ভারতের অন্যতম অগ্রণী বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স (SINP) পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ চাকরির সুখবর নিয়ে এসেছে। কলকাতায় অবস্থিত ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীনস্থ এই প্রতিষ্ঠানে বর্তমানে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে (SINP Recruitment 2026)। সায়েন্টিফিক, টেকনিক্যাল, ও বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। নিচে শূন্যপদের বিবরণ, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বেতন ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হলো।
| প্রতিষ্ঠানের নাম |
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স (SINP)। |
| পদের নাম |
সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, কুক এবং সিকিউরিটি গার্ড। |
| নিয়োগের ধরন | চুক্তিভিত্তিক। |
| আবেদন মাধ্যম | অনলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
www.saha.ac.in/web/summer-home |
শূন্যপদের বিবরণ
| পদের নাম | মোট শূন্যপদ |
| সায়েন্টিস্ট ‘সি’ | ৫ |
| সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘বি’ | ৮ |
| টেকনিশিয়ান ‘বি’ | ১৮ |
| অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার-১ | ১ |
| লোয়ার ডিভিশন ক্লার্ক | ৭ |
| সিকিউরিটি গার্ড ‘এ’ | ৮ |
| ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ‘এ’ | ১১ |
| হালুইকর-কাম-কুক | ৪ |
| সর্বমোট শূন্যপদ | ৬২ |
শিক্ষাগত যোগ্যতা
- সায়েন্টিস্ট ‘সি’: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স/ অ্যাপ্লাইড ফিজিক্স/ অপটিক্স/ ফোটোনিক্স বা ইলেকট্রনিক্স বিষয়ে M.Sc ডিগ্রি থাকতে হবে। সঙ্গে গবেষণাগারের সরঞ্জাম ও ইলেকট্রনিক্স সার্কিট চালনায় অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘বি’: কম্পিউটার সফটওয়্যার প্রযুক্তি/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ HVAC/এসি ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের পলিটেকনিক ডিপ্লোমা দরকার।
- টেকনিশিয়ান ‘বি’: বিজ্ঞান ও গণিতসহ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেয়ে পাস হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ১ বছরের ITI ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার-১: কেন্দ্র সরকারের DAE বা অধীনস্থ প্রতিষ্ঠানে সমমানের পদে কর্মরত অথবা পে লেভেল-৬ এ অন্তত ৩ বছরের নিয়মিত সার্ভিস অভিজ্ঞতাসম্পন্ন অফিসাররা আবেদন করতে পারবেন।
- লোয়ার ডিভিশন ক্লার্ক: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নম্বরসহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ন্যূনতম ৩৫টি শব্দ টাইপিংয়ের গতি এবং অফিসিয়াল সফটওয়্যারে কাজ জানার অভিজ্ঞতা থাকতে হবে।
- সিকিউরিটি গার্ড ‘এ‘: মাধ্যমিক পাস এবং ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রয়োজন।
- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ‘এ’: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।
- হালুইকর-কাম-কুক : মাধ্যমিক পাস সহ সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্যাটারিংয়ে ডিপ্লোমা এবং সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থার অধীনে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ অনুযায়ী বয়স সীমা হিসাব করা হবে। বিভিন্ন পদের জন্য বয়সসীমা আলাদা আলাদা,
- সায়েন্টিস্ট ‘সি’: সর্বোচ্চ ৩৩ বছর।
- সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘বি’: সর্বোচ্চ ৩০ বছর।
- টেকনিশিয়ান ‘বি’: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
- লোয়ার ডিভিশন ক্লার্ক, সিকিউরিটি গার্ড ‘এ’ ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ‘এ’: সর্বোচ্চ ২৭ বছর।
- হলওয়াই-কাম-কুক: সর্বোচ্চ ২৫ বছর।
কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC (NCL) প্রার্থীরা ৩ বছর, PwBD প্রার্থীরা ১০ থেকে ১৫ বছর এবং প্রাক্তন সেনাকর্মীরা (ESM) নিয়মানুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন কাঠামো
