পশ্চিমবঙ্গের মা বোনেরা এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পে ১৫০০ এবং ১৭০০ টাকা করে পেতেন। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সেই ভাতা বাড়িয়ে ৩ হাজার টাকা করবে এবং সেই প্রকল্পের নাম রাখা হবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। এবার রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই এই প্রকল্প নিয়ে প্রসঙ্গ সামনে এসেছে। নতুন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী ১ জুন থেকেই ‘অন্নপূর্ণা ভান্ডার ‘ চালু করার। অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন, আর কারা পাবেন না? কিভাবে আবেদন করতে হবে? সেইসব নিয়েও ইঙ্গিত মিলেছে। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত দেখে নেব।
| প্রকল্পের নাম | অন্নপূর্ণা ভাণ্ডার। |
| সুবিধাভোগী |
পশ্চিমবঙ্গের মহিলারা। |
| কত টাকা |
মাসিক ৩ হাজার টাকা |
| কবে থেকে চালু | ১ জুন ২০২৬। |
| আবেদন পদ্ধতি | – |
অন্নপূর্ণা ভান্ডার কি যোগ্যতা দরকার?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:
- আবেদনকারীকে ভারতের বৈধ নাগরিক এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- শুধু মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
- বয়সসীমা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- ব্যাংক অ্যাকাউন্টে ডি বি টি চালু থাকতে হবে অর্থাৎ আধার সিডিং করা থাকতে হবে।
কারা এই সুবিধা পাবেন না?
রাজ্যের নতুন বিজেপি সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ভাতা দেওয়ার আগে একটি বিশেষ অ্যানালিসিস বা বিশ্লেষণ করা হবে। এই ক্ষেত্রে কাদের নাম কাটা যাবে নিচে জানানো হলো,
- যারা ভারতের বৈধ নাগরিক নন।
- যাদের নাম এস আই আর এর মাধ্যমে ভোটার তালিকা বা নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে।
- মৃত ব্যক্তি (যদি তাঁর নামে আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসত, তবে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে তা বন্ধ করা হবে)।
- যারা ভুয়ো নথিপত্র দিয়ে আবেদন করবেন।
নেতৃত্বের দাবি, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক ‘অযোগ্য’ ব্যক্তি সুবিধা পাচ্ছেন, অন্নপূর্ণা ভাণ্ডারে সেই স্বচ্ছতা বজায় রাখা হবে যাতে প্রকৃত অভাবী মহিলারা বঞ্চিত না হন।
আবেদন করতে কি কি নথিপত্র লাগবে?
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ বা আবেদনের সময় আপনার কাছে নিচের নথিপত্রগুলি থাকা বাধ্যতামূলক:
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- রেশন কার্ড
- ব্যাঙ্ক পাসবুকের জেরক্স
- পাসপোর্ট সাইজ ছবি
- মোবাইল নম্বর যেটাতে আধার লিঙ্ক আছে।
কিভাবে আবেদন করবেন?
‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে কিভাবে আবেদন করব? বর্তমানে এই প্রশ্নটিই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে মহিলাদের মনে। সাধারণত অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন গ্ৰহণ করা হতে পারে। তবে জানিয়ে রাখা ভালো যে এখনো পর্যন্ত ‘অন্নপূর্ণা ভান্ডার ‘ প্রকল্পে আবেদনের জন্য কোনো সরকারি ওয়েবসাইটও চালু হয়নি বা কোনো ফর্ম বিলি করাও শুরু হয়নি। এ নিয়ে ঘোষণা এলে তার দ্রুত এখানে আপডেট করা হবে।