প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ (WBCHSE HS Result 2026)। এ বছর প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পুরোনো সিলেবাসের পরীক্ষাও হয়েছে। পরীক্ষায় বসে ছিলেন মোট ৭ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী। বিগত বছরের তুলনায় এবছরের পরীক্ষায় রেকর্ড ছাত্র ছাত্রী পাসের তালিকায় রয়েছে। এর মধ্যে রেকর্ড নম্বর পেয়ে রাজ্যে প্রথম দশের তালিকায় স্থান করে নিয়েছেন মোট ৬৪ জন কৃতি ছাত্র-ছাত্রী। এক নজরে সেরাদের নাম, স্কুল এবং প্রাপ্ত নম্বরের লিস্ট নিচে দেখে নেব।
| পরীক্ষার নাম |
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬। |
| বোর্ড |
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। |
| মোট পরীক্ষার্থী |
৭ লাখ ১০ হাজার। |
| পাসের হার | ৯১.২৩% |
| প্রথম দশে স্থান |
৬৪ জন (৫৬ জন ছাত্র ও ৮ জন ছাত্রী)। |
জেলার নিরিখে পাসের হার
এবছর উচ্চ মাধ্যমিকে মেয়েদের পাসের হার ৯২.৪৭%। আর ছাত্র পাশ করেছ ৮৯.৭৯%। জেলার নিরিখে পাসের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে পাসের হার ৯৪.১৯%। তারপরের স্থানে রয়েছে যথাক্রমে হলদিয়া এবং হাওড়া, পাসের হার ৯৩.৮৪%। তৃতীয় হল উঃ ২৪ পরগনা, ৯৩.৭১%।
উচ্চ মাধ্যমিক মেধাতালিকা 2026 (WBCHSE HS 2026 Toppers List)
| স্থান | নাম | বিদ্যালয় | জেলা | প্রাপ্ত নম্বর |
| প্রথম | আদৃত পাল | আর কে এম স্কুল | নরেন্দ্রপুর, দঃ ২৪ পরগনা | ৪৯৬ |
| দ্বিতীয় | ঐতিহ্য পাঞ্চাল | আর কে এম স্কুল | নরেন্দ্রপুর,দঃ ২৪ পরগনা | ৪৯৫ |
| ঋতব্রত নাথ | আর কে এম | নরেন্দ্রপুর দঃ ২৪ পরগনা | ||
| যিষ্নু কুন্ডু | আর কে এম বিদ্যাপীঠ | পুরুলিয়া | ||
| তৃতীয় | প্রীতম বল্লভ | আর কে এম বিদ্যাপীঠ | পুরুলিয়া | ৪৯৪ |
| শুভায়ান মন্ডল | সুরি পাবলিক হাই স্কুল | |||
| সৌম্য রায় | আর কে এম | নরেন্দ্রপুর দঃ ২৪ পরগনা | ||
| তন্ময় মন্ডল | আর কে এম বিদ্যাপীঠ | পুরুলিয়া | ||
| দেবপ্রিয় মাঝি | আর কে এম বিদ্যাপীঠ | পুরুলিয়া | ||
| চতুর্থ | চন্দ্রচূড় সেন | |||
| অর্কদ্যতি ধর | ||||
| বোলাম ফয়সল | ||||
| অরিত্র চক্রবর্তী | ||||
| পঞ্চম | মেঘা মজুমদার | |||
| সিনচ্যান নন্দী | ||||
|
চৌধুরী মহম্মদ অসীম |
||||
| ইন্দ্রজিৎ ঘোষ | ||||
| সৌমিত্র করণ |
বিঃ দ্রঃ মেধাতালিকা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে তৈরি। যা সময়সাপেক্ষে পরিবর্তনযোগ্য।
কীভাবে অনলাইনে নিজের রেজাল্ট দেখবেন? (How to Check WBCHSE HS Result 2026)
Step 1: নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করুন।
Step 2: নিজের রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে এন্টার করো।
Step 3: এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার মার্কশিট দেখতে পাবেন।
ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে Download বাটনে ক্লিক করুন।