সপ্তম বেতন কমিশন অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা বেতন পাবেন । মাসিক মূল বেতনের পাশাপাশি নিয়ম অনুযায়ী ডিয়ারনেস অ্যালাউন্স (D.A.), হাউস রেন্ট অ্যালাউন্স (H.R.A.), ট্রান্সপোর্ট অ্যালাউন্স ও চিকিৎসা সুবিধা পাবেন। বেতনের অংক স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে পদ বিশেষে আলাদা আলাদা লেভেলে বেতন নির্ধারিত হবে। যেমন:
| পদ | পে লেভেল |
| সায়েন্টিস্ট ‘সি’ | পে লেভেল ১০ |
| অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার-১ | পে লেভেল ৭ |
| সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘বি’ | পে লেভেল ৬ |
| টেকনিশিয়ান ‘বি’ ও হলওয়াই-কাম-কুক | পে লেভেল ৩ |
| লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) | পে লেভেল ২ |
| সিকিউরিটি গার্ড ‘এ’ ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ‘এ’ | পে লেভেল ১ |
আরও পড়ুনঃ কলকাতা এয়ারপোর্টে আই টি আই পাসে চাকরির সুযোগ, কোনো পরীক্ষা হবে না
আবেদন প্রক্রিয়া
- ইচ্ছুক প্রার্থীদের প্রথমে SINP-এর অফিসিয়াল পোর্টালে www.saha.ac.in/web/job-opportunities গিয়ে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
- তারপর নিচে দেওয়া প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।
- নির্দিষ্ট আবেদন ফি প্রদান করতে হবে।
- অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
- অনলাইনে ফর্ম সাবমিট করার পর, অ্যাপ্লিকেশন ফর্মের কপি ও সমস্ত নথিপত্রের ছবি একত্র করে একটি সিঙ্গেল PDF ফাইল বানিয়ে [email protected] আইডিতে ইমেইল করতে হবে। ইমেলের সাবজেক্টে প্রার্থীর নাম ও পোস্ট কোড লেখা আবশ্যক।
- অন্যদিকে, সরকারি চাকরিজীবী বা ডেপুটেশনের প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অ্যাপ্লিকেশন কপি ও NOC ডাকযোগে এই ঠিকানায় পাঠাবেন: The Registrar, Registrar’s Office, Saha Institute of Nuclear Physics, 1/AF, Bidhannagar, Kolkata – 700064।
আবেদন ফি
| পদ/ ক্যাটেগরি | ফি |
| সায়েন্টিস্ট ‘সি’ ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘বি’ | ৫০০ টাকা। |
| বাকি পদগুলোর জন্য | ৩০০ টাকা। |
| সকল মহিলা প্রার্থী, PwBD, প্রাক্তন সৈনিক, ডেপুটেশন প্রার্থী এবং সংরক্ষিত আসনের SC/ST প্রার্থীদের |
কোন ফি লাগবে না। |
নিয়োগ প্রক্রিয়া
এখানে বিভিন্ন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া আলাদা আলাদা,
- সায়েন্টিস্ট ‘সি’: প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
- সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান: ফেজ-১ এ লিখিত পরীক্ষা এবং ফেজ-২ এ ট্রেড টেস্ট নেওয়া হবে। মেধা তালিকা কেবল ট্রেড টেস্টের প্রাপ্ত নম্বরের ওপর তৈরি হবে।
- লোয়ার ডিভিশন ক্লার্ক: ফেজ-১ এ লিখিত পরীক্ষা এবং ফেজ-২ এ টাইপিং টেস্ট হবে। লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্যানেল তৈরি হবে।
- সিকিউরিটি গার্ড ‘এ’: ফেজ-১ এ শারীরিক যোগ্যতা পরীক্ষা এবং ফেজ-২ এ লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ‘এ’: লিখিত পরীক্ষার নম্বর অনুযায়ী প্রার্থী নির্বাচন হবে।
- হলওয়াই-কাম-কুক: ফেজ-১ লিখিত পরীক্ষা এবং ফেজ-২ প্র্যাকটিক্যাল/স্কিল টেস্ট দ্বারা নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিবরণ | তারিখ |
| অনলাইন আবেদন শুরুর তারিখ |
৩১ জুলাই, ২০২৬ (সন্ধ্যা ৬:০০ টা) |
| অনলাইন আবেদন জমার শেষ তারিখ |
১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৩:০০ টা) |
| ইমেইলে PDF ফাইল পাঠানোর শেষ তারিখ |
১৮ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৩:০০ টা) |
| ডাকযোগে হার্ড কপি পৌঁছানোর শেষ তারিখ (প্রযোজ্য ক্ষেত্রে) |
২৮ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৩:০০ টা) |
আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১১ হাজারের বেশি ক্লার্ক নিয়োগ
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 