পশ্চিমবঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল শিক্ষাশ্রী স্কলারশিপ ও মেধাশ্রী স্কলারশিপ। সম্প্রতি চলতি শিক্ষাবর্ষের জন্য এই দুই স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা এই স্কলারশিপের টাকা পায়। এখানে বার্ষিক ৮০০ টাকা আর্থিক অনুদান মেলে। আগ্রহী প্রার্থীদের জন্য যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও সময়সীমার খুঁটিনাটি তথ্য এখানে তুলে ধরা হলো।
| স্কলারশিপ এর নাম |
শিক্ষাশ্রী স্কলারশিপ ও মেধাশ্রী স্কলারশিপ। |
| প্রদানকারী সংস্থা |
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। |
| সুবিধাভোগী |
পঞ্চম শ্রেণির থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা। |
| টাকার পরিমাণ |
বার্ষিক ৮০০ টাকা। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
শিক্ষাশ্রী স্কলারশিপ কাদের জন্য?
পশ্চিমবঙ্গ সরকারের ‘শিক্ষাশ্রী’ প্রকল্পটি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে চালু হয়। এই স্কলারশিপটি মূলত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী (Class V to VIII) পর্যন্ত পড়ুয়া তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) ছাত্রছাত্রীদের দেওয়া হয়।
মেধাশ্রী স্কলারশিপ কাদের জন্য
‘মেধাশ্রী’ প্রকল্পটি ২০২৩ সালের ১৯শে জানুয়ারি চালু করা হয়। এটি ওবিসি (OBC) সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য চালু করা হয়েছে। ডে-স্কলার (Day Scholar) এবং হোস্টেলার (Hosteller) দের দেওয়া হয়।
শিক্ষাশ্রী স্কলারশিপ কত টাকা?
এই দুই প্রকল্পের অধীনে নির্বাচিত প্রত্যেক ছাত্রছাত্রীকে বছরে ৮০০ টাকা করে প্রদান করা হয়।
মেধাশ্রী স্কলারশিপ আবেদন পদ্ধতি
এই দুই স্কলারশিপের ফ্রেশ ও রিনিউয়াল আবেদন প্রক্রিয়া ছাত্রছাত্রীদের প্রধানত অফলাইনে স্কুলের মাধ্যমে করতে হয়। তবে বাকি প্রক্রিয়া স্কুল কর্তৃপক্ষ অনলাইনে পোর্টালের মাধ্যমে সম্পন্ন করে।
- প্রথমে নীচে দেওয়া লিঙ্ক থেকে স্কলারশিপের আবেদনপত্র ডাউনলোড করুন।
- এরপর প্রয়োজনীয় তথ্য (নাম, বাবার নাম, জন্ম তারিখ, কাস্ট সার্টিফিকেট নম্বর ইত্যাদি) দিয়ে ফর্মটি পূরণ করুন।
- উপরের প্রয়োজনীয় নথিগুলি এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স যুক্ত করুন।
- সবশেষে সবকিছু নিয়ে গিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিন।
শিক্ষাশ্রী স্কলারশিপ ডকুমেন্টস
আবেদনের সময়ে নিম্নলিখিত নথিপত্রগুলি প্রয়োজন হবে:
- কাস্ট সার্টিফিকেট।
- আধার কার্ড।
- স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
- নিজের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি।
- গত বছরের চূড়ান্ত পরীক্ষার মার্কশিট।
- পাসপোর্ট সাইজ ছবি।
মেধাশ্রী স্কলারশিপ আবেদনের সময়সীমা
সম্প্রতি এই স্কলারশিপ গুলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবছরের যেসব শিক্ষার্থীরা আবেদনের জন্য ইচ্ছুক, তাদের আগামী ৩১ জুলাই ২০২৬ এর মধ্যে আবেদন জমা করতে হবে।
Medhashree Scholarship Form
শিক্ষাশ্রী স্কলারশিপ ফর্ম: Download Now
মেধাশ্রী স্কলারশিপ ফর্ম: Download Now