WB ANM GNM Form Fill Up Date 2026: ANM GNM ফর্ম ফিলাপের সময়সীমা বাড়ল, নতুন তারিখ জানুন


পশ্চিমবঙ্গের যেসমস্ত ছাত্রছাত্রীরা এবছর ANM GNM পরীক্ষার আবেদন করছ, তাদের জন্য সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) WB ANM GNM Form Fill Up Date 2026 বৃদ্ধি করেছে। আগে যা দিনক্ষণ স্থির করা হয়েছিল, তা বদলে এখন আরো বেশ কিছু দিন নার্সিং কোর্সের আবেদন প্রক্রিয়া ও কারেকশন উইন্ডো চালু রাখা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যা আবেদনকারীদের জন্য অত্যন্ত খুশির খবর। কারণ যারা এবছর এখনো ফর্ম ফিলাপ কমপ্লিট করতে পারেনি, তারা বাড়তি কিছু দিন সুযোগ পেতে চলেছে।

পরীক্ষার নাম
পরিচালনাকারী সংস্থা

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

আবেদন শুরু ২৫ মার্চ ২০২৬।
আবেদন শেষ (পুরোনো বিজ্ঞপ্তি অনুযায়ী)

১৯ এপ্রিল ২০২৬।

কারেকশন উইন্ডো (পুরোনো বিজ্ঞপ্তি অনুযায়ী)

২১-২৩ এপ্রিল ২০২৬।

নতুন তারিখ নীচে দেওয়া হল।

কেন সময়সীমা বাড়ানো হল?

WBJEEB-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শিক্ষার্থীদের সুবিধার্থে সমস্ত দিক বিবেচনা করে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি বা নথিপত্র জোগাড় করতে দেরি হওয়ার কারণে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে আবেদন করতে পারেন না। তাই শেষ সুযোগ হিসেবে তাদের এই অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে।

WB ANM GNM Form Fill Up Date 2026 (New)

বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে টেবিল আকারে দেওয়া হলো:

বিষয় নতুন তারিখ
অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ

২২ এপ্রিল ২০২৬ (বুধবার)।

অনলাইন কারেকশন উইন্ডো শুরু

২৪ এপ্রিল ২০২৬।

অনলাইন কারেকশন উইন্ডো শেষ ২৬ এপ্রিল ২০২৬।

আরও পড়ুনঃ WBJEE ANM GNM Notification 2026

WB ANM GNM Form Fill Up Process

আপনি যদি ২০২৬ সালের নার্সিং এন্ট্রাস পরীক্ষার জন্য আবেদন করতে চান, তবে অনলাইনে এইভাবে আবেদন করতে হবে,

  • প্রথমে WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ যান।
  • হোমপেজে ‘ANM & GNM’ সেকশনে গিয়ে New Registration লিঙ্কে ক্লিক করুন।
  • নিজের নাম, বাবার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে নাম নথিভুক্ত করুন।
  • প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • নির্দেশিকা অনুযায়ী নিজের ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন।
  • নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিন।
  • সবশেষে আবেদনপত্রটি জমা দিয়ে ‘Confirmation Page’ ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখুন।

ANM GNM Practice Set in Bengali

WB ANM GNM Form Correction Process

আবেদন করার সময় অনেক ছাত্রছাত্রী ছোটখাটো ভুল করে থাকেন। সেই ভুল সংশোধনের জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে,

  • অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in এ যান।
  • ‘Correction’ লিংকে ক্লিক করে, অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে নিন।
  • দিয়ে ফর্মে যে তথ্যগুলো ভুল আছে, সেগুলো মুছে নতুন তথ্য এন্ট্রি করুন এবং সেভ করে সাবমিট করুন।
  • সাধারণত নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ছবি এবং স্বাক্ষর সংশোধন করা যায়। কিন্তু ইমেইল আইডি বা মোবাইল নম্বর পরিবর্তন করা নাও যেতে পারে।

আরও পড়ুনঃ ANM GNM 2026 syllabus PDF download

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *