মাধ্যমিক স্কলারশিপ লিস্ট 2026 | মাধ্যমিক পাশে সেরা ১০টি সরকারি ও বেসরকারি স্কলারশিপ

পশ্চিমবঙ্গে অনেক ছাত্রছাত্রী মাধ্যমিকের পর খরচ চালাতে না পেরে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। এই সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা একাধিক স্কলারশিপ প্রদান করে থাকে। নিচে এবছরের মাধ্যমিক স্কলারশিপ লিস্ট নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পাশে সেরা ১০টি সরকারি ও বেসরকারি স্কলারশিপ , কোনটায় কি যোগ্যতা দরকার? কত টাকা দেওয়া হয়? বার্ষিক আয় কত হতে হবে? এবং সরাসরি আবেদন লিঙ্ক নীচে দেওয়া হলো।

ধরন

সরকারি ও বেসরকারি স্কলারশিপ।

ক্লাস মাধ্যমিক পাস।
টাকার পরিমান

মাসে ন্যূনতম ৫০০ টাকা।

আবেদন পদ্ধতি

অনলাইন এবং অফলাইন।

স্কলারশিপের বিবরণ নীচে দেওয়া হল।

মাধ্যমিক পাশে সেরা ১০টি সরকারি ও বেসরকারি স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM Scholarship)

এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সরকারি স্কলারশিপ।
* প্রদানকারী সংস্থা: পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর।
* যোগ্যতা: মাধ্যমিকে নূন্যতম ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে।
* টাকা: মাধ্যমিক পাসে বছরে ১২,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
* পারিবারিক আয়: সর্বোচ্চ ২.৫০ লক্ষ টাকা।
* আবেদন লিঙ্ক: Apply Now

ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)

এটি মূলত সংরক্ষিত শ্রেণির শিক্ষার্থীদের জন্য।
* প্রদানকারী সংস্থা: পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।
* যোগ্যতা: মাধ্যমিকে ৫০-৬০% নম্বর পেয়ে পাশ করতে হবে।
* টাকা: হোস্টেল ও কোর্সের ওপর নির্ভর করে বছরে ১২ হাজার টাকা পর্যন্ত।
* পারিবারিক আয়: এসসি/এসটিদের জন্য সর্বোচ্চ ২.৫০ লক্ষ টাকা এবং ওবিসিদের জন্য ১.০০ লক্ষ টাকা.
* আবেদন লিঙ্ক: Apply Now

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship/ WBMDFC)

রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি) শিক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এটি চালু করেছে।
* প্রদানকারী সংস্থা: পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।
* যোগ্যতা: মাধ্যমিকে নূন্যতম ৫০% নম্বর থাকলে আবেদন করা যায়।
* টাকা: মাধ্যমিক পাস হলে বার্ষিক ১২ হাজার টাকা পর্যন্ত।
* পারিবারিক আয়: ২ লক্ষ টাকা পর্যন্ত।
* আবেদন লিঙ্ক: Apply Now

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)

কেন্দ্রীয় সরকারের এই নির্দিষ্ট পোর্টালের অধীনে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে।
* প্রদানকারী সংস্থা: জাতীয় শিক্ষা মন্ত্রণালয়।
* যোগ্যতা: মাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বরপ্রাপ্ত পড়ুয়ারা আবেদন করতে পারে।
* টাকা: মাধ্যমিক পাস হলে বছরে ৬০০০ থেকে ১৫,০০০ টাকা দেওয়া হয়।
* পারিবারিক আয়: স্কলারশিপের ধরন অনুযায়ী ২.৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত।
* আবেদন লিঙ্ক: Apply Now

পি এম যশস্বী স্কলারশিপ (PM Yong Achievers Scholarship)

কেন্দ্রীয় সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ।
* প্রদানকারী সংস্থা: Ministry of Social Justice & Empowerment, Govt of India।
* যোগ্যতা: মাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বরপ্রাপ্ত পড়ুয়ারা আবেদন করতে পারে।
* টাকা: মাধ্যমিক পাস হলে বছরে ১,২৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।
* পারিবারিক আয়: ২.৫ লক্ষ টাকা পর্যন্ত।
* আবেদন লিঙ্ক: Apply Now

প্রগতি স্কলারশিপ (AICTE Pragati Scholarship)

* প্রদানকারী সংস্থা: AICTE।
* যোগ্যতা: মাধ্যমিকের পর ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছাত্রীরা আবেদন করতে পারেন। ন্যূনতম ৬০% নম্বর থাকতে হয়।
* টাকা: বার্ষিক ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।
* পারিবারিক আয়: সর্বোচ্চ ৮ লক্ষ টাকা।
* আবেদন লিঙ্ক: Apply Now

সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বেসরকারি স্কলারশিপ।
* প্রদানকারী সংস্থা: সীতারাম জিন্দাল ফাউন্ডেশন।
• যোগ্যতা: অন্তত ৬০% বা তার বেশি নম্বর থাকতে হবে।
* টাকা: মাধ্যমিকের পর প্রতি মাসে ৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
* পারিবারিক আয়: বার্ষিক আয় ৪ লক্ষ টাকার নিচে হতে হবে।
* আবেদন লিঙ্ক: Apply Now

 

পি এন বি হাউজিং স্কলারশিপ (PNB Housing Finance Scholarship)

* প্রদানকারী সংস্থা: পি এন বি হাউজিং ফাইন্যান্স।
* যোগ্যতা: মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৬০% নম্বর নিয়ে পাস করতে হবে।
* টাকা: বার্ষিক ১২,৫০০ টাকা প্রদান করা হয়।
* পারিবারিক আয়: সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।
* আবেদন লিঙ্ক: Apply Now

এইচডিএফসি বাড়তে কদম স্কলারশিপ (HDFC Badhte Kadam Scholarship)

* প্রদানকারী সংস্থা: HDFC পারেখ ফাউন্ডেশন।
* যোগ্যতা: মাধ্যমিকে অন্তত ৬০ শতাংশ নম্বর সমেত পাস হতে হবে।
* টাকা: বার্ষিক ১৮০০০ টাকা পর্যন্ত বৃত্তি মেলে।
* পারিবারিক আয়: ৬ লক্ষ টাকা পর্যন্ত।
* আবেদন লিঙ্ক: Apply Now

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ (JMS Trust Scholarship)

* প্রদানকারী সংস্থা: জে এম শেঠিয়া ট্রাস্ট।
* যোগ্যতা: মাধ্যমিকে অন্তত ৭৫% নম্বর পেয়ে পরবর্তী পড়াশোনা শুরু করতে হবে।
* টাকা: মাধ্যমিকের পর প্রতি মাসে ৬০০ টাকা স্কলারশিপ প্রদান করা হয়।
* পারিবারিক আয়: বার্ষিক আয় ১.২০ লক্ষ টাকার নিচে।
* আবেদন লিঙ্ক: Apply Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *