ফাজিল সেমিস্টার ১ পরীক্ষার দিনক্ষণ জানালো মাদ্রাসা বোর্ড, কবে শুরু পরীক্ষা?


পশ্চিমবঙ্গের হাই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা পর্ষদের (WBBME) পক্ষ থেকে ফাজিল একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার (Fazil Class 11 Semester 1 Exam 2026) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। গত ৬ আগস্ট বোর্ডের তরফে এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের সমস্ত মাদ্রাসাগুলিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রথম সেমিস্টারের রেগুলার এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে। পরীক্ষার রুটিন এখনো অফিসিয়ালি প্রকাশ করা হয়নি। পর্ষদ জানিয়েছে, নির্দিষ্ট মাদ্রাসা গুলিকে নিজস্ব সুবিধা ও সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার রুটিন তৈরি করতে হবে। কবে থেকে শুরু হচ্ছে এ বছরের ফাজিল সেমিস্টার ১ পরীক্ষা? কতদিন চলবে? নিচে সময়সূচি দেখে নিন।

পরীক্ষার নাম

ফাজিল সেমিস্টার ১।

বছর ২০২৬।
পরীক্ষা শুরু

আগস্ট – সেপ্টেম্বর।

পরীক্ষা শেষ অক্টোবর।
অফিসিয়াল দিনক্ষণ

নীচে জানানো হল।

কবে হবে সেমিস্টার ১ পরীক্ষা?

বিজ্ঞপ্তিতে পর্ষদ স্পষ্ট জানিয়েছে, রাজ্যের প্রতিটি মাদ্রাসাকে আগামী ৯ অক্টোবরের মধ্যে সেমিস্টার ১ এর রেগুলার পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষার রুটিন, প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র সরবরাহ, খাতা দেখা এবং ফল প্রকাশ করার সমস্ত দিনক্ষণ সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষদের ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সমস্ত পড়ুয়াদের বানাতে হবে ‘APAAR ID’, কিভাবে বানাবেন?

কবে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা?

যেসব শিক্ষার্থী প্রথম সেমিস্টারে কোনো কারণে অকৃতকার্য হবে বা পরীক্ষায় বসতে পারবে না, তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। ৩০ শে নভেম্বরের মধ্যে সেই পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে পর্ষদ।

বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *