পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ৬৩৫ অ্যাপ্রেন্টিস নিয়োগ, পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে

আপনি কি ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন? তবে সুখবর। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ৬৩৫ অ্যাপ্রেন্টিস নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের এক বছরের ব্যাংকিং ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড এরও সুবিধা রয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? কি যোগ্যতা লাগবে? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? ও অন্যান্য খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিত জানবো।

নিয়োগের নাম

Punjab and Sind Bank Apprentice Recruitment 2026.

নিয়োগকারী সংস্থা

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক।

মোট শূন্যপদ ৬৩৫।
শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস।
প্রশিক্ষণের মেয়াদ ১ বছর।
আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

https://punjabandsind.bank.in/

শিক্ষাগত যোগ্যতা

  • প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। উল্লেখ্য, ০৬ জুন ২০২৬ এর আগে প্রার্থীকে পাস হতে হবে।
  • যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা বা স্নাতকোত্তর করেছেন, তারা এই পদের জন্য যোগ্য নন।
  • এছাড়া, স্নাতক পাসের পর যাদের ১ বছর বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা বা অন্য কোথাও অ্যাপ্রেন্টিস পদে অভিজ্ঞতা রয়েছে, তারাও আবেদন করতে পারবেন না।
  • চূড়ান্ত পরীক্ষা পাসের পর ৫ বছরের বেশি সময় অতিবাহিত হয়ে থাকলে আবেদন করা যাবে না।
  • আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষা পড়তে, লিখতে, বলতে এবং বুঝতে পারদর্শী হতে হবে।

বয়সসীমা

০১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য:

  • SC/ST: ৫ বছর।
  • OBC (Non-Creamy Layer): ৩ বছর।
  • PwBD (প্রতিবন্ধী): ১০ বছর।
  • বিধবা, বিবাহবিচ্ছিন্না নারী: সাধারণ/EWS-দের জন্য ৩৫ বছর, OBC-দের জন্য ৩৮ বছর এবং SC/ST-দের জন্য ৪০ বছর পর্যন্ত ছাড় রয়েছে।

স্টাইপেন্ড

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট ১২,৩০০ টাকা স্টাইপেন্ড বা বৃত্তি দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে:

  • আবেদন করার আগে সমস্ত প্রার্থীকে NAPS পোর্টাল (https://apprenticeshipindia.gov.in)-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
  • তারপর আবেদনের জন্য পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://punjabandsind.bank.in/-এ যান।
  • হোম পেজে থাকা “Recruitment” লিঙ্কে ক্লিক করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির অনলাইন আবেদনের লিঙ্কে যান।
  • আপনার নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা এবং (NATS) এনরোলমেন্ট আইডি সঠিকভাবে পূরণ করুন।
  • নিজের রাজ্য ও পছন্দসই জেলা নির্বাচন করুন।
  • স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হাতে লেখা ডিক্লেয়ারেশন আপলোড করুন।
  • নিজের একটি লাইভ ফটো ক্যাপচার করে আপলোড করুন।
  • সমস্ত তথ্য পুনরায় যাচাই করে সাবমিট করুন
  • ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিন।

আবেদন ফি

  • General, EWS এবং OBC প্রার্থীদের জন্য: ২০০ টাকা + ট্যাক্স ও পেমেন্ট গেটওয়ে চার্জ।
  • SC, ST এবং PwBD প্রার্থীদের জন্য: ১০০ টাকা + ট্যাক্স ও পেমেন্ট গেটওয়ে চার্জ।

নির্বাচন পদ্ধতি

  • পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বা ১০+২ (HSC) পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রাজ্যভিত্তিক, জেলাভিত্তিক এবং ক্যাটাগরিভিত্তিক মেধা তালিকা তৈরি করা হবে। যদি দুই বা ততোধিক প্রার্থীর প্রাপ্ত নম্বর একই হয়, তবে মেধা তালিকায় বেশি বয়সী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের আসল নথিপত্র যাচাইকরণের (Document Verification) জন্য ডাকা হবে।
  • সবশেষে মেডিকেল ফিটনেস পরীক্ষার পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদন শুরুর তারিখ: ২১ মে ২০২৬।
  • অনলাইন আবেদন করার শেষ তারিখ: ০৬ জুন ২০২৬।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০৬ জুন ২০২৬।
  • আবেদনপত্র সংশোধন/এডিটের শেষ তারিখ: ০৬ জুন ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *