D. El. Ed Part 2 2025 পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল পর্ষদ, রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক রইল


পশ্চিমবঙ্গের ২০২৩-২৫ শিক্ষাবর্ষের ডি.এল. এড ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। D. El. Ed Part 2 2025 পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল পর্ষদ (WB D. El. Ed Part 2 Result 2025)। ২৫ জুন , বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) অফিসিয়াল ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত আগস্টে ২০২৩-২৫ শিক্ষাবর্ষের ডি এল এড পার্ট টু পরীক্ষা সম্পন্ন হয়েছিল। পরীক্ষার্থীদের কার ফলাফল কেমন হল তা অনলাইনে এখন সহজেই তারা চেক করে নিতে পারবেন। কিভাবে নিজের রেজাল্ট দেখবেন? কিভাবে PPR PPS আবেদন করবেন? সেইসব বিষয় আজকের প্রতিবেদনে সরাসরি তুলে ধরা হলো।

পরীক্ষার নাম D. El. Ed Part 2 পরীক্ষা।
শিক্ষাবর্ষ ২০২৩-২০২৫।
বোর্ড

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)।

পরীক্ষার তারিখ

১২ ই আগস্ট থেকে ১৪ আগস্ট ২০২৫।

রেজাল্ট প্রকাশ ২৫ জুন ২০২৬।

অফিসিয়াল ওয়েবসাইট

wbbpe.wb.gov.in

WB D. El. Ed Part 2 Result 2025: Official Notice

WB D. El. Ed Part 2 Result 2025

WB D. El. Ed Part 2 Result 2025 Check

পরীক্ষার্থীরা কিভাবে অনলাইনে তাদের রেজাল্ট চেক করতে পারবেন, সেই পদ্ধতি নিচে দেওয়া হলো,

WB D. El. Ed Part 2 Result 2025 Check
১. প্রথমে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.wb.gov.in এ যান।
২. ওয়েবসাইটের হোমপেজে থাকা “Important Link” সেকশনে ক্লিক করুন।
৩. এরপর “RESULT OF D.El.Ed PART-II-EXAMINATION-2023-2025” লিঙ্কে ক্লিক করুন।
৪. নির্ধারিত ফিল্ডে আপনার বৈধ রেজিস্ট্রেশন নম্বর (Registration Number), রোল (Roll) এবং নম্বর (Number) সঠিকভাবে ইনপুট দিন।
৫. সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট করলে আপনি আপনার রেজাল্ট বা স্ট্যাটাস দেখতে পাবেন।
পরীক্ষার্থীরা অনলাইন থেকে তাদের ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কখন হার্ড কপি বিতরণ করা হবে, সেই বিষয়ে পর্ষদের তরফে অফিশিয়াল বিজ্ঞপ্তি মারফত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

রেজাল্টে ‘NC/Withheld’ থাকলে কী করবেন?

অনেক সময় টেকনিক্যাল ত্রুটি বা অন্যান্য কারণে রেজাল্টে ‘NC’ (Not Cleared) বা ‘Withheld’ স্ট্যাটাস দেখাতে পারে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থীর রেজাল্ট ‘NC/Withheld’ দেখাচ্ছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আপনাকে এ ব্যাপারে সম্পূর্ণ গাইড করে দেবে।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন, ইন্টারভিউয়ের নম্বর কমল

WB D. El. Ed Part 2 Result 2025 PPR PPS আবেদন

পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা নিজেদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট, তারা PPR (পোস্ট পাবলিকেশন রিভিউ) এবং PPS (পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি) এর আবেদন জানাতে পারবেন। এজন্য আগ্রহী প্রার্থীদের ২৯ জুন ২০২৬ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লগ-ইন পোর্টাল থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর নির্দিষ্ট ফি সহ আবেদনপত্র পূরণ করে ফর্ম জমা করতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই ২০২৬।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *