজেক্টস-কোর গ্রুপ, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট সেফটি, সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ডিজাইনের মতো উপ-বিভাগে ইয়ং প্রফেশনাল নেওয়া হবে।
- ওয়ার্কস ডিভিশন (Works Division): নেটওয়ার্কিং ও সাইবার সিকিউরিটি, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, হাইড্রোলিক্স, ফুল স্ট্যাক ডেভেলপার, এবং স্যাপ (SAP) টেকনিক্যাল বিভাগে কর্মী নেওয়া হবে।
- মেটেরিয়ালস ম্যানেজমেন্ট (Materials Management): মেটেরিয়াল ইন্সপেকশন (ইমার্জিং টেকনোলজিস) বিভাগে YP-1 এবং YP-2 গ্রেডে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট স্ট্রিমে নিয়মিত/ফুল-টাইম B.E. / B.Tech ডিগ্রি পাস হতে হবে।
কাজের অভিজ্ঞতা
গ্রেড অনুযায়ী কাজের অভিজ্ঞতা নিম্নরূপ:
- Young Professional – 1 (YP-1): সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের পোস্ট-কোয়ালিফিকেশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Young Professional – 2 (YP-2): সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের পোস্ট-কোয়ালিফিকেশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Young Professional – 3 (YP-3): সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের পোস্ট-কোয়ালিফিকেশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
সমস্ত পদের ক্ষেত্রেই ন্যূনতম বয়স হতে হবে ২৩ বছর। তবে গ্রেড বিশেষে সর্বোচ্চ বয়সসীমা আলাদা আলাদা,
- Young Professional – 1 (YP-1): সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
- Young Professional – 2 (YP-2): সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর।
- Young Professional – 3 (YP-3): সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর।
বেতন
প্রতিটি গ্রেড এর জন্য বেতনের স্কেল আলাদা আলাদা।
- YP-1: প্রতি মাসে ৭০,০০০ টাকা।
- YP-2: প্রতি মাসে ১,০০,০০০ টাকা।
- YP-3: প্রতি মাসে ১,৪০,০০০ টাকা।
এছাড়াও, প্রতি বছর কাজের ওপর ভিত্তি করে ৪% / ৭% / ১০% হারে বার্ষিক বেতন বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকবে। সঙ্গে থাকা খাওয়া, মেডিকেল ভাতা, ট্রাভেলিং অ্যালাওয়েন্স ইত্যাদি মিলবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য,
- প্রথমে SAIL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in-এ যান।
- ‘Careers’ সেকশনে ক্লিক করুন।
- নতুন আবেদনকারী হলে প্রথমে One-Time Registration (OTR) প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর আপনার রেজিস্টার্ড ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
- আবেদনপত্রে নিজের সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিক ভাবে পূরণ করুন।
- নীচের প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করুন।
- সমস্ত তথ্য যাচাই করে ‘Confirm’ করুন।
- আবেদন ফি জমা দিন। তাহলেই অ্যাপ্লিকেশন সফল হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- বয়সের প্রমাণপত্র হিসেবে সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট।
- ইঞ্জিনিয়ারিং পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
- যে কোন ফটো আইডেন্টিটি প্রুভ যেমন আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট / প্যান কার্ড ইত্যাদি।
- ঠিকানার যে কোন প্রমাণ যেমন ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ আধার কার্ড।
- কাজের অভিজ্ঞতার প্রমাণ যদি থাকে।
- বর্তমানে কোন প্রতিষ্ঠানে কর্মরত হলে সেখানকার এমপ্লয়ারের দেওয়া মারফত একটি NOC।
আবেদন ফি
SAIL-এর এই চাকরিতে আবেদনের জন্য প্রত্যেক প্রার্থীকে ৫০০ টাকা করে আবেদন ফি দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে শর্টলিস্ট করা হবে। তারপর সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
যদি কোনো পদের জন্য শূন্যপদের তুলনায় ৫ গুণের বেশি আবেদন জমা পড়ে, তবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) / অ্যাপটিটিউড টেস্ট / সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হতে পারে।
চূড়ান্ত মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে ৮০ শতাংশ নম্বর CBT থেকে এবং ২০ শতাংশ ইন্টারভিউয়ের থেকে নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ২২ মে, ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ০৬ জুন, ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.