অপেক্ষার অবসান! পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আজ ৮ মে, ২০২৬ তারিখে বহু প্রতীক্ষিত মাধ্যমিক রেজাল্ট 2026 ঘোষণা করেছে। সকাল ৯:৩০ মিনিটে পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এবারের পাশের হার এবং মেধা তালিকার জেলাভিত্তিক পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। কত শতাংশ পাশ করল? পাশের হারে কোন জেলা এগিয়ে রইল? ইত্যাদির পরিসংখ্যান আজকের প্রতিবেদনে জেনে নেব।
| পরীক্ষার নাম |
মাধ্যমিক পরীক্ষা ২০২৬। |
| বোর্ড |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। |
| পরীক্ষার তারিখ |
২ ফেব্রুয়ারি থেকে ১২ ই ফেব্রুয়ারি ২০২৬। |
| মোট পরীক্ষার্থী | ৯.৭১ লক্ষ। |
| ছাত্র | ৪,২৬,৭৩৩। |
| ছাত্রী | ৫,৪৪,৬০৬। |
| রেজাল্ট প্রকাশ | ৮ই মে ২০২৬। |
মাধ্যমিক ২০২৬ পাশের হার
নীচে টেবিলের আকারে এবছরের ও বিগত বছরের মাধ্যমিকের পাশের হারের একটি ধারনা দেওয়া হলঃ
| বছর | মোট পরীক্ষার্থী |
পাশের হার (শতাংশ) |
| ২০২৬ | ৯.৭১ লক্ষ | ৮৬.৮৩ % |
| ২০২৫ | ৯.৬৯ লক্ষ | ৮৬.৫৬% |
| ২০২৪ | ৯.১০ লক্ষ | ৮৬.৩১% |
| ২০২৩ | ৬.৮২ লক্ষ | ৮৬.১৫% |
পাশের হারে কোন জেলা এগিয়ে রইল?
মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং ( ৯৫.১০ শতাংশ)। তার পর যথাক্রমে পূর্ব মেদিনীপুর রয়েছে (৯৪.৮২ শতাংশ)। তৃতীয় স্থানে কলকাতা থেকে ৯২. ৩১ শতাংশ পাশ করেছে। গ্রামীণ এলাকার স্কুলগুলিতে ছাত্রীদের সাফল্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
কীভাবে অনলাইনে মাধ্যমিক রেজাল্ট ২০২৬ চেক করবেন?

Step 1: নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করুন।
Step 2: Roll No. -এর ঘরে একসাথে রোল নম্বর টাইপ করুন। (কোনো স্পেস বা হাইফেন ব্যবহার করবেন না)।
Step 3: Date of Birth -এর ঘরে (DDMMYYYY) ফরম্যাটে কোনো স্পেস বা হাইফেন ছাড়া DOB টাইপ করে, Submit করলেই আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে Download বাটনে ক্লিক করুন। আর অন্য কারোর রেজাল্ট চেক করতে চাইলে Check Another ক্লিক করুন।