WBSSC SLST 2016: প্রকাশিত হলো ২৬ হাজার চাকরিহারা শিক্ষকের ওএমআর শিট, গ্রুপ-সি ও ডি নিয়েও বড় আপডেট

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরেই গতি ফিরল সরকারি নিয়োগ প্রক্রিয়ায়। ২০১৬ সালের শিক্ষক নিয়োগের (WBSSC SLST 2016) দুর্নীতির জেরে চাকরিহারা ২৬০০০ শিক্ষকদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) আদালতের নির্দেশ মেনে ২০১৬ এর প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (1st SLST, AT ) এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীদের ওএমআর শিটের স্ক্যানড কপি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা শুরু করেছে। কমিশনের পক্ষ থেকে গত ৮ই মে, ২০২৬ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। গ্ৰুপ সি ও ডি পরীক্ষার্থীদের জন্যেও ওই বিজ্ঞপ্তিতে বড় আপডেট দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন নীচে।

WBSSC SLST 2016

২০১৬ সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক এবং গ্ৰুপ সি – ডি নিয়োগের যে পরীক্ষা হয়েছিল তা নিয়ে দুর্নীতির ইতিহাস কারও অজানা নয়। অনেক মামলা মোকদ্দমার পর গত ২২.০৪.২০২৪ তারিখে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআই (CBI) এর কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক থেকে পাওয়া ওএমআর শিটগুলোর ছবি কমিশনকে তাদের ওয়েবসাইটে আপলোড করার জন্য। পরে ০৩.০৪.২০২৫ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের রায়েও একই নির্দেশ আসে। কিন্তু সরকারের গরিমসীর জন্য এতদিন ধরে আটকে ছিল সেই প্রক্রিয়া। অবশেষে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত প্রার্থীদের ও এম আর কপিগুলি আপলোড করা হয়েছে। এর ফলে প্রার্থীরা এখন নিজেরাই যাচাই করে নিতে পারবেন তাদের ওএমআর শিটে দেওয়া উত্তরের সঙ্গে সার্ভারে থাকা তথ্যের কোনো অমিল আছে কি না। যাতে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে।

গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের জন্যেও সুখবর

নোটিশে শুধুমাত্র শিক্ষকদের কথা বলা হয়নি, বরং অশিক্ষক কর্মীদের (Non-Teaching Staff) অর্থাৎ WBSSC Group C ও D পরীক্ষার্থীদের জন্যেও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, ২০১৬ এর ৩য় আরএলএসটি (3rd RLST NT, 2016)-এর অধীনে গ্রুপ-সি (Group C) এবং গ্রুপ-ডি (Group D) স্টাফদের ওএমআর শিটও খুব শীঘ্রই আপলোড করা হবে।

কীভাবে দেখবেন আপনার ওএমআর শিট?

প্রার্থীরা নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে তাদের উত্তরপত্রটি ডাউনলোড বা দেখতে পারবেন:
1. প্রথমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com এ যান।
2. হোম পেজে থাকা নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করুন।
3. আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ (Date of Birth) এন্টার করুন।
4. স্ক্রিনে আপনার ওএমআর শিটের স্ক্যান করা কপি দেখা যাবে। এটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *