চাকরিপ্রার্থীদের জন্য ইন্ডিয়ান আর্মিতে চাকরির সুবর্ণ সুযোগ এসেছে। রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীদের NCC বা National Cadet Corps ট্রেনিং নেওয়া আছে তাদের ভারতীয় সেনাবাহিনীতে কাজে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের প্রার্থীরা আবেদনযোগ্য। সবচেয়ে বড় কথা এখানে সরাসরি ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে। নিয়োগের পর মাসিক মোটা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের দেরি না করে দ্রুত আবেদন করতে বলা হচ্ছে। নিয়োগের বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে দেখে নিন।
| কোর্সের নাম |
NCC Special Entry Scheme – 125th Course (Apr 2027)। |
| মোট শূন্যপদ | ৭০টি। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিশিয়াল ওয়েবসাইট |
www.joinindianarmy.nic.in |
শিক্ষাগত যোগ্যতা
NCC ‘C’ সার্টিফিকেট প্রার্থীদের জন্য
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। যারা ডিগ্রির শেষ বর্ষে (Final Year) পড়াশোনা করছেন, তারাও আবেদন করতে পারবেন।
- এনসিসির সিনিয়র ডিভিশনে কমপক্ষে ২/৩ বছরের সার্ভিস থাকতে হবে এবং NCC ‘C’ সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম ‘B’ Grade থাকতে হবে।
যুদ্ধাহত সেনাকর্মীদের সন্তানদের জন্য
- ন্যূনতম যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
- এদের ক্ষেত্রে NCC ‘C’ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই।
- সেনাসদর দফতর থেকে প্রদান করা ‘Battle Casualty’ সংক্রান্ত অফিশিয়াল প্রমাণপত্র জমা দিতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ১০০০ এর বেশি নিয়োগ
বেতন কাঠামো
প্রথমে ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন ক্যাডেটদের প্রতি মাসে ৫৬,১০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং সফলভাবে শেষ করার পর প্রার্থীরা ‘Lieutenant’ পদে কমিশন পাবেন এবং তাদের মূল বেতন ৫৬,১০০ টাকা হবে। পরে তা বাড়তে বাড়তে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত হবে। সঙ্গে প্রতি মাসে সেনা সার্ভিস পে (MSP) বাবদ ১৫,৫০০ টাকা দেওয়া হবে। এছাড়া নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতা (DA), ডিউটি অঞ্চল অনুসারে ফিল্ড এরিয়া এলাউন্স, ড্রেস এলাউন্স বাচ্চাদের পড়াশোনার জন্য ভাতা ইত্যাদি পাওয়া যাবে।
কিভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে:
- প্রথমে ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in-এ যান।
- ‘Officer Entry Application/Login’ বিকল্পে ক্লিক করে ‘Registration’ সম্পন্ন করুন।
- এরপর ড্যাশবোর্ডে গিয়ে ‘Apply Online’-এ ক্লিক করুন এবং ‘Short Service Commission NCC Special Entry Course’ লিঙ্কে যান।
- আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং আগের কোনো SSB বিবরণ সতর্কতার সাথে পূরণ করুন।
- সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করার পরে ‘Submit’ অপশনে ক্লিক করুন।
নির্বাচন প্রক্রিয়া
- শর্টলিস্টিং: মোট ১০০ নম্বরের বোনাস মার্কসের ওপর ভিত্তি করে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। যার মধ্যে NCC থেকে সর্বোচ্চ ৫০ নম্বর, এবং স্নাতক স্তর থেকে সর্বোচ্চ ৫০ বোনাস নম্বর যোগ করে শর্টলিস্ট তৈরি করা হবে।
- SSB ইন্টারভিউ’: শর্টলিস্ট হওয়া প্রার্থীদের নির্দিষ্ট সিলেকশন সেন্টারে ৫ দিনের দুটি স্টেজের SSB ইন্টারভিউ নেওয়া হবে।
- মেডিকেল টেস্ট: SSB উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক পরীক্ষা করে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ রাজ্য সরকারি চাকরিতে বয়সসীমার ছাড় ২ বছর বাড়ল
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ২০ জুলাই ২০২৬।
- অনলাইন আবেদন শেষের তারিখ: ২০ আগস্ট ২০২৬।
- ইন্টারভিউ এর সম্ভাব্য সময়: নভেম্বর বা ডিসেম্বর ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন