ভারতের ডিপার্টমেন্ট অফ স্পেস-এর অধীনে থাকা Indian Space Research Organization বা ইসরোতে ৪১০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ (ISRO Apprentice Recruitment 2026) করা হতে চলেছে। সারা ভারত থেকে নারী পুরুষ নির্বিশেষে যেকোনো ইঞ্জিনিয়ারিং পাস চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। ইসরোর ইউ. আর. রাও স্যাটেলাইট সেন্টার (URSC), বেঙ্গালুরুতে এই নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থীদের মোট এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে কমপক্ষে ১০ হাজার টাকা স্টাইপেন্ড মিলবে। অনলাইনের মাধ্যমে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি যদি এই পদের জন্য আগ্রহী হন, তবে বিস্তারিত তথ্য জেনে আজই আবেদন সম্পন্ন করুন।
| সংস্থার নাম |
ইউ. আর. রাও স্যাটেলাইট সেন্টার (URSC), ISRO |
| বিজ্ঞপ্তি নম্বর | URSC:03:2026 |
| পদের নাম |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও কমার্শিয়াল প্র্যাকটিস অ্যাপ্রেন্টিস। |
| মোট শূন্যপদ | ৪১০টি। |
| প্রশিক্ষণের সময়সীমা | ১ বছর। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
www.isro.gov.in |
শূন্যপদের বিবরণ
| ট্রেড | মোট শূন্যপদ | ক্যাটেগরি |
| গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস | 220 |
UR-94, OBC-59, SC-31, EWS-22, ST-14 |
| টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | 120 |
UR-53, OBC-30, SC-17, EWS-12, ST-8 |
| কমার্শিয়াল প্র্যাকটিস অ্যাপ্রেন্টিস | 70 |
UR-31, OBC-18, SC-10, EWS-7, ST-4 |
শিক্ষাগত যোগ্যতা
| বিভাগ | শিক্ষাগত যোগ্যতা |
| গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস |
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে B.E. / B.Tech. ডিগ্রি থাকতে হবে। |
| টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস |
স্বীকৃত স্টেট বোর্ড থেকে সংশ্লিষ্ট বিষয় বা ট্রেডে ডিপ্লোমা থাকতে হবে। |
| কমার্শিয়াল প্র্যাকটিস অ্যাপ্রেন্টিস |
স্বীকৃত বোর্ড থেকে কমার্শিয়াল প্র্যাকটিসে ডিপ্লোমা থাকতে হবে। |
- কেবল ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালে নিয়মিত প্রার্থীরাই আবেদন করার যোগ্য। ২০২১ বা তার আগের প্রার্থীরা এই পদের জন্য যোগ্য নন।
- পূর্বে যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছেন, করছেন বা ১ বছর/তার বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা আবেদন করতে পারবেন না।
- প্রাইভেট কলেজের ডিগ্রি, স্যান্ডউইচ কোর্স, শর্ট-টার্ম কোর্স বা বর্তমানে উচ্চশিক্ষার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আরও পড়ুনঃ ভারত ডাইনামিক্সে অ্যাপ্রেন্টিস নিয়োগ
স্টাইপেন্ড
| বিভাগ | মাসিক স্টাইপেন্ড |
| গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস | ১২,৩০০ টাকা |
| টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ১০,৯০০ টাকা |
| কমার্শিয়াল প্র্যাকটিস অ্যাপ্রেন্টিস | ১০,৯০০ টাকা |
কিভাবে আবেদন করবেন?
আবেদন করার প্রক্রিয়া দু’টি ধাপে সম্পন্ন করতে হবে:
NATS Portal Registration
- প্রথমে প্রর্থীকে NATS পোর্টালে (https://nats.education.gov.in) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন সফল হলে সেখান থেকে একটি Enrolment Number / Registration No. পাবেন।
UMANG Portal Application
- NATS নম্বর পাওয়ার পর প্রর্থীকে UMANG পোর্টালের লিঙ্কে (https://web.umang.gov.in/landing/) প্রবেশ করতে হবে।
- পোর্টালে রেজিস্টার বা লগ-ইন করে ‘URSC Apprenticeship’ সার্চ করতে হবে।
- সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস (ডিগ্রি/ডিপ্লোমার মার্কশিট, সার্টিফিকেট, ফটো, স্বাক্ষর ও কাস্ট সার্টিফিকেট) আপলোড করে সাবমিট করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
- প্রার্থীদের তাদের ডিগ্রি বা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে শর্টলিস্ট করা হবে।
- শর্টলিস্ট করা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
- সফল ভেরিফিকেশনের পর অ্যাকাডেমিক নম্বরের মেধা তালিকা অনুযায়ী চূড়ান্ত নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ২৯ জুলাই, ২০২৬ (দুপুর ১২:০০ টা থেকে)।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট, ২০২৬ (রাত ১১:৫৯ টা পর্যন্ত)।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৬৭৭৭ অ্যাপ্রেন্টিস নিয়োগ
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 👇👇 