স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৭১৫০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে

আপনি কি ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখছেন? তবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চাকরিপ্রার্থী যুবক যুবতীদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৭১৫০ অ্যাপ্রেন্টিস নিয়োগ করার জন্য ব্যাংকের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সারা ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে শূন্যপদ রয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গেও অসংখ্য পদ খালি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের পর ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলবে। ট্রেনিং এ প্রতি মাসে মিলবে স্টাইপেন্ড। এছাড়াও সফলভাবে ট্রেনিং শেষ করে প্রার্থীরা ভবিষ্যতে এস বি আই এর অধীনে কাজের সুযোগ পাবেন। এইরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে চাইলে এখানে নিয়োগের সমস্ত খুঁটিনাটি একে একে জেনে নিন।

বিজ্ঞপ্তি নম্বর
নিয়োগের নাম

SBI Apprentice Recruitment 2026

মোট শূন্যপদ ৭,১৫০টি ।
পশ্চিমবঙ্গে শূন্যপদ

৪৬০ টি (সাধারণ এবং সংরক্ষিতদের জন্য আলাদা আলাদা সিট রয়েছে)।

প্রশিক্ষণের মেয়াদ ১ বছর।
শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস।
আবেদন পদ্ধতি অনলাইন।
অফিশিয়াল ওয়েবসাইট

https://www.sbi.co.in/careers

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduation) পাস হতে হবে।
  • আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্যের নির্দিষ্ট ভাষায় পড়তে, লিখতে, বলতে এবং বুঝতে পারদর্শী হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা যদি ১ বছর বা তার বেশি থাকে, তবে তারা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

বয়সসীমা

০১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০২.০৪.১৯৯৮ এর আগে এবং ০১.০৪.২০০৬ এর পরে হওয়া চলবে না।
তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), ওবিসি (OBC) এবং প্রতিবন্ধী (PwBD) প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সের ছাড় থাকবে।

স্টাইপেন্ড

এই ট্রেনিং চলাকালীন নির্বাচিত অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মোডের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আবেদন করার আগে সমস্ত প্রার্থীকে বাধ্যতামূলকভাবে NAPS পোর্টাল (https://apprenticeshipindia.gov.in) অথবা https://bfsissc.com-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
  • স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট  https://sbi.bank.in/web/careers/current-openingsএ গিয়ে “Engagement of Apprentices in SBI” লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার সমস্ত সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন। ফর্ম পূরণের সময় নিজের পছন্দমতো ৩টি জেলার ট্রেইনিং সেন্টারের অপশন বেছে নিতে পারবেন।
  • আপনার পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দিষ্ট বয়ানে হাতে লেখা ঘোষণা পত্র (Hand-written declaration) স্ক্যান করে আপলোড করুন।
  • নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিন।
  • অ্যাপ্লিকেশন প্রিভিউ করে সাবমিট করুন।

আবেদন ফি

অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নিচে দেওয়া তালিকা অনুযায়ী ফি জমা দিতে হবে:

  • General / OBC / EWS: ৩০০ টাকা।
  • SC / ST / PwBD: কোনো ফি লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া

স্টেট ব্যাঙ্কের এই নিয়োগের জন্য নির্বাচন মূলত দুটি ধাপের মাধ্যমে হবে:
১. অনলাইন পরীক্ষা।
২. স্থানীয় ভাষার পরীক্ষা।

অনলাইন পরীক্ষা

প্রথমে একটি অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় মোট ১০০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। মোট নম্বর ১০০ এবং সময়সীমা ৬০ মিনিট। প্রতিটি বিষয়ের জন্য আলাদা সময় (১৫ মিনিট করে) বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য বরাদ্দ নম্বরের ১/৪ অংশ (0.25) কেটে নেওয়া হবে। পরীক্ষার প্যাটার্ন সহজভাবে নীচের টেবিলে দেওয়া হল,

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
General/Financial Awareness ২৫টি প্রশ্ন ২৫ নম্বর
General English ২৫টি প্রশ্ন ২৫ নম্বর
Quantitative Aptitude ২৫টি প্রশ্ন ২৫ নম্বর
Reasoning Ability & Computer Aptitude ২৫টি প্রশ্ন ২৫ নম্বর

স্থানীয় ভাষার পরীক্ষা

অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের স্থানীয় ভাষার পরীক্ষায় বসতে হবে। তবে, যেসকল প্রার্থী মাধ্যমিক (10th) বা উচ্চ মাধ্যমিক (12th) স্তরে ওই ভাষা নিয়ে পড়াশোনা করেছেন এবং প্রমাণপত্র দেখাতে পারবেন, তাদের এই ভাষা পরীক্ষা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৯ মে, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ০৮ জুন, ২০২৬।
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময়: জুলাই ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *