পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষার্থীরা এ বছর সরকারি ও বেসরকারি আইটিআই তে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ITI কাউন্সেলিং এর দিনক্ষণ বদল করল WBTETSD (WB ITI Counselling Date 2026 Changed)। গত ২৭ শে জুলাই থেকে এ বছরের আইটিআই কাউন্সেলিং শুরু হয়েছে। প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট এবং ভর্তি প্রক্রিয়াও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং এর জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে দপ্তর। যারা যারা ইতিমধ্যেই মেরিট লিস্টে স্থান পেয়েছেন এবং প্রথম কাউন্সেলিং এ এখনো সিট পাননি, তাদের আগামী কাউন্সেলিং এর দিনক্ষণ অবশ্যই পরিষ্কার করে জেনে নেওয়া দরকার।
| কোর্সের নাম | WB ITI |
| শিক্ষাবর্ষ | 2026 |
| কাউন্সেলিং শুরু |
২৭ জুলাই ২০২৬। |
| কাউন্সেলিং শেষ (আগের বিজ্ঞপ্তি অনুযায়ী) |
১২ আগস্ট ২০২৬। |
| নতুন সময়সীমা |
নীচে জানানো হল। |
ছুটির দিনেও খোলা থাকবে আইটিআই
প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভর্তি ও কাউন্সেলিং সংক্রান্ত কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে কারণে আগামী ৮ আগস্ট ও ৯ আগস্ট (শনিবার ও রবিবার) সমস্ত আইটিআই খোলা থাকবে।
আরও পড়ুনঃ ITI 2026 এর কবে থেকে ক্লাস শুরু হবে?
ভর্তি কিভাবে হবেন?
শিক্ষার্থীরা WBTETSD কমন অ্যাডমিশন পোর্টালে লগইন করে সিট অ্যালটমেন্টের ফলাফল দেখতে ও অ্যাডমিশন নিতে পারবেন। ভর্তির পদ্ধতি নিচে আলোচনা করা হলো,
- প্রথমে admission-tetsd.wb.gov.in পোর্টালে যান।
- Applicant Login সেকশনে গিয়ে Sign In এ ক্লিক করে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
- আপনি যদি সিট অ্যালোটমেন্ট পেয়ে থাকেন, তবে স্ক্রিনে আপনার বিবরণ, বরাদ্দকৃত কলেজ ও কোর্সের নাম এবং নির্ধারিত ফি এর পরিমাণ দেখতে পাবেন।
- আপনাকে বেশি কিছু করতে হবে না। কেবল পেমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট ফি জমা করে দিলেই ওই কলেজে ওই কোর্সের জন্য আপনার সিটটি বুক হয়ে যাবে।
WB ITI Counselling Revised Date 2026
আই টি আই তে ভর্তির জন্য অনলাইন কাউন্সেলিং এর নতুন সময়সূচী নিচে তুলে ধরা হলো।
| পর্যায় |
সংশোধিত সময়সীমা |
| প্রথম পর্যায় ভর্তি ও রিপোটিং |
১ আগস্ট ২০২৬ থেকে ৫ আগস্ট ২০২৬ (বিকেল ৫:৩০ টা পর্যন্ত) |
| দ্বিতীয় পর্যায়ের সিট অ্যালোটমেন্ট | ৭ আগস্ট ২০২৬ |
| দ্বিতীয় পর্যায়ের ভর্তি ও রিপোটিং |
৭ আগস্ট ২০২৬ থেকে ১০ আগস্ট ২০২৬ (বিকেল ৫:৩০ টা পর্যন্ত) |
| তৃতীয় পর্যায় সিট অ্যালোটমেন্ট |
১২ আগস্ট ২০২৬ |
| তৃতীয় পর্যায়ের ভর্তি ও রিপোটিং |
১৩ আগস্ট ২০২৬ থেকে ১৭ আগস্ট ২০২৬ (বিকেল ৫:৩০ টা পর্যন্ত) |
আরও পড়ুনঃ ITI তে কিভাবে চয়েস ফিলিং করলে কম নম্বরেও সরকারি কলেজ পাবেন?
শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 
