পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ANM GNM পরীক্ষা অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই নার্সিং প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার এই বাজারে নিজের পরীক্ষা প্রস্তুতিকে এগিয়ে রাখতে সিলেবাস ভিত্তিক সাজেস্টিভ Practice Set নিয়মিত অনুশীলন করার কোনো বিকল্প নেই। আর সেই কথা মাথায় রেখে ExamBangla Educational Team আজ নিয়ে এল ANM GNM Practice Set in Bengali pdf download (15)। আসন্ন নার্সিং পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্নোত্তরের এই সেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
| পরীক্ষার নাম | |
| পরিচালনাকারী বোর্ড |
West Bengal Joint Entrance Board (WBJEEB)। |
| পরীক্ষার মোড | অফলাইন। |
| মোট নম্বর | ১১৫। |
| মোট প্রশ্ন সংখ্যা | ১০০। |
| সময় | 1.5 ঘন্টা। |
| বিষয় |
ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে। ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান। |
নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট
আজকের এই প্রতিবেদনে ANM GNM এর নতুন সিলেবাস ও এক্সাম প্যাটার্ন অনুযায়ী একটি স্পেশাল প্র্যাকটিস সেট শেয়ার করছি। এখানে জীবন বিজ্ঞান (Life Science), ভৌত বিজ্ঞান (Physical Science), গণিত (Math), ইংরেজি (English), রিজনিং এবং জেনারেল নলেজ থেকে ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঠিক উত্তর দেওয়া হয়েছে। আপনি যদি ২০২৬ সালের নার্সিং পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে চান, তবে এই সেটটি প্রস্তুতি যাচাই করতে দারুণ সাহায্য করবে। নিচে বিস্তারিত দেখে নিন।
WBJEE ANM GNM Question Answer
১. কোষের ‘মস্তিষ্ক’ কাকে বলা হয়?
(A) মাইটোকন্ড্রিয়া
(B) লাইসোজোম
(C) নিউক্লিয়াস
(D) রাইবোজোম
উত্তর: (C) নিউক্লিয়াস
২. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগ কোনটি?
(A) গ্লুকোজ
(B) PGA
(C) শ্বেতসার
(D) ফ্রুক্টোজ
উত্তর: (B) PGA
৩. মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি?
(A) হিউমেরাস
(B) ফিমার
(C) টিবিয়া
(D) ফিবুলা
উত্তর: (B) ফিমার
৪. কালাজ্বর সৃষ্টিকারী আদ্যপ্রাণীটির নাম কী?
(A) প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স
(B) এন্টামিবো হিস্টোলাইটিকা
(C) লিশম্যানিয়া ডনোভানি
(D) ট্রিপ্যানোসোমা
উত্তর: (C) লিশম্যানিয়া ডনোভানি
৫. ফণিমনসার কাঁটা আসলে কোন অঙ্গের রূপান্তর?
(A) মূল
(B) পাতা
(C) কান্ড
(D) ফুল
উত্তর: (B) পাতা
৬. দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
(A) বেগুনি
(B) নীল
(C) সবুজ
(D) লাল
উত্তর: (D) লাল
আরও পড়ুনঃ ANM GNM Practice Set (14)
৭. ফিউজ তার কোন কোন ধাতুর সংকর দিয়ে তৈরি?
(A) তামা ও দস্তা
(B) টিন ও সিসা
(C) তামা ও নিকেল
(D) লোহা ও ক্রোমিয়াম
উত্তর: (B) টিন ও সিসা
৮. বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি?
(A) গ্যাসের চাপ
(B) গ্যাসের আয়তন
(C) গ্যাসের উষ্ণতা ও ভর
(D) গ্যাসের ঘনত্ব
উত্তর: (C) গ্যাসের উষ্ণতা ও ভর
৯. নিচের কোনটি একটি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস?
(A) হাইড্রোজেন
(B) অক্সিজেন
(C) নিয়ন
(D) ক্লোরিন
উত্তর: (C) নিয়ন
১০. একটি আম্লিক অক্সাইডের উদাহরণ দাও:
(A) Na₂O
(B) CaO
(C) CO₂
(D) MgO
উত্তর: (C) CO₂
১১. কোনো আসল ১০ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
(A) ৫%
(B) ১০%
(C) ১২%
(D) ২০%
উত্তর: (B) ১০%
১২. দুটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের লসাগু ১২০ হলে সংখ্যা দুটির যোগফল কত?
(A) ৪০
(B) ৬০
(C) ৭০
(D) ৯০
উত্তর: (C) ৭০
১৩. একটি বৃত্তের ব্যাসার্ধ ৭ সেমি হলে তার ক্ষেত্রফল কত?
(A) ৪৪ বর্গ সেমি
(B) ১৫৪ বর্গ সেমি
(C) ৯৮ বর্গ সেমি
(D) ১৫৭ বর্গ সেমি
উত্তর: (B) ১৫৪ বর্গ সেমি
১৪. Fill in the blank: The sun rises __ the east.
(A) at
(B) in
(C) on
(D) by
উত্তর: (B) in
১৫. Choose the correct spelling:
(A) Committee
(B) Commitee
(C) Comittee
(D) Committey
উত্তর: (A) Committee
১৬. What is the opposite of ‘Beautiful’?
(A) Pretty
(B) Lovely
(C) Ugly
(D) Bright
উত্তর: (C) Ugly
১৭. বেমানান শব্দটি খুঁজে বের করো:
(A) আলু
(B) পেয়াজ
(C) গাজর
(D) টমেটো
উত্তর: (D) টমেটো
১৮. যদি CLOCK কে সংকেতে KCOLC লেখা হয়, তবে WATCH কে কী লেখা হবে?
(A) HCTAW
(B) HCTWA
(C) HTACW
(D) WHTAC
উত্তর: (A) HCTAW
১৯. ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি?
(A) পদ্মবিভূষণ
(B) পরমবীর চক্র
(C) ভারতরত্ন
(D) জ্ঞানপীঠ পুরস্কার
উত্তর: (C) ভারতরত্ন
২০. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) মহাত্মা গান্ধী
(B) ড. রাজেন্দ্র প্রসাদ
(C) জওহরলাল নেহরু
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
উত্তর: (C) জওহরলাল নেহরু
এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now
এরকম প্র্যাকটিস সেট PDF আরো পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন
![]()
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇
