২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকল, আপনি কি পেলেন? জেনে নিন এভাবে

পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য সুখবর। বহু প্রতীক্ষার পর অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হল। প্রথম দিনেই ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকল। গত ২৭ মে নবান্নে আনুষ্ঠানিকভাবে ফর্ম প্রকাশের পর দিন থেকেই অফলাইনে এই প্রকল্পের আবেদন শুরু হয়ে গিয়েছিল। কথা ছিল, ২ জুন তারিখের মধ্যে যাদের ফর্ম জমা হবে, তাদের ৩ জুন থেকেই অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) মারফত ৩,০০০ টাকা পাঠানো শুরু হল। আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ইতিমধ্যেই করে থাকেন, তবে পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন, জেনে নিন।

২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকল

প্রকল্পের নাম

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)।

আর্থিক অনুদান

প্রতি মাসে ৩,০০০ টাকা।

আবেদন শুরু ২৭ মে ২০২৬ (অফলাইন) ১ জুন ২০২৬ (অনলাইন)।
সুবিধাভোগী ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা।
প্রথম পেমেন্টের তারিখ ৩ জুন, ২০২৬।
কতজন পেলেন  ২৮ লক্ষের বেশি
টাকা দেওয়ার মাধ্যম ডি বি টি এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

কোন জেলায় কতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকল?

নবান্ন থেকে প্রাপ্ত অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই মোট ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন মহিলার অ্যাকাউন্টে সফলভাবে অন্নপূর্ণা ভাণ্ডার পেমেন্ট পাঠানো হয়েছে। প্রাপকদের নিরিখে জেলাভিত্তিক পারফরম্যান্সে বিরাট চমক দেখা গিয়েছে। গোটা রাজ্যের মধ্যে উপভোক্তার সংখ্যার নিরিখে একেবারে প্রথম স্থান অধিকার করেছে নদিয়া জেলা। এই জেলায় সুবিধাভোগী মহিলার সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ৯৫৫ জন।
এক নজরে দেখে নিন কোন জেলায় কতজন পেলেন ৩০০০ টাকা

  • নদিয়া: ২,৫৯,৯৫৫ জন (শীর্ষে)
  • মুর্শিদাবাদ: ২,১৯,৩৭৩ জন
  • পশ্চিম মেদিনীপুর: ২,১৭,৮৫৬ জন
  • উত্তর ২৪ পরগনা: ২,০৫,০০১ জন
  • পূর্ব মেদিনীপুর: ২,MD৩,১৮৪ জন
  • পূর্ব বর্ধমান: ১,৯৩,০৯৫ জন
  • দক্ষিণ ২৪ পরগনা: ১,৭৯,০৬৯ জন
  • হুগলি: ১,৫৬,৪০০ জন
  • বাঁকুড়া: ১,৫৫,৪৬৯ জন
  • মালদহ: ১,৩৭,২৭৩ জন
  • পুরুলিয়া: ১,৩৬,৭६৬ জন
  • কোচবিহার: ১,০৪,৫৬৮ জন
  • হাওড়া: ৯১,৪৫৭ জন
  • জলপাইগুড়ি: ৮৬,২৬৫ জন
  • বীরভূম: ৮২,০৯৫ জন
  • উত্তর দিনাজপুর: Caled৬৯,৩২৯ জন
  • ঝাড়গ্রাম: ৫৬,১০৭ জন
  • পশ্চিম বর্ধমান: ৫৫,২৪২ জন
  • আলিপুরদুয়ার: ৫১,৪৫১ জন
  • দক্ষিণ দিনাজপুর: ৪৯,৩২৭ জন
  • দার্জিলিং: ৪১,০৩১ জন
  • কলকাতা: ২৩,৮০৭ জন
  • কালিম্পং: ৯,৬৭৫ জন (সর্বনিম্নে)

অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন?

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে,

  • আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • উপভোক্তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে।
  • আবেদনকারী নারী যেন কোনো আয়কর দাতা (Income Tax Payer) না হন।
  • স্থায়ী সরকারি চাকরিজীবী, রাজ্য বা কেন্দ্রের নিয়মিত বেতনভোগী বা পেনশনভোগী নারীরা এই সুবিধা পাবেন না।
  • উপভোক্তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে এবং DBT সক্রিয় থাকতে হবে।

অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন কিভাবে করবেন?

অনলাইনে আবেদন

  • প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/ এ গিয়ে বা উপরে দেওয়া লিঙ্ক থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন। ফর্মটি বাংলা, ইংরেজি এবং হিন্দি, তিনটি ভাষাতেই উপলব্ধ।
  • ফর্মটি সঠিকভাবে পূরণ করে ফেলতে হবে।
  • ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এক কপি সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স যুক্ত করতে হবে।
  • এরপর সবকিছু স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে।
  • আবেদন শেষ।

অফলাইনে আবেদন

  • অফলাইনে আবেদনের জন্য স্থানীয় ব্লক অফিস বা এস ডি ও অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করুন।
  • সঠিকভাবে ফর্ম ফিলাপ করুন।
  • সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স যুক্ত করে জমা দিতে হবে।

এছাড়াও আগামী ১৫ থেকে ১৭ জুন, ২০২৬ পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ ‘জনকল্যাণ শিবির’ আয়োজন করা হবে। সেখানে গিয়ে ফর্ম সংগ্রহ, ফিলাপ এবং জমা দেওয়া যাবে।

পঞ্চায়েত ও পুরসভা স্তরে সরকারি সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন। সম্পূর্ণ নথি যাচাইয়ের দায়িত্ব থাকবে বিডিও (BDO), এসডিও (SDO) এবং কেএমসি (KMC) কোঅর্ডিনেটরদের ওপর।

অন্নপূর্ণা ভাণ্ডার কী কী নথি লাগবে?

অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিলাপের সময়ে নিম্নলিখিত নথির অরিজিনাল স্ক্যান করা কপি বা সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি জমা দেওয়া বাধ্যতামূলক:
১. পরিবারের প্রধান এবং সকল সদস্যের আধার কার্ড।
২. আধার লিঙ্কযুক্ত ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা।
৩. ডিজিটাল রেশন কার্ড।
৪. ভোটার আইডি কার্ড।
৫. জাতিগত বা ইডব্লিউএস (EWS) শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।
৬. জমির খতিয়ান/মিউটেশন বা RoR-এর কপি (যদি থাকে)।
৭. প্যান কার্ড (যদি থাকে)।
৮. শিশুদের স্কুলের আইডেন্টিটি কার্ড এবং টিকাকরণ কার্ড।

অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক

অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক

  • পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অফিসিয়াল পোর্টাল-এ যান।
  • ‘Track Applicant Status’ অপশনটি নির্বাচন করুন।
  • আপনার Application ID, আধার নম্বর, বা নিবন্ধিত মোবাইল নম্বরটি নির্দিষ্ট বক্সে টাইপ করুন।
  • সাবমিট বা সার্চ বোতামে ক্লিক করলে আপনার স্ট্যাটাস স্ক্রিনে ভেসে উঠবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *