ভারতীয় রেলে ১১১২৭ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, আবেদন শুরু হল

ভারতীয় রেলে ১১১২৭ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের আবেদন শুরু হল। এই নিয়োগের একটি শর্ট নোটিফিকেশন গত মার্চ মাসেই জারি করা হয়েছিল। এবার সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে পূর্ণাঙ্গ অফিশিয়াল নোটিশ সামনে এলো। সারা দেশে রেলওয়ের বিভিন্ন জোনে শূন্যপদ রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা ও শিলিগুড়ি ডিভিশনেও অসংখ্য পদ খালি। নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। তাই আপনি যদি কম যোগ্যতায় একটি ভালো সরকারী চাকরি খুঁজছেন, তবে নিঃসন্দেহে এটি সুবর্ণ সুযোগ। আর দেরি না করে এই চাকরির খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিত জানবো।

বিজ্ঞপ্তি নম্বর
পদের নাম

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP)।

মোট শূন্যপদ ১১,১২৭।
পশ্চিমবঙ্গে কতগুলো

কলকাতা (৭৪৪), শিলিগুড়ি (৬০০)।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক পাস।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

https://www.rrbapply.gov.in/

শিক্ষাগত যোগ্যতা

  • প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Matriculation/SSLC) পাশ হতে হবে।
  • এর পাশাপাশি নীচের যেকোনো একটি টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে:
    নির্দিষ্ট ট্রেডে (যেমন: ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক ডিজেল, টার্নার ইত্যাদি) ITI
    অথবা
    অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।
    অথবা
    মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি।

বয়স সীমা

১ জুলাই ২০২৬ অনুযায়ী সাধারণ প্রার্থীদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC (NCL) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

মেডিকেল স্ট্যান্ডার্ড

এই পদের জন্য অত্যন্ত কড়া শারীরিক মানদণ্ড প্রয়োজন।

  • চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি (Distant Vision) হতে হবে ৬/৬।
  • প্রার্থী যদি কোনো সময় LASIK বা অন্য কোনো চোখের সার্জারি করে থাকেন, তবে তিনি এই পদের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

বেতন

এখানে নিয়োগ পাওয়া প্রার্থীদের মাসিক ১৯৯০০ টাকা বেতন দেওয়া হবে। সাথে রেলের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।

  • প্রথমে আপনার রিজিয়নের নির্দিষ্ট RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে যান (যেমন: www.rrbkolkata.gov.in বা www.rrbmalda.gov.in)।
  • ‘Create an Account’ অপশনে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • নিজের লাইভ ফটো ক্যাপচার করে আপলোড করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)এবং সিগনেচার আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিন।
  • অ্যাপ্লিকেশন সাবমিট করুন।

আবেদন ফি

  • সাধারণ ও ওবিসি প্রার্থী: ৫০০ টাকা (প্রথম ধাপের পরীক্ষা দিলে ৪০০ টাকা ফেরত পাওয়া যাবে)।
  • SC/ST, প্রাক্তন সেনাকর্মী, মহিলা, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে অনগ্রসর (EBC): ২৫০ টাকা (পরীক্ষা দিলে সম্পূর্ণ টাকা ফেরতযোগ্য)।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ প্রক্রিয়াটি মোট ৫টি ধাপে সম্পন্ন হবে:

প্রথম ধাপ (CBT-1)

এটি একটি স্ক্রিনিং টেস্ট। ৭৫ নম্বরের পরীক্ষা। সময় থাকবে ৬০ মিনিট। বিষয় থাকবে গণিত, মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স। প্রতি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর নেগেটিভ মার্কিং হবে। সাধারণ প্রার্থীরা ন্যূনতম ৪০ শতাংশ এবং সংরক্ষিত প্রার্থীরা ৩০ শতাংশ নম্বর পেলেই এই স্টেজ কোয়ালিফাই করবে।

দ্বিতীয় ধাপ (CBT-2)

এতে দুটি পার্ট থাকবে (Part A ও Part B)।

Part A তে মোট ১০০ টি প্রশ্ন থাকবে। সময় থাকবে ৯০ মিনিট। বিষয় থাকবে গণিত, রিজনিং, জেনারেল সাইন্স। প্রতি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর নেগেটিভ মার্কিং হবে। সাধারণ প্রার্থীরা ৪০ শতাংশ এবং সংরক্ষিত প্রার্থীরা ৩০ শতাংশ নম্বর পেলেই এখানে কোয়ালিফাই করবে।

Part B তে টেকনিক্যাল যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে। প্রতি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর নেগেটিভ মার্কিং হবে। এখানে কোয়ালিফাইং নম্বর প্রত্যেক ক্যাটাগরির জন্য ৩৫ শতাংশ।

কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট (CBAT)

যারা আগের ধাপগুলোতে উত্তীর্ণ হবে তাদের একটি কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। বিস্তারিত বিবরণ rdso.indianrailways.gov.in -> Verticals -> Traffic and Psychology -> Psychology-Candidate’s Corner লিঙ্কে পাওয়া যাবে। প্রত্যেক প্রার্থীকে অন্তত ৪২ নম্বর পেয়ে এই স্টেজে উত্তীর্ণ হতে হবে।

ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)

পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হওয়ার সকল প্রার্থীদের মূল নথিপত্র যাচাই এর জন্য ডাকা হবে।

মেডিকেল পরীক্ষা (ME)

চূড়ান্ত নিয়োগের আগে মেধাতালিকায় উত্তীর্ণ সকল প্রার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করে নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৫ মে, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ১৪ জুন, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ জুন, ২০২৬।
  • আবেদনপত্র সংশোধনের উইন্ডো: ১৭ জুন থেকে ২৬ জুন, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *