WBPSC Miscellaneous Recruitment 2026: মিসলেনিয়াস পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু করল পাবলিক সার্ভিস কমিশন


WBPSC Miscellaneous Recruitment 2026: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) সম্প্রতি ২০২৪ সালের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু করেছে। পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের অধীনে ভালো চাকরি খুঁজছেন তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে রাজ্যের চাকরিপ্রার্থীরা এই নিয়োগের অপেক্ষায় মুখিয়ে বসে ছিলেন। অবশেষে সেই পরীক্ষা নিয়ে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কতদিন আবেদন প্রক্রিয়া চলবে, ইত্যাদি তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগের নাম

WBPSC Miscellaneous Service Recruitment 2026

বিজ্ঞপ্তি নম্বর 13/2024।
সংস্থা

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC )।

কোন পদে নিয়োগ

অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার (ACDPO), রেভিনিউ ইন্সপেক্টর, এবং ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসারের ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in

শিক্ষাগত যোগ্যতা

এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

বাংলা পড়তে, লিখতে এবং বলতে পারার ক্ষমতা থাকা বাধ্যতামূলক (যাদের মাতৃভাষা নেপালি, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)।

বয়স সীমা

১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী প্রার্থীর জন্ম ০২.০১.১৯৮৫ থেকে ০১.০১.২০০৪-এর মধ্যে হতে হবে। অর্থাৎ বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC (Non-Creamy Layer) প্রার্থীদের জন্য ৩ বছর বয়সের ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৪৫ বছর।

বেতন পরিকাঠামো

ROPA ২০১৯ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বেতন দেওয়া হবে:

  • পূর্বের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির Sl. No 1 থেকে 11 পর্যন্ত পদগুলোর ক্ষেত্রে পে লেভেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হবে। ৩২,১০০ – ৮২,৯০০ টাকা বেতন স্কেল হবে। এর সাথে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও পাওয়া যাবে।
  • Sl. No 12 থেকে 19 এর পদগুলোর জন্য পে লেভেল ৯ অনুযায়ী বেতন দেওয়া হবে। এক্ষেত্রে বেতন স্কেল ২৮,৯০০ – ৭৪,৫০০ টাকা হবে। এর সাথে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও পাওয়া যাবে।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

কিভাবে আবেদন করবেন?

  • আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in/ এ যেতে হবে।
  • যাদের রেজিস্ট্রেশন করা নেই, তাদের One Time Registration সম্পন্ন করতে হবে। এজন্য নিজের নাম, অভিভাবকের নাম, ফোন নম্বর, ইমেইল ইত্যাদি সঠিকভাবে এন্ট্রি করতে হবে।
  • এরপর Current Application সেকশনে ক্লিক করে নির্দিষ্ট নিয়োগের লিংকে গিয়ে Apply Online এ ক্লিক করতে হবে।
  • স্ক্রিনে আবেদনপত্র আসবে। সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে।
  • তারপর উপরোক্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।

আবেদন ফি

  • সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য: ১৬০ টাকা (সাথে সার্ভিস চার্জ)।
  • পশ্চিমবঙ্গের SC/ST এবং ৪০% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধী (PwBD) প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। অন্য রাজ্যের সংরক্ষিত প্রার্থীদের সাধারণ প্রার্থী হিসেবে গণ্য করা হবে এবং পূর্ণ ফি দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • আধার কার্ড/ভোটার কার্ড।
  • বয়সের প্রমাণপত্র।
  • সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • ফটো।
  • কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)।

আরও পড়ুনঃ স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষার আবেদন শুরু

নির্বাচন প্রক্রিয়া

এই নিয়োগ প্রক্রিয়া মোট চারটি ধাপে সম্পন্ন হবে:

  • প্রিলিমিনারি পরীক্ষা: প্রথমে সকল প্রার্থীর MCQ ভিত্তিক স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। এটি কোয়ালিফাইং প্রকৃতির। বিভিন্ন ক্যাটাগরির জন্য কোয়ালিফাইং মার্কস আলাদা। যেমন, UR- 40%, EWS – 40%, OBC (A & B) – 38%, SC -35%, ST – 30%, PwBD -30%, Meritorious Sports Person – 40%। প্রিলিমিনারি পরীক্ষার নম্বর চূড়ান্ত মেধা তালিকায় যোগ হবে না।
  • ফাইনাল পরীক্ষা: আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষার বিশদ প্যাটার্ন ও সিলেবাস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • পার্সোনালিটি টেস্ট: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। ফাইনাল পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে ।
  • মেডিকেল: সবশেষে নির্বাচিত প্রার্থীদের মেডিকেল চেকআপ করে সরাসরি কাজে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ৩০ এপ্রিল, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২০ মে, ২০২৬ (বিকেল ৩টে পর্যন্ত)।
  • অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ মে, ২০২৬।
  • এডিট উইন্ডো: ২২ মে থেকে ২৮ মে, ২০২৬ পর্যন্ত।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *