পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে ৬৬৫২ শূন্যপদে নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন করা যাবে

রাজ্যজুড়ে চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এতদিন ধরে অনেকেই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে নিয়োগের অপেক্ষা করছিলেন। এবার সেই নিয়ে সরকারি ঘোষণা সামনে এল। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে ৬৬৫২ শূন্যপদে নিয়োগ করা হতে চলেছে। পশ্চিমবঙ্গের নবনির্মিত বিজেপি সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সম্প্রতি জানিয়েছেন অনেকদিন ধরেই রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত গুলিতে পর্যাপ্ত যোগ্য কর্মীর অভাব রয়েছে। যার কারণে প্রশাসনিক কাজে অসুবিধা হচ্ছে। তাই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা অত্যন্ত জরুরি। কি যোগ্যতা লাগবে এক্ষেত্রে? কিভাবে আবেদন করতে হবে? কবে আবেদন শুরু হবে? ইত্যাদি বিস্তারিত জানব।

সংস্থার নাম

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

পদের নাম গ্রুপ এ থেকে গ্রুপ ডি।
সম্ভাব্য শূন্যপদ ৬৬৫২
শিক্ষাগত যোগ্যতা পদ বিশেষে ভিন্ন।
আবেদন পদ্ধতি
অফিশিয়াল ওয়েবসাইট wbprd.gov.in

কোন কোন পদে নিয়োগ হতে পারে?

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ ২০২৬-এর মাধ্যমে মূলত নিচের পদগুলিতে কর্মী নিয়োগের প্রবল সম্ভাবনা রয়েছে:
১. গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (Executive Assistant)।
২. গ্রাম পঞ্চায়েত কর্মী (Gram Panchayat Karmee)।
৩. গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক (Nirmath Sahayak)।
৪. গ্রাম পঞ্চায়েত সহায়ক (Sahayak)।
৫. গ্রাম পঞ্চায়েত সচিব (Secretary)।
৬. পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)।

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগে বিভিন্ন স্তরের প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ থাকবে। সাধারণত পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হয়:

  • পঞ্চায়েত কর্মী: এই পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।
  • গ্রাম পঞ্চায়েত সহায়ক: মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে আবেদন করা যায়।
  • গ্রাম পঞ্চায়েত সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট: উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস এবং কম্পিউটার নলেজ থাকা আবশ্যক।
  • নির্মাণ সহায়ক: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকা প্রয়োজন।

বয়সসীমা

সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের (SC/ST/OBC) জন্য সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

কীভাবে আবেদন করবেন?

সাধারণত এক্ষেত্রে প্রার্থীদের সরাসরি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হয়। আবেদনপত্র পূরণ করে পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে আরো বিস্তারিত জানা যাবে।

কবে আবেদন শুরু হবে?

মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে, গ্রাম বাংলার প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই এই বিশাল শূন্যপদে নিয়োগ নিয়ে অফিসিয়াল ঘোষণা আসতে পারে বলে আশা করা যাচ্ছে। যে কোনো আপডেট এলে বা আবেদন প্রক্রিয়া শুরু হলে তা দ্রুত জানার জন্য নিয়মিত আমাদের পোর্টাল ভিজিট করুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *