HDFC বাড়তে কদম স্কলারশিপ 2026 | HDFC Badhte Kadam Scholarship 2026 Apply Online


দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার জন্য HDFC Bank নিয়ে এসেছে ‘HDFC বাড়তে কদম স্কলারশিপ’ (HDFC Badhte Kadam Scholarship)। প্রতিবছর ব্যাংকের Corporate Social Responsibility অংশ হিসেবে এই স্কলারশিপ টি দেশ জুড়ে যোগ্য শিক্ষার্থীদের দেওয়া হয়। নূন্যতম মাধ্যমিক পাশে এখানে আবেদন শুরু হয়। বছরে সর্বনিম্ন ১৮ হাজার টাকা আর্থিক সুবিধা মেলে। নিচে এই স্কলারশিপের যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের লাস্ট ডেট ইত্যাদি নিয়ে আলোচনা করা হলো।

স্কলারশিপের নাম

HDFC বাড়তে কদম স্কলারশিপ।

ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা

HDFC পারেখ ফাউন্ডেশন।

সুবিধাভোগী

একাদশ শ্রেণি থেকে স্নাতক পড়ুয়া।

আর্থিক সুবিধা

সর্বনিম্ন ১৮০০০ টাকা।

আবেদন পদ্ধতি অনলাইন।
সময়সীমা
অফিসিয়াল ওয়েবসাইট

https://www-buddy4study-com/

HDFC বাড়তে কদম স্কলারশিপ ক্যাটেগরি

এই স্কলারশিপটি কয়েকটি স্তরে বিভক্ত করা হয়েছে যাতে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা এর সুবিধা নিতে পারে:

  • স্কুল পর্যায়ের শিক্ষার্থী: একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য।
  • স্নাতক পর্যায়ের শিক্ষার্থী: জেনারেল কোর্স (BA, BSc, BCom) এবং প্রফেশনাল কোর্স (B.Tech, MBBS, LLB) পড়ুয়াদের জন্য।
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বরাদ্দ: শারীরিক প্রতিবন্ধকতার শিকার মেধাবী শিক্ষার্থীদের জন্য আলাদা সংরক্ষিত কোটা ও সুবিধা রয়েছে।

HDFC বাড়তে কদম স্কলারশিপ যোগ্যতা

HDFC Badhte Kadam-এর জন্য নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আগের পরীক্ষায় অন্তত ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকার কম হতে হবে।
  • অনাথ শিশু, একক অভিভাবকের সন্তান, অথবা পরিবারের উপার্জনকারী ব্যক্তি কোভিড বা অন্য কোনো কারণে মারা গিয়ে থাকলে সেই শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

HDFC বাড়তে কদম স্কলারশিপ আর্থিক সুবিধা

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার প্রয়োজনীয় খরচ যেমন টিউশন ফি, বইপত্র এবং হোস্টেল ফি মেটাতে পারেন। কোর্সের ধরন অনুযায়ী অনুদানের পরিমাণ ভিন্ন:

কোর্স

অনুদানের পরিমাণ

একাদশ ও দ্বাদশ শ্রেণী ১৮,০০০ টাকা
সাধারণ স্নাতক (General Graduation)

৩০,০০০ টাকা পর্যন্ত

প্রফেশনাল স্নাতক (Professional Graduation)

১,০০,০০০ টাকা পর্যন্ত

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় নিচের নথিপত্রগুলো সাথে রাখুন:

  • পাসপোর্ট সাইজ ছবি।
  • আগের বছরের মার্কশিট।
  • আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড।
  • বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ফি রসিদ, আইডি কার্ড বা অ্যাডমিশন লেটার।
  • সরকারি কর্তৃপক্ষ (SDO/BDO/Tehsildar) দ্বারা ইস্যু করা ইনকাম সার্টিফিকেট।
  • আবেদনকারীর নিজস্ব বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই বা ক্যানসেল চেক।
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।

আরও পড়ুনঃ আলো স্কলারশিপে মাধ্যমিক পাশ শিক্ষার্থীরা পাবে মাসে ৫০০ টাকা

আবেদন করার পদ্ধতি

HDFC Badhte Kadam Scholarship-এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। নিচে ধাপে ধাপে আবেদন পদ্ধতি দেয়া হলো,

  • প্রথমে স্কলারশিপের অফিসিয়াল পার্টনার সাইট Buddy4Study ভিজিট করুন।
  • আপনার ইমেইল বা ফোন নম্বর দিয়ে Register করুন।
  • লগইন করে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক আয়ের বিবরণ লিখুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করুন।
  • সব তথ্য পুনরায় যাচাই করে Submit করুন। আবেদন সম্পন্ন হলে একটি কনফার্মেশন মেসেজ বা ইমেইল পাবেন।

নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা ও আয়ের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। শর্টলিস্টেড শিক্ষার্থীদের ফোনে একটি ইন্টারভিউ নেওয়া হয়। নথিপত্র এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হয়।

HDFC Badhte Kadam Scholarship FAQ

আমি কি অন্য কোনো স্কলারশিপ পেলে এখানে আবেদন করতে পারব?

হ্যাঁ, যেহেতু এটি একটি বেসরকারি স্কলারশিপ তাই, না পাওয়ার কোন কারণ নেই।

আবেদনের শেষ তারিখ কবে?

সাধারণত প্রতি বছর নির্দিষ্ট সময় আবেদনের উইন্ডো খোলা হয়। সঠিক আপডেটের জন্য নিয়মিত Buddy4Study পোর্টালে চোখ রাখুন।

পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা কি আবেদন করতে পারে?

এই নির্দিষ্ট স্কলারশিপটি মূলত স্কুল এবং স্নাতক স্তরের জন্য। তবে HDFC-র অন্যান্য স্কলারশিপে মাস্টার্স পড়ুয়াদের সুযোগ থাকতে পারে।

এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *