ANM GNM Practice Set in Bengali pdf download (20) | WBJEE ANM GNM Question Answer


ANM GNM পরীক্ষায় যদি এক চান্সে সফল হওয়া লক্ষ্য থাকে, তবে দরকার জোরদার প্রস্তুতি। আর নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য ExamBangla Publication এর নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেটের বিকল্প হতেই পারে না। এখানে আজ আপলোড করা হচ্ছে ANM GNM Practice Set in Bengali pdf download 20। এই সেটে ANM GNM পরীক্ষার বিভিন্ন বিষয়ের থেকে মোট ২০ টি বেসিক টু অ্যাডভান্সড লেভেলের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরো মজবুত বানাবে। এই পুরো সেটের পিডিএফ ডাউনলোড করতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

পরীক্ষার নাম
পরিচালনাকারী বোর্ড

West Bengal Joint Entrance Board (WBJEEB)।

পরীক্ষার মোড অফলাইন।
মোট নম্বর ১১৫।
মোট প্রশ্ন সংখ্যা ১০০।
সময় 1.5 ঘন্টা।
বিষয়

ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে।

ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান।

নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট

এবছরের ANM GNM পরীক্ষার জন্য ইতিমধ্যেই ১৯ টি সাজেস্টিভ সেট আপলোড করা হয়েছে। যারা আগের সেটগুলির পিডিএফ পাননি, তারা সেগুলির লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।

WBJEE ANM GNM Question Answer

১. কোশচক্রের কোন দশায় DNA সংশ্লেষ বা প্রতিলিপিকরণ সম্পন্ন হয়?
(A) G1 দশা
(B) S দশা
(C) G2 দশা
(D) M দশা
উত্তর: (B) S দশা

২. একটি দীর্ঘদিবা উদ্ভিদের উদাহরণ নিচের কোনটি?
(A) চন্দ্রমল্লিকা
(B) সূর্যমুখী
(C) পালং শাক
(D) তামাক
উত্তর: (C) পালং শাক

৩. মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে?
(A) ককলিয়া
(B) ইনকাস
(C) অর্ধবৃত্তাকার নালী
(D) ম্যালিয়াস
উত্তর: (C) অর্ধবৃত্তাকার নালী

৪. রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত কোন গ্রন্থি গ্যাস উৎপন্ন করতে সাহায্য করে?
(A) রেটিয়া মিরাবিলিয়া
(B) রেড গ্রন্থি
(C) ল্যাক্রিমাল গ্রন্থি
(D) থাইমাস গ্রন্থি
উত্তর: (B) রেড গ্রন্থি

৫. বংশগতিবিদ্যার জনক মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?
(A) ৩ জোড়া
(B) ৫ জোড়া
(C) ৭ জোড়া
(D) ৯ জোড়া
উত্তর: (C) ৭ জোড়া

৬. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে কৃতকার্যের মান শূন্য হয়?
(A) ০ ডিগ্রি
(B) ৯০ ডিগ্রি
(C) ৪৫ ডিগ্রি
(D) ১৮০ ডিগ্রি
উত্তর: (B) ৯০ ডিগ্রি

আরও পড়ুনঃ ANM GNM Practice Set (19)

৭. একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম কী?
(A) হিলিয়াম
(B) জেনন
(C) রেডন
(D) আর্গন
উত্তর: (C) রেডন

৮. ৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ১ সিসি জলের ভর কত হয়?
(A) ১ গ্রাম
(B) ১০ গ্রাম
(C) ০.১ গ্রাম
(D) ১০০ গ্রাম
উত্তর: (A) ১ গ্রাম

৯. একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ২০ সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে?
(A) ৫ সেমি
(B) ১০ সেমি
(C) ২০ সেমি
(D) ৪০ সেমি
উত্তর: (B) ১০ সেমি

১০. ক্লোরোফর্ম এর রাসায়নিক সংকেত কোনটি?
(A) CH4
(B) CH3Cl
(C) CHCl3
(D) CCl4
উত্তর: (C) CHCl3

১১. একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি?
(A) ১৪৪
(B) ৪৮
(C) ৩৬
(D) ২৪
উত্তর: (C) ৩৬

১২. ৮ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ১০ জন লোক ওই কাজটি কত দিনে করবে?
(A) ১০ দিনে
(B) ১২ দিনে
(C) ১৪ দিনে
(D) ১৮ দিনে
উত্তর: (B) ১২ দিনে

১৩. প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত?
(A) ৩.৪
(B) ৪.৮
(C) ৫.৬
(D) ৬.২
উত্তর: (C) ৫.৬

১৪. Fill in the blank with the correct word: Bread and butter __ my favorite breakfast.
(A) are
(B) is
(C) were
(D) being
উত্তর: (B) is

১৫. What is the antonym of ‘REVEAL’?
(A) Show
(B) Hide
(C) Tell
(D) Open
উত্তর: (B) Hide

১৬. Change the narration: He said, “I am busy.”
(A) He said that he was busy.
(B) He says that he is busy.
(C) He said that I am busy.
(D) He told that he is busy.
উত্তর: (A) He said that he was busy.

👇 ANM GNM পরীক্ষার জন্য সেরা বই 👇ANM GNM Practice Set in Bengali

১৭. লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো: ৩, ৭, ১৫, ৩১, ?
(A) ৪৬
(B) ৫২
(C) ৬৩
(D) ৬৪
উত্তর: (C) ৬৩

১৮. যদি ‘MAN’ এর কোড ৪২ হয়, তবে ‘DOG’ এর কোড কত হবে?
(A) ৪৪
(B) ৫২
(C) ৪৮
(D) ২৬
উত্তর: (B) ২৬

১৯. ভারতের কোন শহরকে ‘গোলাপি শহর’ বলা হয়?
(A) উদয়পুর
(B) যোধপুর
(C) জয়পুর
(D) কানপুর
উত্তর: (C) জয়পুর

২০. সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন?
(A) ১৯৯০
(B) ১৯৯১
(C) ১৯৯২
(D) ১৯৯৫
উত্তর: (C) ১৯৯২

এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now

টেলিগ্রাম গ্রুপ: 👇 👇ANM GNM Practice Set in Bengali

ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *