Nikon Scholarship Program 2026 | ভিজ্যুয়াল আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ১ লক্ষ টাকা স্কলারশিপ


বর্তমানে পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রীরাই উচ্চমাধ্যমিকের পর ভিজ্যুয়াল আর্টস নিয়ে কেরিয়ার গড়তে চান। কিন্তু অর্থের অভাবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালাতে অসুবিধা হয়। তাদের স্বপ্নপূরণে এগিয়ে এসেছে বিশ্বের অন্যতম বিখ্যাত ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা নিকন ইন্ডিয়া প্রাঃ লিঃ। সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে চালু Nikon Scholarship Program এ যোগ্য শিক্ষার্থীদের ১ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়, যার মাধ্যমে তারা বিনা বাঁধায় উচ্চশিক্ষা চালাতে পারে। সংস্থার অফিসিয়াল পার্টনার সাইট Buddy4Study এর মাধ্যমে এখানে অনলাইনে আবেদন করতে হয়। আপনি যদি এবছরের একজন শিক্ষার্থী হন এবং এই স্কলারশিপে আগ্রহী হন, তবে নীচে সমস্ত ডিটেইলস জেনে নিন।

স্কলারশিপের নাম

নিকন স্কলারশিপ প্রোগ্রাম।

পরিচালনাকারী সংস্থা

নিকন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

আর্থিক সুবিধা

১,০০,০০০ টাকা পর্যন্ত।

কখন আবেদন করা যায়

উচ্চমাধ্যমিকের পর।

আবেদন পদ্ধতি অনলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট

www.buddy4study.com/page/nikon-scholarship-program

Nikon Scholarship Program Benefits

নিকন স্কলারশিপে নির্বাচিত পড়ুয়াদের কোর্স বিশেষে ভিন্ন ভিন্ন অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়। সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।

Nikon Scholarship Program Eligibility Criteria

  • নিকন স্কলারশিপের আবেদন করার জন্য শিক্ষার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ফটোগ্রাফি, ফিল্মমেকিং, ভিডিওগ্রাফি বা সংশ্লিষ্ট ভিজ্যুয়াল আর্টসের ৩ মাস বা তার বেশি মেয়াদের শর্ট-টার্ম/ডিপ্লোমা কোর্সে বর্তমানে অধ্যয়নরত থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সব উৎস মিলিয়ে ৬,০০,০০০ টাকা বা তার কম হতে হবে।
  • নিকন ইন্ডিয়া বা Buddy4Study-র কর্মীদের পরিবারের সদস্যরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

আরও পড়ুনঃ Inlaks Fine Arts Awards এ ভিস্যুয়াল আর্টসের শিক্ষার্থীদের ৩ লক্ষ টাকা স্কলারশিপ

Nikon Scholarship Program Application Process

  • প্রথমে Buddy4Study-এর ‘Nikon Scholarship Program’ পেজে যান।
  • পেজে থাকা ‘Apply Now’ ক্লিক করুন।
  • আপনার ইমেইল আইডি, মোবাইল নম্বর বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্টার/লগইন করুন।
  • Start Application বাটনে ক্লিক করে ‌আবেদন ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান কোর্স ও ব্যাংক সংক্রান্ত সমস্ত তথ্য সঠিকভাবে লিখুন।
  • প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করুন।
  • সব তথ্য ভালো করে পরীক্ষা করে Terms and Conditions এ টিক দিন এবং ‘Submit’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

Nikon Scholarship Program Required Documents

আবেদন ফর্ম জমা দেওয়ার সময় নিম্নলিখিত নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে:

  • আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ পাসপোর্ট।
  • মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাসের মার্কশিট বা সার্টিফিকেট।
  • পঞ্চায়েত/পৌরসভা/বিডিও বা সরকারি স্বীকৃত কর্তৃপক্ষের দেওয়া পারিবারিক আয়ের সার্টিফিকেট/ সাম্প্রতিক আইটিআর (ITR)/ ফর্ম ১৬।
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড/ অ্যাডমিশন স্লিপ/ ফি রসিদ।
  • আবেদনকারীর ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি/ বাতিল চেক।
  • আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট ছবি।

Nikon Scholarship Program Selection Process

  • প্রাপ্ত আবেদনপত্রগুলির মধ্যে থেকে প্রার্থীর পারিবারিক আর্থিক পরিস্থিতি ও একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি করা হয়।
  • নির্বাচিত প্রার্থীদের টেলিফোনিক ইন্টারভিউ নেওয়া হয়।
  • এরপর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

Nikon Scholarship Program Last Date

এই স্কলারশিপে প্রতিবছরই আবেদন গ্ৰহণ করা হয়। এবছর আবেদন কখন শুরু/ শেষ হচ্ছে সেই সম্পর্কে সঠিক তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ স্নাতক স্তরের ছাত্রীদের বছরে ৬০ হাজার টাকা স্কলারশিপ

স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *