NALCO তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে

দেশের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংস্থায় স্থায়ী সরকারি চাকরির সুযোগ। সম্প্রতি National Aluminium Company বা NALCO তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একসঙ্গে ১৩ ধরনের পদে নিয়োগ করা হবে। এখানে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। নিয়োগ শেষে মোটা মাস মাইনে ও অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা মিলবে। নিয়োগের নানা খুঁটিনাটি তথ্য নিয়ে নীচে বিস্তারিত বলা হল।

নিয়োগের নাম

NALCO Non-Executive Personnel Recruitment 2026

সংস্থা

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (NALCO)।

পদের নাম

Operator (HEMM, Grade 3), Jr. Foreman (Mines, Electrical), SUPT – JOT (Operator, Fitter, Laboratory, Instrument), Mining Mate, Technician (Fitter, Electrical, Instrument)।

মোট শূন্যপদ ২৬৮ টি পদ।
শিক্ষাগত যোগ্যতা

পদ বিশেষে ভিন্ন ভিন্ন।

আবেদন পদ্ধতি

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।

অফিসিয়াল ওয়েবসাইট

শূন্যপদের সংখ্যা

পদের নাম মোট শূন্যপদ
অপারেটর ৬০
জুনিয়র ফোরম্যান ১১
মাইনিং মেট ২১
SUPT – JOT ১১৮
টেকনিশিয়ান ৫৮

শিক্ষাগত যোগ্যতা

  • Operator: ন্যূনতম মাধ্যমিক পাস। সাথে মেকানিক মোটর ভেহিকেল (MMV) ট্রেডে ২ বছরের ITI অথবা ডিজেল মেকানিক ট্রেডে ১ বছরের ITI সহ MMV/ডিজেল মেকানিক ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি বৈধ ভারী গাড়ি চালনার লাইসেন্স (Heavy Vehicle Driving License) থাকা বাধ্যতামূলক।
  • Mining Mate: মাধ্যমিক পাস, সাথে DGMS দ্বারা জারি করা বৈধ ‘Mining Mate Certificate of Competency’ (ওপেনকাস্ট মেটালিফেরাস মাইন্সের জন্য সীমাবদ্ধ) থাকতে হবে।
  • Jr. Foreman (Mines): মাইনিং বা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস, সাথে DGMS কর্তৃক প্রদত্ত বৈধ ‘Mining Foreman Certificate of Competency’ (ওপেনকাস্ট মেটালিফেরাস মাইন্সের জন্য সীমাবদ্ধ) থাকতে হবে।
  • Jr. Foreman (Electrical): কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল-টাইম নিয়মিত ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। ওড়িশার ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড দ্বারা জারি করা বৈধ ‘Supervisory Certificate of Competency’ (M.V/H.T/E.H.T) থাকতে হবে, যা মাইনিং ইনস্টলেশন কভার করে।
    SUPT(JOT) এবং অন্যান্য টেকনিশিয়ান পদ: মাধ্যমিক পাস সহ
  • সংশ্লিষ্ট ট্রেডে (যেমন- ফিটার/ইলেকট্রিশিয়ান/ইন্সট্রুমেন্টেশন ইত্যাদি) ২ বছরের ITI (NCVT/NCVET) এবং অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকা প্রয়োজন।
  • SUPT(JOT)- Laboratory: কেমিস্ট্রিতে বিএসসি অনার্স (B.Sc. Hons in Chemistry) পাস হতে হবে।

কাজের অভিজ্ঞতা

জুনিয়র ফোরম্যান, মাইনিং মেট এবং সমস্ত গ্রেড-III টেকনিশিয়ান/অপারেটর পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০২ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে ‘SUPT(JOT)’ ট্রেইনি পদগুলির জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়সসীমা

আবেদনের শেষ তারিখ (১০.০৬.২০২৬) অনুযায়ী বিভিন্ন পদের জন্য বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর। সর্বোচ্চ বয়সসীমা অবশ্য পদ বিশেষে আলাদা:

