ভারতীয় রেলে ৪০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, আবেদনের সময়সীমা জানুন


রেলে চাকরি করা অনেকেরই স্বপ্ন থাকে। সেইসব আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় রেল দারুন সুযোগ এনেছে। সম্প্রতি RRB এর তরফ থেকে ভারতীয় রেলে ৪০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করার জন্য একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে (RRB JE Recruitment 2026)। ইস্টার্ন রেলওয়ে অন্তর্গত কলকাতা সহ সারা দেশের বিভিন্ন রেলওয়ে জোনে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। মূলত জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যেহেতু স্থায়ী চাকরি, তাই নিয়োগের পর মাসিক মোটা স্যালারি প্যাকেজ এবং রেলের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা দেওয়া হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের তাদের নিজস্ব RRB জনির অফিশিয়াল ওয়েবসাইট আবেদন জানাতে হবে। আবেদনের যোগ্যতা, প্রক্রিয়া ও আবেদনের সময়সীমা নিচে জেনে নিন।

বিজ্ঞপ্তি নম্বর
নিয়োগকারী সংস্থা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।

পদের নাম

Junior Engineer (JE), Depot Material Superintendent (DMS), Chemical & Metallurgical Assistant (CMA)

মোট শূন্যপদ

৪,০৯৮টি (সম্ভাব্য)।

আবেদনের মাধ্যম অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

rrb.indianrailways.gov.in

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি ক্যাটাগরির পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার,

  • জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer – JE): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ট্রেডে (যেমন- সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইত্যাদি) ৩ বছরের ডিপ্লোমা অথবা বি.ই/বি.টেক ডিগ্রি থাকা প্রয়োজন।
  • ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট (DMS): যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে।
  • কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (CMA): পদার্থবিদ্যা ও রসায়নসহ ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে B.Sc ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

০১/০১/২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের (SC/ST/OBC/Ex-Servicemen) প্রার্থীরা সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশনের Pay Level-6 অনুযায়ী বেতন দেওয়া হবে। মূল বেতন শুরুতেই প্রতি মাসে ৩৫,৪০০ টাকা হবে। এর সঙ্গে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), ট্রাভেল ভাতা (TA) এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন।

  • প্রার্থীরা তাদের আঞ্চলিক RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • CEN 04/2026 নোটিফিকেশনে গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে নিজের নাম, ইমেল ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • বায়োমেট্রিক বা ডিজিলকারের মাধ্যমে আধার ভেরিফিকেশন করুন।
  • আবেদনপত্রে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
  • নির্ধারিত আবেদন ফি প্রদান করুন ।
  • ফাইনাল সাবমিট করুন।

আরও পড়ুনঃ ভারতীয় রেলের অধীনে ৬৭৭৭ অ্যাপ্রেন্টিস নিয়োগ

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনো বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যথাক্রমে কম্পিউটার বেসড স্ক্রিনিং টেস্ট, বিষয়ভিত্তিক দক্ষতার টেস্ট, নথি যাচাইকরণ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৫ জুলাই, ২০২৬।
  • অনলাইন আবেদন শুরু: ১৪ আগস্ট, ২০২৬।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

বিঃ দ্রঃ এই খবরটি RRB এর তরফে প্রকাশিত একটি শর্ট নোটিফিকেশনের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করা হবে। আর তাতেই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য বিশদে জানা যাবে। এজন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন অথবা সবার আগে আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *