আসন্ন WBJEE ANM GNM পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট (ANM GNM Practice Set (4) in Bengali 2026) দেওয়া হল। নার্সিং এর মত একটি রাজ্য স্তরের নির্বাচনী পরীক্ষায় সাফল্যের জন্য কঠিন প্রস্তুতি নিতে হবে। তাই যারা যারা এবছর নার্সিং এর পরীক্ষা দিতে চলেছেন তাদের পড়াশোনার পাশাপাশি এরকম প্র্যাকটিস সেট নিয়মিত অভ্যাস করা দরকার। চলুন আর দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি দেখে নেওয়া যাক।
| পরীক্ষার নাম | |
| পরিচালনাকারী বোর্ড |
West Bengal Joint Entrance Board (WBJEEB)। |
| পরীক্ষার মোড | অফলাইন। |
| মোট নম্বর | ১১৫। |
| মোট প্রশ্ন সংখ্যা | ১০০। |
| সময় | 1.5 ঘন্টা। |
| বিষয় |
ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে। ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান। |
নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট
আজকের প্র্যাকটিস সেটে Catagory – 1 থেকে 20 টি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব।
ANM GNM Practice Set (4)
1. কোনটি লাল লিটমাসকে নীল করে?
[A] অ্যাসিড
[B] ক্ষার
[C] লবন
[D] সবকটি
উত্তরঃ [B] ক্ষার
2. খাদ্যের শোষণ কোথায় হয়?
[A] সিকাম
[B] ভিলাই
[C] ফান্ডাস
[D] পাইলোরাস
উত্তরঃ [B] ভিলাই
3. মানুষের জিভের কোন অংশে মিষ্টি স্বাদ অনুভূত হয়?
[A] পশ্চাদভাগে
[B] মধ্যভাগে
[C] পার্শ্বভাগে
[D] অগ্রভাগে
উত্তরঃ [D] অগ্রভাগে
4. হৃদপিন্ডের আবরণ কে কি বলে?
[A] পেরিকার্ডিয়াম
[B] পেরিটোনিয়াম
[C] প্লুরা মেমব্রেন
[D] হাইলাম
উত্তরঃ [A] পেরিকার্ডিয়াম
5. মানুষের ক্ষেত্রে সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি?
[A] ২১ জোড়া
[B] ১২ জোড়া
[C] ৩১ জোড়া
[D] ৩২ জোড়া
উত্তরঃ [C] ৩১ জোড়া
6. কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া?
[A] অ্যানিলিডা
[B] আর্থোপোডা
[C] কর্ডাটা
[D] নিমাটোডা
উত্তরঃ [A] অ্যানিলিডা
7. সবচেয়ে বড় লসিকাগ্রন্থি কোনটি?
[A] কুচকি
[B] টনসিল
[C] প্লীহা
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] প্লীহা
8. বজ্রের ঝলক দেখার 3 সেকেন্ড পরে শব্দ শোনা গেল। বজ্রপাতের স্থান থেকে শ্রোতার দূরত্ব কত? (শব্দের বেগ = 332 m/s)
[A] 332 m
[B] 110.67 m
[C] 996 m
[D] 1000 m
উত্তরঃ [C] 996 m
9. নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন?
[A] 1745 খ্রিস্টাব্দে
[B] 1739 খ্রিস্টাব্দে
[C] 1788 খ্রিস্টাব্দে
[D] 1737 খ্রিস্টাব্দে
উত্তরঃ [B] 1739 খ্রিস্টাব্দে
10. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি?
[A] সুপিরিয়র হ্রদ
[B] ভিক্টোরিয়া হ্রদ
[C] কাস্পিয়ান সাগর
[D] কোনোটিই
উত্তরঃ [A] সুপিরিয়র হ্রদ
11. A ওজনের একটি বস্তু B ওজনের জল অপসারিত করে। যদি বস্তুটি জলে ডুবে যায় তাহলে কোনটি সঠিক?
[A] A = B
[B] A > B
[C] A
[D] A ≥ B
উত্তরঃ [B] A > B
12. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
[A] ভিটামিন E
[B] ভিটামিন K
[C] ভিটামিন D
[D] ভিটামিন A
উত্তরঃ [C] ভিটামিন D
13. কোন্ ধাতব মৌলটি ভিটামিন B12-এর একটি উপাদান?
[A] লোহা
[B] ম্যাগনেসিয়াম
[C] কোবাল্ট
[D] তামা
উত্তরঃ [C] কোবাল্ট
14. পিউরিন গঠনকারী নাইট্রোজেনযুক্ত ক্ষার কোনগুলি?
[A] অ্যাডেনিন ও থাইমিন
[B] গুয়ানিন ও থাইমিন
[C] গুয়ানিন ও সাইটোসিন
[D] অ্যাডেনিন ও গুয়ানিন
উত্তরঃ [D] অ্যাডেনিন ও গুয়ানিন
15. পাখি কোন প্রকৃতির?
[A] ইউরোটৈলিক
[B] অ্যামিনোটেলিক
[C] ইউরিকোটেলিক
[D] গুয়ানোটেলিক
উত্তরঃ [C] ইউরিকোটেলিক
16. খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে কোনটি সঠিক?
[A] উৎপাদক-প্রাথমিক খাদক-গৌণ খাদক-প্রগৌন খাদক
[B] উৎপাদক-প্রগৌন খাদক-গৌণ খাদক-সর্বোচ্চ খাদক
[C] প্রাথমিক খাদক-উৎপাদক-বিয়োজক-গৌণ খাদক
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] উৎপাদক-প্রাথমিক খাদক-গৌণ খাদক-প্রগৌন খাদক
17. আদর্শ ভোল্টমিটারের রোধ কত?
[A] শূন্য
[B] অসীম
[C] খুব নিম্নমানের
[D] খুব উচ্চমানের
উত্তরঃ [B] অসীম
18. সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
[A] জ্যানসন ও জ্যানসন
[B] লিওয়েন হক
[C] জোহান মেন্ডেল
[D] রবার্ট হুক
উত্তরঃ [B] লিওয়েন হক
19. রিজার্ভ ব্যাংকে গভর্নর কার দ্বারা নিযুক্ত হন?
[A] রাষ্ট্রপতি
[B] উপরাষ্ট্রপতি
[C] প্রধানমন্ত্রী
[D] কেন্দ্র সরকার
উত্তরঃ [D] কেন্দ্র সরকার
20. “Mein Kampf” আত্মজীবনিটি কার লেখা?
[A] অ্যাডলফ হিটলার
[B] জে কে রাউলিং
[C] কাল মার্কস
[D] মাইকেল জ্যাকসন
উত্তরঃ [A] অ্যাডলফ হিটলার