পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে কর্মরত হাজার হাজার কর্মীদের জন্য খুশির খবর। রাজ্যের স্বাস্থ্যকর্মীদের ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। মূলত জাতীয় স্বাস্থ্য মিশন (National Health Mission – NHM) এর অধীনে কর্মরত ব্যক্তিরা এই সুবিধা পাবেন। গত ১৭ জুলাই ২০২৬ তারিখে ‘পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি’ (West Bengal State Health & Family Welfare Samiti)-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কর্মীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এই নতুন সরকারি নির্দেশিকার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের স্বাস্থ্য মহলে খুশির হাওয়া বইছে। কবে থেকে চালু হচ্ছে নতুন বেতন কাঠামো? বিস্তারিত দেখে নিন।
২২ জুন রাজ্য বাজেটেই রাজ্যের NHM কর্মীদের বেতন ৫০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এইবার স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে অফিশিয়ালি সেই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হল। কারা কারা পাবেন এই বেতন বৃদ্ধির সুবিধা?
কারা পাবেন এই বর্ধিত বেতনের সুবিধা?
জাতীয় স্বাস্থ্য মিশন বা NHM-এর অধীনে বিভিন্ন স্তরের চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করেন। গ্রামীণ ও শহর অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মহকুমা ও জেলা হাসপাতালগুলিতে কর্মীরা এর আওতাভুক্ত। এর মধ্যে রয়েছেন:
- কমিউনিটি হেলথ অফিসার (CHO)
- ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)
- বিভিন্ন বিভাগের চুক্তিভিত্তিক নার্স (Staff Nurse)
- এনএইচএম-এর অধীনে থাকা ডেটা এন্ট্রি অপারেটর ও ক্লার্ক
জনস্বাস্থ্য ম্যানেজার এবং অন্যান্য ফিল্ড স্টাফ
আগের বেতন কত ছিল, নতুন স্কেল কত হবে?
কর্মীদের নতুন পে-ফিক্সেশন বা বেতন কাঠামো নির্ধারিত হবে ৩১ মার্চ ২০২৬ তারিখে তাদের যে মূল মাসিক বেতন বা পারিশ্রমিক ছিল, তার ওপর ভিত্তি করে।
| স্বাস্থ্যকর্মীর পদ (NHM) | পূর্বের আনুমানিক বেতন |
নতুন আনুমানিক গড় বেতন (১ অগস্ট থেকে) |
| কমিউনিটি হেলথ অফিসার (CHO) | ২০,০০০ টাকা (ফিক্সড স্যালারি) |
২৫,০০০ টাকা (+ইনসেনটিভ আলাদা) |
| চুক্তিভিত্তিক নার্স / ল্যাব টেকনিশিয়ান | ১৮,০০০ – ২৩,০০০ টাকা (পদভেদে) |
২৩,০০০ – ২৮,০০০ টাকা |
| মেডিক্যাল অফিসার (ডাক্তার) | ৪০,০০০ – ৫০,০০০+ টাকা (অভিজ্ঞতাভেদে) |
৪৫,০০০ – ৫৫,০০০+ টাকা |
| অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী | নির্দিষ্ট পদের মূল পারিশ্রমিক |
আগের মূল বেতন + ৫,০০০ টাকা |
নোটিশে বলা হয়েছে যে, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ফিক্সেশন অর্ডার পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (DH&FWS) এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র বা ইউনিটের জন্য প্রয়োজনীয় ফান্ড বা অর্থ বরাদ্দ করা হবে।
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মীদের ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি হল, নতুন বেতন কার কত?
কবে থেকে নতুন বেতন কাঠামো চালু হবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এই নতুন বেতন কাঠামো লাগু হবে। আপাতত বর্ধিত বেতনের এই আর্থিক সুবিধা বর্তমান অর্থবর্ষ অর্থাৎ ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য প্রযোজ্য থাকবে। পরবর্তীতে আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে এই মেয়াদ বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
এরকম গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()
