মাধ্যমিক পরীক্ষা ২০২৬ শেষ হয়েছে দুমাস হল। প্রতিবছর পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই রেজাল্ট বেরোয়। সেই হিসাব মত আর এক মাসের মধ্যেই রেজাল্ট হাতে পাওয়ার কথা। তবে এর মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পড়ে গেছে। এই আবহে কি রেজাল্ট নির্ধারিত দিনক্ষণ মেনে প্রকাশিত হবে? এই নিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মনে প্রশ্নের শেষ নেই। মাধ্যমিক রেজাল্ট 2026 কবে সঠিকভাবে প্রকাশিত হবে? এই প্রশ্নের উত্তরই আজকে সরাসরি এই প্রতিবেদনে জানবো।
| পরীক্ষার নাম |
পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২৬। |
| পরিচালনাকারী সংস্থা |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। |
| পরীক্ষার তারিখ |
২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২৬। |
| রেজাল্ট প্রকাশের তারিখ |
নীচে জানানো হয়েছে। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
wbresults.nic.in, wbbse.wb.gov.in |
মাধ্যমিক রেজাল্ট 2026 কখন বেরোবে?
রেজাল্ট প্রকাশের দিন সকাল ৯টা নাগাদ প্রেস কনফারেন্স হবে। তারপর ১০ টা থেকে সকল পরীক্ষার্থীদের মার্কশিট অনলাইনে আপলোড করা হবে। পরীক্ষার্থীরা নির্দিষ্ট পদ্ধতিতে তাদের রেজাল্ট অনলাইনে ঘরে বসেই চেক করতে পারবে।
মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে?
বিগত কয়েক বছরের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ দেখলে বোঝা যায় যে মধ্যশিক্ষা পর্ষদ প্রতিবছরই ৯০ দিনের লক্ষ্যমাত্রার মধ্যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। তাই এ বছরও সবার আশা মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্ট আসতে পারে। ইতিমধ্যেই পর্ষদ সভাপতি এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছিলেন “ভোটের আবহেই শিক্ষকরা জোর কদমে খাতা দেখছেন। প্রতিবছরের মতই তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে।” এদিকে পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল ভোটদান পর্ব চলবে। তার ফলাফল বেরোবে ৪ মে। আর যেহেতু ভোটের রেজাল্টের আগে কিছু হবে না, তাই প্রবল সম্ভাবনা রয়েছে মে মাসের প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মাধ্যমিক রেজাল্ট বেরোবার।
অনলাইনে মাধ্যমিক রেজাল্ট ২০২৬ দেখার পদ্ধতি
ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখা এখন আগের চেয়ে অনেক সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি দ্রুত রেজাল্ট চেক করতে পারবেন:
- প্রথমে আপনার ফোন বা কম্পিউটার থেকে wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন।
- হোমপেজে “Madhyamik Pariksha (S.E.) Results – Year 2026” নামক একটি লিঙ্ক দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
- আপনার অ্যাডমিট কার্ড দেখে সঠিক Roll Number এবং Date of Birth (DD/MM/YYYY ফরম্যাটে) ইনপুট করুন।
- সব তথ্য ঠিক থাকলে ‘Submit’ বা ‘Get Result’ বাটনে ক্লিক করুন।
রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবেন।
রেজাল্ট দেখার বিকল্প মাধ্যম
অফিসিয়াল ওয়েবসাইটে ট্রাফিক বেশি থাকলে SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন। মোবাইলের মেসেজ বক্সে গিয়ে লিখুন- WB10 আপনার রোল নম্বর এবং পাঠিয়ে দিন 5676750 অথবা 56263 নম্বরে। ফিরতি মেসেজে আপনার প্রাপ্ত নম্বর ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
FAQ
মাধ্যমিক রেজাল্ট ২০২৬ অফিসিয়াল তারিখ কবে?
এখনও অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে।
রেজাল্ট দেখার জন্য কী কী তথ্যের প্রয়োজন?
আপনার মাধ্যমিকের রোল নম্বর এবং জন্ম তারিখ (Date of Birth) প্রয়োজন হবে।
স্কুল থেকে কবে মার্কশিট দেওয়া হবে?
সাধারণত অনলাইনে রেজাল্ট প্রকাশের দিনই বা তার পরের দিন সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলে মার্কশিট পাঠিয়ে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা ওই দিন দুপুর বা পরদিন থেকে স্কুল থেকে আসল মার্কশিট সংগ্রহ করতে পারে।
ফলাফল আশানুরূপ না হলে কী করব?
যদি মনে হয় আপনি পরীক্ষায় আরও বেশি নম্বর পাওয়ার যোগ্য ছিলেন, তবে আপনি PPR (Post Publication Review) বা PPS (Post Publication Scrutiny) এর জন্য আবেদন করতে পারেন।