পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ চাকরির সুযোগ! পুরুলিয়ার স্কুলে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হলেই এই পদগুলিতে আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীদের চুক্তিতে কাজে নিয়োগ করা হবে। ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা ও সাথে অন্যান্য সুবিধা মিলবে। জেলার স্থায়ী বাসিন্দা যে কোনো নারী বা পুরুষ চাকরিপ্রার্থী আবেদনের যোগ্য। আগ্রহী প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও নিয়োগের পদ্ধতি নিয়ে খুঁটিনাটি তথ্য নিচে নীচে আলোচনা করা হলো।
| প্রতিষ্ঠানের নাম |
সৈনিক শিক্ষা নিকেতন, পুরুলিয়া। |
| ঠিকানা |
রাঁচি রোড, এনএইচ-৩২, পোস্ট: সৈনিক স্কুল – ৭২৩১০৪, জেলা: পুরুলিয়া (পশ্চিমবঙ্গ)। |
| কাজের ধরন | চুক্তির ভিত্তিতে। |
| পদের নাম |
প্রাইমারি টিচার (PRT), অ্যাকাউন্ট্যান্ট (Accountant), লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) |
| আবেদনের মাধ্যম | ইমেইল। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
www.ssn.sainikschoolpurulia.com |
শিক্ষাগত যোগ্যতা
পিআরটি (PRT – Primary Teacher)
- উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর নিয়ে পাস করতে হবে।
- এনসিটিই (NCTE) স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ডি.এল.এড (D.El.Ed) বা সমমানের কোর্স পাস হতে হবে।
- ইংরেজিতে লিখতে এবং পড়ানোর ক্ষেত্রে বিশেষ দক্ষতা বা পারদর্শিতা থাকতে হবে।
- কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক।
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড (B.Ed) ডিগ্রি থাকলে বা শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে বা খেলাধুলা, এনসিসি (NCC), সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী (Co-curricular activities) এবং ক্লাসরুম টিচিং স্কিল থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে কমার্স নিয়ে স্নাতক (B.Com) পাস হতে হবে।
- কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ৪০টি শব্দ (40 w.p.m) টাইপ করার গতি থাকতে হবে।
- কম্পিউটার পরিচালনায় (MS Office – Word, PowerPoint এবং Excel) ভালো জ্ঞান থাকতে হবে।
- অ্যাকাউন্টিং সফটওয়্যার ‘ট্যালি’ (Tally)-র কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC – Lower Division Clerk)
- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।
- কম্পিউটারে কাজের দক্ষতা (MS Office – Word, PowerPoint এবং Excel) থাকতে হবে।
- কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ, হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
- ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার ক্ষমতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
পিআরটি (PRT – Primary Teacher)
০১ জুন, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
০১ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC – Lower Division Clerk)
০১ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন
নির্বাচিত প্রার্থীদের পদ হিসেবে আলাদা আলাদা বেতন দেওয়া হবে। তার সঙ্গে সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা মিলবে।
পিআরটি (PRT – Primary Teacher)
মাসিক বেতন ১৬,০০০/- টাকা।
অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
মাসিক বেতন ২০,০০০/- টাকা।
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC – Lower Division Clerk)
মাসিক বেতন ১৫,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি
- প্রথমে প্রার্থীদের স্কুল কর্তৃপক্ষের নির্দিষ্ট ওয়েবসাইট ssn.sainikschoolpurulia.com/recruitment-এ যেতে হবে।
- সেখানে দেওয়া নির্দিষ্ট ফর্মে নিজেদের বায়ো-ডাটা পূরণ করতে হবে।
- আপনার সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) এবং সিভি স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তৈরি করুন।
- সংস্থার অফিসিয়াল ইমেলের মাধ্যমে ফাইলটি পাঠিয়ে দিন।
স্কুলের অফিশিয়াল ইমেল আইডিটি হলো: [email protected]।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। শর্টলিস্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার ভিত্তিতেই নিয়োগ তালিকা তৈরি করা হবে।
আবেদনের সময়সীমা
এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে ইমেলের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের পর পাঠানো কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তথ্য
- পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ: ১১ জুলাই, ২০২৬।
- রিপোর্টিং সময়: সকাল ০৯:০০ টা।
- স্থান: সৈনিক শিক্ষা নিকেতন, পুরুলিয়া (Sainik Shiksha Niketan, Purulia)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.