পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হল। অবশেষে একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হতে চলেছে। গত ৪ আগস্ট পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) মারফত 2nd SLST 2025 পরীক্ষার প্রথম ফেজের পার্ট ফোরের কাউন্সেলিং শুরু করা নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমাসেই শুরু হচ্ছে 2nd SLST XI XII Counselling প্রক্রিয়া। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে শর্টলিস্ট করা প্রত্যেক প্রার্থীকে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করার জন্য ওয়েবসাইট থেকে নিজেদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে। কবে থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং? কিভাবে ইন্টিমেশন লেটার পাবেন? কাউন্সেলিং এর দিন কি কি ডকুমেন্টস লাগবে? বিস্তারিত পড়ুন।
ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBCSSC)-এর নোটিশ অনুযায়ী, ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত (Memo No. 186/7016/CSSC/ESTT/2026) বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের জন্য এই 1st Phase (Part IV) Counselling অনুষ্ঠিত হবে। নানা আইনি জটিলতায় এতদিন এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। অবশেষে সেইসব জট কাটিয়ে এবার যোগ্য প্রার্থীদের নিয়োগ সম্পন্ন করতে চলেছে কমিশন।
কাউন্সেলিং কবে শুরু?
নোটিশ অনুযায়ী, এই কাউন্সেলিং শুরু হবে আগামী ১৪ আগস্ট ২০২৬ তারিখ থেকে। এর আগে আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে কমিশনের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে কাউন্সিলিংয়ের জন্য প্রয়োজনীয় ‘Intimation Letter’ এবং বিষয়ভিত্তিক ও ক্যাটাগরিভিত্তিক শূন্যপদের বিবরণ আপলোড করা হবে।
কিভাবে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন?
- প্রথমে WBCSSC-এর মূল ওয়েবসাইট old.westbengalssc.com-এ প্রবেশ করুন।
- হোমপেজে “SLST 2025 (XI-XII) Intimation Letter Download” সংক্রান্ত একটি লিঙ্ক দেখতে পাবেন।
- লিঙ্কে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে। সেখানে আপনার Roll Number এবং Date of Birth লিখে লগ-ইন করুন।
- স্ক্রিনে আপনার Intimation Letter দেখতে পাবেন। সেটি পিডিএফ (PDF) ফরম্যাটে ডাউনলোড করে ২-৩ কপি প্রিন্টআউট নিয়ে রাখুন।
আরও পড়ুনঃ সরকারি শিক্ষক শিক্ষিকাদের জন্য ‘নিষ্ঠা’ প্রশিক্ষণ বাধ্যতামূলক
শূন্যপদের তথ্য দেখার নিয়ম
কাউন্সিলিংয়ে যাওয়ার আগে কোথায় কয়টি শূন্যপদ রয়েছে তা জানা প্রার্থী জন্য অত্যন্ত জরুরি। আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে কমিশন সম্পূর্ণ সাবজেক্ট-ওয়াইজ ও ডিস্ট্রিক্ট-ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করবে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সেকশন থেকে ভ্যাকেন্সির পিডিএফটি ডাউনলোড করে নিজেদের বিষয় এবং ক্যাটাগরি অনুসারে খালি পদের হিসাব দেখে পছন্দমতো স্কুলের তালিকা প্রস্তুত করতে পারবেন।
কাউন্সিলিংয়ের দিন সাথে কী কী নথিপত্র রাখতে হবে?
কাউন্সিলিং সেন্টারে নথিপত্র যাচাইকরণের জন্য নীচের নথি গুলির মূল কপি এবং Self-attested জেরক্স কপি সঙ্গে রাখা আবশ্যক।
- ডাউনলোড করা ইন্টিমেশন লেটার।
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণপত্র হিসেবে)
- আধার কার্ড/ভোটার আইডি/প্যান কার্ড।
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং B.Ed বা সমতুল্য ডিগ্রি-র সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
- SC / ST / OBC-A / OBC-B / EWS বা PH কোটার প্রার্থীদের জন্য উপযুক্ত অথরিটির সার্টিফিকেট।
- সাম্প্রতিক তোলা কালার পাসপোর্ট ছবি (কমপক্ষে ৪-৬ কপি)।
প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 