  • ট্রেইনি পদের জন্য (SUPT/JOT): ২৭ বছর।
  • রেগুলার অপারেটর ও টেকনিশিয়ান (Gr. III): ৩৫ বছর।
  • জুনিয়র ফোরম্যান (Mines & Electrical): ৪০ বছর।

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছর) ঊর্ধ্বতম বয়সসীমায় ছাড় পাবেন। তবে সমস্ত ছাড় মিলিয়ে সর্বোচ্চ বয়স কোনোভাবেই ৫৬ বছরের বেশি হওয়া চলবে না.

বেতন

  • SO Grade (জুনিয়র ফোরম্যান): পে-স্কেল ₹৩৬,৫০০ – ₹১,১৫,০০০/-
  • TO Grade (অপারেটর ও টেকনিশিয়ান গ্রেড-III): পে-স্কেল ₹২৯,৫০০ – ₹৭০,০০০/-
  • ট্রেইনি পদ (SUPT/JOT): এদের প্রথম ১২ মাস (SUPT) প্রতি মাসে ₹১২,০০০/- স্টাইপেন্ড দেওয়া হবে। পরবর্তী ১৮ মাস (JOT) হিসেবে প্রথম এক বছর ₹১৫,০০০/- এবং বাকি মাসগুলি ₹১৫,৫০০/- প্রতি মাসে দেওয়া হবে। ট্রেনিং সফলভাবে শেষ করার পর নিয়মিত কর্মী হিসেবে TO গ্রেডে অন্তর্ভুক্ত করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  • প্রথমে নালকোর অফিশিয়াল ওয়েবসাইট www.nalcoindia.com-এ যান।
  • সেখান থেকে ‘Career’ > ‘Current Openings’ > “Recruitment of Non-Executive Personnel – M&R Complex, Damanjodi-2026” লিঙ্কে ক্লিক করুন।
  • “Click here for New Registration” ট্যাবে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন।
  • রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করুন।
  • প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ এবং একটি নির্দিষ্ট বয়ানের হ্যান্ড রিটেন ডিক্লেয়ারেশন, সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত ও কাস্ট সার্টিফিকেট আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিয়ে ফর্মটি ‘Submit’ করুন এবং প্রিন্টআউট নিয়ে নিন।

আবেদন ফি

  • General, OBC (NCL) এবং EWS প্রার্থীদের জন্য: ১০০ টাকা।
  • SC, ST, PwBD, Ex-Servicemen প্রার্থী: কোনো আবেদন ফি লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া

যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দুটি প্রধান ধাপ রয়েছে:

  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT): আবেদনকারী সমস্ত প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। সময়সীমা ১২০ মিনিট। এতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। প্রশ্নপত্রের ৬০% থাকবে টেকনিক্যাল (ডোমেন স্পেসিফিক) এবং ৪০% থাকবে নন-টেকনিক্যাল (গণিত, রিজনিং, জিকে এবং ইংরেজি) বিষয় থেকে। পরীক্ষা কেবল ইংরেজি ও হিন্দি ভাষায় হবে।
  • ট্রেড টেস্ট (Trade Test): বিজ্ঞপ্তির ট্রেইনি পদগুলি ছাড়া বাকি টেকনিশিয়ান, অপারেটর ও ফোরম্যান পদের জন্য CBT-র পর প্র্যাক্টিক্যাল বা ট্রেড টেস্ট নেওয়া হবে। চূড়ান্ত মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে CBT এবং ট্রেড টেস্টের ওয়েটেজ থাকবে যথাক্রমে ৬০% এবং ৪০%।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন শুরুর তারিখ: ২১ মে, ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)।
  • অনলাইন আবেদন জমা ও ফি দেওয়ার শেষ তারিখ: ১০ জুন, ২০২৬ (রাত ১১:৫৫ মিনিট পর্যন্ত)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *