আর কিছুক্ষণ পরই উচ্চ মাধ্যমিক রেজাল্ট, অনলাইনে স্টেপে স্টেপে এই পদ্ধতিতে রেজাল্ট জেনে নিন

এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ ১৪ মে আর কিছুক্ষণ পরই উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 (WBCHSE HS Result 2026) ঘোষণা করতে চলেছে। রেজাল্ট দেখার জন্য সকলেই উদগ্রীব। সকলেই চাইবে অনলাইনে নিজের রেজাল্ট কিভাবে সবার আগে দেখা যায়। এই পরিস্থিতিতে ইন্টারনেটে ট্রাফিক সৃষ্টি হয়ে সার্ভার স্লো হওয়া স্বাভাবিক ব্যাপার। কিভাবে, কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দ্রুত ও নির্বিঘ্নে দেখতে পারবে, সেটাই আজকের প্রতিবেদনে বিস্তারিত জানানো হলো।

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা চলেছিল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সংসদ সূত্রে খবর, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি, প্রায় ৭ লক্ষেরও অধিক। কড়া নিরাপত্তায় এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন হয়। এর পর থেকেই ছাত্রছাত্রী এবং অভিভাবকরা রেজাল্টের দিনক্ষণ নিয়ে উদগ্রীব ছিলেন। তার ওপর এবছর ভোটের কারণে অনেকেই চিন্তিত ছিলেন রেজাল্ট সঠিক সময়ে বেরোবে কিনা। যাইহোক, পরীক্ষা শেষ হবার ৮৫ দিনের মাথায়, ১৪ মে এবছর রেজাল্ট প্রকাশিত হচ্ছে। কোন ওয়েবসাইটে এবং কিভাবে দ্রুত রেজাল্ট চেক করা যাবে, তার স্টেপ বাই স্টেপ গাইড নিচে দেওয়া হল।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিবছরের মতো এবারও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি প্রথমে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করবেন। সকাল ১০:৩০ এ সেই বৈঠক শুরু হবে। এবছরের পাশ ফেল শতাংশ, সেরার তালিকা, জেলাভিত্তিক পারফরম্যান্স প্রকাশ পাবে। তারপর ১১:০০ থেকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারবেন।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক 2026উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 চেক

Step 1: নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করুন।
Step 2: নিজের রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে এন্টার করো।
Step 3: এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার মার্কশিট দেখতে পাবেন।

ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে Download বাটনে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *