পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ। মালদার সরকারি হোমে শিক্ষক নিয়োগ করার জন্য জেলার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জেলার স্থায়ী বাসিন্দা যে কোন নারী পুরুষ নির্বিশেষে সকলে আবেদন জানাতে পারেন। সবচেয়ে বড় কথা, এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না। কেবল ইন্টারভিউতে পাশ করলেই সরাসরি নিয়োগের সুযোগ পাবেন। নীচে এই চাকরির যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিত জানবো।
ভারত সরকারের Ministry of Women & Child Development-এর অধীনস্থ Mission Vatsalya Scheme-এর আর্থিক অনুদানে এবং পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তর দ্বারা অনুমোদিত Specialised Adoption Agency (SAA)-তে এই নিয়োগ হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ। সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতাগুলি হতে হবে:
- সোশ্যাল ওয়ার্ক (MSW) বা সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া হিউম্যানিটিজ, চাইল্ড ডেভেলপমেন্ট, সোসিওলজি বা রুরাল ডেভেলপমেন্টে মাস্টার্স ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
- কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকা আবশ্যিক।
- শিশুদের নিয়ে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন বা সাম্মানিক
নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা বেতন প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
এই পদের জন্য আগে থেকে কোনো অনলাইন বা অফলাইন আবেদন প্রক্রিয়া করার দরকার নেই। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি আবেদনপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে ওয়াক-ইন-ইন্টারভিউ (Walk-in-Interview)-তে অংশগ্রহণ করতে হবে। নীচে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কে আবেদনপত্র দেওয়া আছে। সেটিকে প্রিন্ট করে নিন।
প্রয়োজনীয় নথিপত্র
- নিজের হাতে পূরণ করা আবেদনপত্র।
- দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী দ্বারা Attested হতে হবে)।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।
- কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সংস্থায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ, কিভাবে আবেদন করবেন?
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা নেই। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬।
- ইন্টারভিউয়ের তারিখ: ২১শে এপ্রিল (মঙ্গলবার), ২০২৬।
- সময়: দুপুর ১১টা থেকে বেলা ১টার মধ্যে উপস্থিত হতে হবে।
- স্থান: উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, উমা রায় সরণী, ২ নং গভঃ কলোনী, পোঃ মোকদমপুর, জেলা: মালদা।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now