পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে রাজ্যের বিজেপি সরকার ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই গত জুন মাস থেকে রাজ্যের যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা মাসিক ভাতা ঢুকতে শুরু করেছে। তবে এখনো অনেকেই আছেন যারা আবেদন করেও সুবিধা পাচ্ছেন না। তাদের জন্য সুখবর! ১ আগস্ট আবার ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা! আর এই ধাপে আরও যোগ্য মহিলা সুবিধাভোগীদের তালিকায় যুক্ত হতে চলেছেন। উপযুক্ত আবেদনকারীদের চিহ্নিত করে সুবিধা দিতে প্রতিনিয়তই যাচাই বাছাই চালাচ্ছে সরকার। যাদের নাম উত্তীর্ণ হচ্ছে তাদের সঙ্গে সঙ্গে পরবর্তী কিস্তিতেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হচ্ছে। আগামী ১ আগস্ট কারা ‘অন্নপূর্ণা যোজনা’র তৃতীয় কিস্তি পেতে চলেছেন? আপনার টাকা না ঢুকলে কি করবেন? এইসব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজকে এখানে তুলে ধরব।
| প্রকল্পের নাম |
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। |
| সুবিধা |
মাসিক ৩০০০ টাকা। |
| সুবিধাভোগী |
পশ্চিমবঙ্গের মহিলারা। |
| প্রথম কিস্তি |
ট্রান্সফার ১ জুন ২০২৬। |
| মোট সুবিধাভোগী |
১ জুলাই পর্যন্ত প্রায় ১.১ কোটি। |
| পরবর্তী বা তৃতীয় কিস্তি |
১ আগস্ট ২০২৬। |
১ আগস্ট কারা কারা টাকা পাবেন?
রাজ্যের চিহ্নিত যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই জুন ও জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা সরাসরি DBT করা হয়েছে। তবে এখনও অনেক আবেদনকারীর নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ১.৬ কোটি আবেদনের মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল বা সাময়িকভাবে আটকে রাখা হয়েছিল। ১ অগাস্ট মূলত তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, যাদের আবেদন ইতোমধ্যে অনুমোদিত বা যাচাই সম্পূর্ণ হয়েছে।
অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
আপনার আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে, তা ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সহজেই জেনে নেওয়া সম্ভব। অনলাইনে স্ট্যাটাস পরীক্ষা করার সহজ নিয়মাবলী নিচে দেওয়া হলো:
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল https://socialregistry.wb.gov.in/ এ যান।
- পোর্টালে আপনার নথিভুক্ত মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ-ইন করুন।
- আপনার প্রোফাইল ওপেন হলে “Application Status” সেকশনে ক্লিক করুন।
- স্ক্রিনে আপনার আবেদনের বর্তমান আপডেট দেখতে পাবেন।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার টাকা এখনো না এলে নবান্নের এই নম্বরে জানান অভিযোগ
Accepted / Approved: আপনার আবেদন সম্পূর্ণরূপে অনুমোদন পেয়েছে। শীঘ্রই বা নির্ধারিত তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা জমা হয়ে যাবে।
Under Enquiry / Pending at BDO/SDO: আপনার প্রদান করা নথিপত্র প্রশাসনিক পর্যায়ে যাচাই করে দেখা হচ্ছে। কিছু দিন পর পুনরায় পোর্টালে লগ-ইন করে আপডেট দেখুন।
Rejected: কোনও নির্দিষ্ট শর্ত পূরণ না করায় বা নথিতে ভুল থাকায় আপনার আবেদন বাতিল হয়েছে।
Payment Pending / Invalid Bank Account: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সক্রিয় নেই, আধার নম্বরের সাথে লিঙ্ক করা নেই, অথবা এটি একটি জয়েন্ট অ্যাকাউন্ট।
টাকা না পেলে কি করবেন?
যদি পোর্টালে আপনার আবেদনটি ‘Rejected’ দেখায় অথবা ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যার জন্য টাকা না ঢোকে, তবে হতাশ হওয়ার প্রয়োজন নেই। নীচের টিপসগুলি ফলো করলে আপনার অ্যাকাউন্টে পরবর্তী কিস্তিতেই টাকা ঢুকবে।
- প্রথমে চেক করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট কি না অথবা আধার লিঙ্ক বা ডি বি টি করা আছে কি না। যদি না থাকে, তবে অবিলম্বে নিজের ব্যাংকে গিয়ে সেই কাজ করিয়ে ব্যাংকের পাসবুক ও আধারের তথ্য নিয়ে নিকটবর্তী বিডিও (BDO) অফিসে জমা দিন।
- যদি মনে করেন আপনার আবেদনটি ভুলবশত বাতিল হয়েছে, তবে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং অনলাইন আবেদনের স্লিপ নিয়ে পঞ্চায়েত, ব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO) অথবা পুরসভা অফিসে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলুন। ভুল সংশোধন করে পুনরায় আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে।
ফের কবে টাকা ঢুকবে?
যেসব মহিলাদের আবেদন এখনও ঝুলে রয়েছে, তাদের উদ্বেগের কোনও কারণ নেই। নথিপত্র পুনরায় যাচাই করে যোগ্য প্রার্থীদের তালিকাভুক্ত করার কাজ দ্রুতগতিতে চলছে। আগামী ৩০ অগাস্টের মধ্যে সমস্ত নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করে সবার টাকা ট্রান্সফার করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বাংলার যুবশক্তি প্রকল্প
সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন