পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি চাকরিতে বয়সসীমা ছাড় ২ বছর বাড়ল (Age Relaxation in WB Govt Jobs)। গত মে মাসে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর রাজ্যে সরকার গঠন করেই নতুন বিজেপি সরকার সমস্ত রাজ্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল । এবার সেই সিদ্ধান্তের সুবিধা যাতে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘমেয়াদে পেতে পারেন, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর (Finance Department) নতুন নিয়ম চালু করল। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের চাকরিপ্রার্থীরা বিপুলভাবে উপকৃত হতে চলেছেন।
২০ জুলাই তারিখে অর্থ দফতরের অডিট ব্রাঞ্চ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি (Notification No. 2619-F(P2)) জারি করে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং বিলম্বের কারণে হাজার হাজার যোগ্য প্রার্থী বয়সসীমা পেরিয়ে যাওয়ায় সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাদের কাছেও এখন ফের সরকারি চাকরির পরীক্ষার প্রতিযোগিতায় নামার সুযোগ রইলো।
অর্থ দফতরের অফিসিয়াল বিজ্ঞপ্তি

কী নিয়ম সংশোধন করা হয়েছে?
ভারতের সংবিধানের ৩০৯ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতার ওপর ভিত্তি করে ১৯৮১ সালের “West Bengal Services (Raising of Age-limit) Rules”-এ এই সংশোধন আনা হয়েছে। গত মে মাসে রাজ্য সরকারি চাকরিতে সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড়ের নিয়ম লাগু হয়েছিল। কিন্তু ১৯৮১ সালের মূল বিধির সাব-রুল (২)-এ উল্লেখ ছিল যে বয়সের ঊর্ধ্বসীমায় এই ছাড়ের সুবিধা “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” চালু থাকবে। এবার সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে তা অফিসিয়ালি ২০ জুলাই ২০২৬ থেকে পরবর্তী ২ বছরের জন্য বৃদ্ধি করা হলো।
আরও পড়ুনঃ রাজ্যের কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বিপুল নিয়োগ
কোন কোন নিয়োগের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য?
বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে চলতে থাকা এবং ভবিষ্যতের সমস্ত রাজ্য সরকারি নিয়োগগুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC), স্কুল সার্ভিস কমিশন (WBSSC), রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) বা অন্য যেকোনো সরকারি দফতরের আগামী ২ বছরের সমস্ত নতুন নিয়োগে প্রার্থীরা বয়সে ৫ বছরের অতিরিক্ত ছাড়ের সুবিধা পাবেন।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন