NABARD ফিন্যান্সে কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ, উচ্চমাধ্যমিক পাস থাকলে আবেদন করুন


পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের জন্য ব্যাংকিং ও মাইক্রোফাইন্যান্স খাতে সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ। NABARD ফিন্যান্সে কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে (NABFINS CSO Recruitment 2026)। NABARD Financial Services Limited (NABFINS) হল দেশের জনপ্রিয় সরকারি কৃষি ঋণ ব্যাংক NABARD এর অধীনে একটি বিখ্যাত মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান। এখানে যোগ্য প্রার্থীদের বর্তমানে ফিল্ড ওয়ার্ক এর জন্য নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের ইমেইলের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিয়োগের জন্য কোন রকম লিখিত পরীক্ষা দেওয়া হবে না। এত সহজে সরকারি চাকরির এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে চাইলে বিস্তারিত তথ্য জেনে দ্রুত আবেদন সেরে ফেলুন।

সংস্থার নাম

NABARD Financial Services Limited (NABFINS)।

পদের নাম

কাস্টমার সার্ভিস অফিসার (CSO) / ফিল্ড অফিসার।

মোট শূন্যপদ

প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।

আবেদনের মাধ্যম অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট nabfins.org

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
  • পূর্বে কাস্টমার হ্যান্ডলিং, মাইক্রোফাইন্যান্স বা ফিল্ড ওয়ার্কে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করার যোগ্য।

অন্যান্য যোগ্যতা

  • ফিল্ড ডিউটির জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব টু-হুইলার (মোটরসাইকেল) থাকা বাধ্যতামূলক।
  • স্থানীয় ভাষায় সাবলীল কথোপকথনের ক্ষমতা এবং ইংরেজি পড়ার জ্ঞান থাকতে হবে।
  • গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে ফিল্ডে ঘুরে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর সর্বোচ্চ বয়স সাধারণ নিয়ম অনুযায়ী ৩৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন

বেতনের অংক স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে জানা গেছে, নির্বাচিত প্রার্থীদের সংস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী মোটা মাস মাইনে এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ ইউনিয়ন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে আপনার একটি সুন্দর ও আপডেটেড সিভি তৈরি করুন।
    সিভি-তে আপনার যোগাযোগের সঠিক নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য স্পষ্ট করে লিখুন।
  • আপনার ইমেইল অ্যাকাউন্টে গিয়ে নতুন মেইল কম্পোজ করুন।
    সাবজেক্ট লাইনে স্পষ্টভাবে লিখুন: “Application for the post of Customer Service Officer (CSO)”।
  • মেইলের সাথে আপনার সিভি এবং প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি অ্যাটাচ করুন।
  • ই মেইলটি [email protected] ঠিকানায় পাঠিয়ে দিন।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময়ে নিচের নথিপত্রগুলি প্রয়োজন হবে:

  • আপডেট করা বায়োডাটা বা সিভি,
  • পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি,
  • উচ্চমাধ্যমিক পাসের মার্কশিট ও সার্টিফিকেট,
  • পরিচয়পত্র (আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড),
  • ঠিকানার প্রমাণপত্র,
  • ড্রাইভিং লাইসেন্স,
  • অভিজ্ঞতার প্রমাণ (যদি থাকে)।

নির্বাচন প্রক্রিয়া

  • কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের সিভি অনুযায়ী শর্টলিস্ট করে মেধাতালিকা তৈরি করা হবে।
  • শর্টলিস্ট করা প্রার্থীদের সরাসরি বা ভার্চুয়াল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সফল প্রার্থীদের কাজের স্থান উল্লেখ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে।

আরও পড়ুনঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার নিয়োগ, মোট শূন্যপদ ৫৪৫ টি

আবেদনের শেষ তারিখ

এখানে আবেদন প্রক্রিয়া কত ৩ আগস্ট ২০২৬ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ০৫ আগস্ট ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *