BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে


দেশের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) সুখবর এনেছে। BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ করা হতে চলেছে, এই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এই পদগুলোর জন্য আবেদন করা যাবে। নিয়োগের পর কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরি মিলবে। আরো বিস্তারিত তথ্য, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন ইত্যাদি নিয়ে জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন

বিজ্ঞাপন নম্বর: ০১/২০২৬
বর্ডার রোড অর্গানাইজেশন এই নিয়োগের মাধ্যমে মোট ৮৯৯ টি শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছে। সাধারণ, ওবিসি, এস সি, এস টি ইত্যাদি প্রত্যেক ক্যাটেগিরির জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হল,

পদের নাম সাধারণ SC ST OBC EWS মোট শূন্যপদ
ড্রাফটস্ম্যান (Draughtsman) ২৪ ১০ ৪২
হিন্দি টাইপিস্ট (Hindi Typist) ১০
স্টোর কিপার টেকনিক্যাল (SKT) ১৫১ ৪৩ ২২ ৭৭ ৩০০
অপারেটর কমিউনিকেশন ১১৪ ৪১ ১৮ ৮৩ ২৬১
অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি ১৩৫ ২০ ১৫ ৩৫ ২০৭
ইলেকট্রিশিয়ান (Electrician) ৩৮ ১০ ১৯ ৭৯

আবেদন করার যোগ্যতা

এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে যেমন,

  • প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।
  • পদের ধরন অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে প্রয়োজনীয় টেকনিক্যাল ডিগ্রি যেমন আই টি আই বা ডিপ্লোমা থাকা আবশ্যক।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সসীমা কত দরকার, সে নিয়ে এখনো কিছু জানানো হয়নি। খুব শীঘ্রই এ বিষয়ে নোটিফিকেশন আসবে।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতনের বিষয় স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে নির্বাচিত প্রার্থীরা ভারত সরকারের নিয়ম অনুযায়ী প্রতিমাসে স্ট্যান্ডার্ড বেতন পাবেন। পাশাপাশি ডিএ (DA), এইচআরএ (HRA), ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এবং পদের ধরন অনুযায়ী হার্ড ও রিস্ক অ্যালাওয়েন্স প্রদান করা হবে। খুব শীঘ্রই সংস্থার তরফে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করে বেতন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস

কীভাবে আবেদন করবেন?

এখানে আবেদন করতে হবে অফলাইনে।

  • আগ্রহী প্রার্থীদের বর্ডার রোডস অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bro.gov.in ভিজিট করতে হবে।
  • সেখান থেকে নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদনপত্র প্রিন্ট করে নিতে হবে।
  • এরপর তা নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, বয়সের প্রমাণ, পাসপোর্ট ছবি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে), কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানার বিস্তারিত অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ কিভাবে করা হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। যেহেতু এটি একটি শর্ট নোটিফিকেশন, তাই খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নোটিশ জারি করা হবে। সেখানে নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা থাকবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৮-২৪ এপ্রিল ২০২৬।
  • আবেদন শুরু : ১৮-২৪ এপ্রিল ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: –

বিস্তারিত জানতে ও সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন পেতে নিয়মিত ওয়েবসাইট ফলো করুন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *