পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মে মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে বর্তমানে? সেই নিয়েই আজকে এখানে আলোচনা করব। নূন্যতম মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক পাস সমস্ত যোগ্যতাতেই চলতি মাসে একাধিক গুরুত্বপূর্ণ চাকরির আবেদন চলছে। যারা নানা ব্যস্ততার মাঝে প্রতিদিন নিয়ম করে চাকরির খবরের আপডেট রাখতে পারেন না, তাদের সুবিধার জন্য এমাসের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি আজকে একই জায়গায় দেওয়া হলো।
মে মাসে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে নানা ছোট বড় নিয়োগের আবেদন প্রক্রিয়া জারি আছে। কোন চাকরিতে কি যোগ্যতা লাগবে? কোথায় আবেদন করতে হবে? লাস্ট ডেট কবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।
May Month Job Update 2026
এরকম চাকরির খবরের আপডেট দৈনিক নিয়মিত সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। নীচে গ্রুপের লিংক দেওয়া হল।
CRPF এ ৯০০০ এর বেশি কনস্টেবল নিয়োগ
কেন্দ্রীয় সরকার অধীনস্থ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ৯১৯৫ শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। ড্রাইভার, মুচি, ছুতোর, মোটর মেকানিক সহ বিভিন্ন ট্রেডে আলাদা আলাদা শূন্য পদ রয়েছে।
- শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম মাধ্যমিক পাস। সাথে টেকনিক্যাল পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস হতে হবে।
- বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। (সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে)।
- আবেদনের শেষ তারিখ: ১৯ মে, ২০২৬।
- আবেদনের লিঙ্ক: Apply Now
আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আসাম রাইফেলসে রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে কনস্টেবল নিয়োগ করা হবে। রাইফেল ম্যান, ক্লার্ক, ফিটার, লাইনম্যান, স্টোরকিপার সহ বিভিন্ন ট্রেডে শূন্যপদ রয়েছে।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে ন্যূনতম মাধ্যমিক পাস। টেকনিক্যাল পদের ক্ষেত্রে সাথে আইটিআই পাস লাগবে।
- বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে।
- আবেদনের শেষ তারিখ: ১১ ই মে ২০২৬।
- আবেদনের লিঙ্ক: Apply Now
WBPSC মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিস ২০২৪ সালের পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অফিসার নিয়োগ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস।
- বয়স সীমা : ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী সর্বোচ্চ ২০ থেকে ৩৯ বছরের মধ্যে।
- আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২৬।
- আবেদন লিঙ্ক: Apply Now
BRO তে ৯০০ কর্মী নিয়োগ
কেন্দ্রীয় সরকারের বর্ডার রোড অরগানাইজেশন বা বি আর ও তে মোট ৮৯৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ড্রাফটসম্যান, টাইপিস্ট, স্টোরকিপার, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন ট্রেড রয়েছে, যার মধ্যে সাধারণ এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।
- শিক্ষাগত যোগ্যতা: পদের ধরন অনুযায়ী মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ এবং সাথে টেকনিক্যাল ডিগ্রী যেমন আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে।
- বয়সসীমা: বয়স সীমা নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
- আবেদনের শেষ তারিখ: ২৪ মে, ২০২৬।
- আবেদনের লিঙ্ক: Apply Now
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৭৩১ স্টেনো নিয়োগ
স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। মোট ৭৩১টি শূন্যপদ রয়েছে।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ। সাথে কম্পিউটারে টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
- বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়স সীমা থাকতে হবে।
- আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৬।
- আবেদনের লিঙ্ক: Apply Now
ইউনিয়ন ব্যাংকে ১৮৬৫ অ্যাপ্রেন্টিস নিয়োগ
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তে যোগ্য প্রার্থীদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে মিলিয়ে মোট ১৮৬৫ টি শূন্য পদ রয়েছে, যার মধ্যে সাধারণত সংরক্ষিতদের জন্য আসন আলাদা আলাদা।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস।
- বয়স সীমা : ১ এপ্রিল, ২০২৬ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২৬।
- আবেদন লিঙ্ক: Apply Now
আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ম্যানেজার নিয়োগ, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন
ব্যাঙ্ক অফ বরোদায় ক্লার্ক নিয়োগ
দেশের অন্যতম বিখ্যাত পাবলিক সেক্টর ব্যাংক, ব্যাংক অফ বরোদায় কাস্টমার সার্ভিস বিভাগে যোগ্য প্রার্থীদের ক্লার্ক হিসেবে নিয়োগ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক ডিগ্রি পাস।
- বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে।
- আবেদনের শেষ তারিখ: ১২ মে, ২০২৬।
- আবেদনের লিঙ্ক: Apply Now
NTPC তে ২৫০ কর্মী নিয়োগ
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ২৫০ টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে সাধারণ এবং সংরক্ষিতদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।
- শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি ই বা বিটেক ডিগ্রী থাকতে হবে।
- বয়সসীমা: আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
- আবেদনের শেষ তারিখ: ৭ মে, ২০২৬।
- আবেদনের লিঙ্ক: Apply Now
পাওয়ার গ্রিডে ৬৬০ ট্রেনি নিয়োগ
কেন্দ্রীয় সরকারের অধীনস্ত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা পাওয়ার গ্রিডে ইলেকট্রিক্যাল, সিভিল, এইচআর, ফাইন্যান্স সহ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জোনে মোট ৬৬০ শূন্যপদ রয়েছে। যোগ্য প্রার্থীদের এক বছরের ট্রেনিং পিরিয়ড শেষে স্থায়ী পদে চাকরি দেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে নিচের আবেদনের লিংকে ক্লিক করুন।
- বয়স সীমা : ১১ মে ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে।
- আবেদনের শেষ তারিখ : ১১ মে, ২০২৬।
- আবেদন লিঙ্ক: Apply Now
এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()