পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বিরাট কাজের সুযোগ। ইন্ডিয়ান নেভিতে ২৭৫ অফিসার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ্য ছেলেমেয়েদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। সবচেয়ে বড় সুখবর হলো, এখানে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে একটি ট্রেনিং হবে, তারপর শর্ট সার্ভিস কমিশন (SSC) অফিসার পদে পাকা চাকরিতে নিয়োগ করা হবে। চাকরিতে প্রতিমাসে মোটা বেতন, সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে। নিয়োগের বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
| নিয়োগকারী সংস্থা | ইন্ডিয়ান নেভি। |
| পদের নাম |
শর্ট সার্ভিস কমিশন (SSC) অফিসার। |
| মোট শূন্যপদ | ২৭৫। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
www.joinindiannavy.gov.in |
শূন্যপদের সংখ্যা
নিচে বিভিন্ন ট্রেড এবং ক্যাডার অনুযায়ী শূন্যপদের সংখ্যা টেবিল আকারে দেওয়া হলো,
| পদ | শূন্যপদের সংখ্যা |
| Executive Branch: GS(X) / Hydro |
৯০ (মহিলাদের জন্য সর্বোচ্চ ১০টি পদ GS-X এবং ২টি পদ Hydro-তে সংরক্ষিত) |
| Executive Branch: Pilot |
২৫ (মহিলাদের জন্য সর্বোচ্চ ৩টি পদ) |
| Executive Branch: NAOO (Observers) |
১৮ (মহিলাদের জন্য সর্বোচ্চ ৩টি পদ) |
| Executive Branch: Air Traffic Controller (ATC) | ১৫ |
| Executive Branch: Logistics |
১০ (মহিলাদের জন্য সর্বোচ্চ ২টি পদ) |
| Executive Branch: NAIC | ১৪ |
| Education Branch | ১৩ |
| Engineering Branch: General Service (GS) |
২৪ (মহিলাদের জন্য সর্বোচ্চ ৪টি পদ) |
| Engineering Branch: Submarine Tech |
০৮ শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য |
| Electrical Branch: General Service (GS) |
৩২ (মহিলাদের জন্য সর্বোচ্চ ৫টি পদ) |
| Electrical Branch: Submarine Tech |
০৮ শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য |
| Naval Constructor | ১৮ |
শিক্ষাগত যোগ্যতা
পদ বিশেষে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে নূন্যতম ৬০ শতাংশ নম্বর সমেত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকতে হবে। (পাইলট, NAOO এবং ATC পদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬০% এবং ইংরেজিতে ৬০% নম্বর থাকা আবশ্যক)।
বয়সসীমা
এখানে বিভিন্ন পদের জন্য আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ সর্বনিম্ন ২ জুলাই ২০০২ থেকে সর্বোচ্চ ১ জানুয়ারি ২০০৮-এর মধ্যে হতে হবে।
শারীরিক যোগ্যতা
এই পদের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই ইন্ডিয়ান নেভি স্ট্যান্ডার্ড অনুযায়ী শারীরিক যোগ্যতা যেমন উচ্চতা, ওজন, বুকের ছাতি এবং দৌড়ানোর ক্ষমতা থাকতে হবে। বিস্তারিত জানতে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে।
বেতন ও সুযোগ সুবিধা
নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে ‘সাব-লেফটেন্যান্ট’ র্যাংকে নিযুক্ত হবেন এবং তাদের প্রাথমিক গ্রস স্যালারি প্রতি মাসে আনুমানিক ১,২০,০০০/- টাকা (সমস্ত ভাতাসহ) থেকে শুরু হবে।
পাইলট, নেভাল এয়ার অপারেশনস এবং সাবমেরিন ক্যাডারের কর্মকর্তাদের সফলভাবে ট্রেনিং শেষ করার পর প্রতি মাসে অতিরিক্ত ৩১,২৫০/- টাকা বিশেষ ভাতা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য,
- প্রথমে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in-এ যান।
- রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশীট, দশম ও দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট, এবং একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করে আপলোড করুন।
- আপনার পছন্দের ট্রেড সঠিকভাবে সিলেক্ট করুন।
- ফর্মটি সাবমিট করুন এবং একটি প্রিন্টআউট নিজের কাছে রেখে দিন।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ, স্নাতক পাসে আবেদন করুন
নিয়োগ পদ্ধতি
এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না।
- শর্টলিস্টিং: প্রথমে আবেদনকারী প্রার্থীদের স্নাতক স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরাসরি শর্টলিস্ট করা হবে। যারা চূড়ান্ত বর্ষে পড়ছেন, তাদের ক্ষেত্রে পঞ্চম সেমিস্টার পর্যন্ত নম্বর বিবেচনা করা হবে। (এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারীরা কাট-অফ নম্বরে ৫% ছাড় পাবেন)।
- ইন্টারভিউ: শর্টলিষ্টেড প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
- মেডিকেল পরীক্ষা: ইন্টারভিউতে সফল হওয়ার পর প্রার্থীদের মেডিকেল পরীক্ষা করা হবে এবং চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ২৫ জুন ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৬।
- কোর্স শুরুর সময়: জুন ২০২৭।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()