রাত পোহালেই আগামীকাল, ১৪ মে তারিখে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 অফিসিয়ালি প্রকাশিত হতে চলেছে। পরীক্ষা শেষ হবার পর থেকেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে রেজাল্ট কবে বেরোবে, তা নিয়ে উদ্বেগের শেষ ছিল না। তার ওপর এবছর ভোটের আবহে অনেকেই ভেবেছিলেন রেজাল্ট আদৌ ৯০ দিনের মধ্যে বেরোবে, না দেরি হবে। যাই হোক, নিয়ম মেনেই এবছর ৮৫ দিনের মাথায় উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। অনলাইনে কখন ও কীভাবে রেজাল্ট চেক করা যাবে, তা বিস্তারিতভাবে আজকে দেখে নেব।
| পরীক্ষার নাম |
উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026। |
| বোর্ড |
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। |
| পরীক্ষার তারিখ |
১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। |
| পরীক্ষার্থীর সংখ্যা |
৭ লক্ষ ১০ হাজারের বেশি। |
| পরীক্ষাকেন্দ্র | ২১০৩ টি। |
| রেজাল্ট প্রকাশ | ১৪ মে ২০২৬। |
| সময় | – |
| রেজাল্ট ওয়েবসাইট |
নীচে সরাসরি লিঙ্ক রয়েছে। |
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট
অনলাইনে রেজাল্ট দেখার জন্য সংসদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তবে পরীক্ষার ফল প্রকাশের সময় ট্রাফিক বা ব্যবহারকারীর সংখ্যা প্রচুর বেড়ে যাওয়ায় অনেক সময় সার্ভার ধীরগতির হয়ে যায়। তাই সংসদ একাধিক বিকল্প ওয়েবসাইট বর্তমানে অনুমোদন দিয়েছে। নীচে এ বছরের রেজাল্ট দেখার গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলি দেওয়া হল:
- wbchse.wb.gov.in
- result.wb.gov.in
- indiaresults.com
উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক
স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই নিচের সহজে আপনি নিজের রেজাল্ট চেক করতে পারবেন।
Step 1: নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করুন।
Step 2: নিজের রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে এন্টার করো।
Step 3: এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার মার্কশিট দেখতে পাবেন।
ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে Download বাটনে ক্লিক করুন।
👇রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন 👇
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কখন অনলাইনে দেখা যাবে?
সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল, ১৪ই মে সকাল ১০:৩০ মিনিটে বিদ্যাসাগর ভবনে সংসদের সভাপতি প্রেস কনফারেন্স এর মাধ্যমে রেজাল্ট ঘোষণা করবেন। সেখানে এবছরের পাশ ফেল এর হার, টপারদের নাম, ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানানো হবে। এরপর ১১:০০ থেকে পরীক্ষার্থীদের রেজাল্ট অনলাইনে আপলোড করা হবে। পরীক্ষার্থীরা উপরের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট গাইডলাইন মেনে তাদের রেজাল্ট চেক করতে পারবেন।