যারা নার্স হিসেবে সফল কেরিয়ার তৈরি করতে চাও, তাদের জন্য ANM GNM এর এন্ট্রান্স পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি এবছর ANM GNM পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তবে এই প্রতিবেদন তোমার জন্য। এখানে আমরা ANM GNM Practice Set in Bengali pdf download (11) নিয়ে আলোচনা করব। আসন্ন নার্সিং পরীক্ষার জন্য এই সাজেস্টিভ প্র্যাকটিস সেট তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে। সেটটির PDF সরাসরি ডাউনলোড করতে প্রতিবদনটি শেষ পর্যন্ত পড়ো।
| পরীক্ষার নাম | |
| পরিচালনাকারী বোর্ড |
West Bengal Joint Entrance Board (WBJEEB)। |
| পরীক্ষার মোড | অফলাইন। |
| মোট নম্বর | ১১৫। |
| মোট প্রশ্ন সংখ্যা | ১০০। |
| সময় | 1.5 ঘন্টা। |
| বিষয় |
ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে। ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান। |
নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট
এই প্র্যাকটিস সেটে নার্সিং পরীক্ষার লেটেস্ট সিলেবাস ও প্যাটার্ন অনুযায়ী ২০ টি বাছাই করা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। যার মধ্যে বিগত বছরের প্রশ্নপত্র থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীরা এই ধরনের প্রশ্নোত্তর রেগুলার অভ্যেস করলে পরীক্ষায় স্কোর অনেক বাড়বে। তাই দেরি না করে সরাসরি প্রশ্নোত্তরগুলি দেখা যাক।
WBJEE ANM GNM Question Answer
1. শুক্রাশয়ের মধ্যে যে পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয় তাকে কি বলে?
[A] স্পার্মাটোজেনেসিস
[B] ঊজেনেসিস
[C] গ্যামেটোজেনেসিস
[D] সিনজেনেসিস
উত্তরঃ [A] স্পার্মাটোজেনেসিস
2. কোন উৎসেচকটি লালা রসে উপস্থিত থাকে?
[A] পেপসিন
[B] টায়ালিন
[C] ট্রিপসিন
[D] রেনিন
উত্তরঃ [B] টায়ালিন
3. নিউরনের কোন অংশে মায়োলিন সিদ্ অবস্থিত?
[A] অ্যাক্সন
[B] ডেনড্রন
[C] সাইন্যাপস্
[D] কোশদেহ
উত্তরঃ [A] অ্যাক্সন
4. কোনটি পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু?
[A] লাইসোজোম
[B] রাইবোজোম
[C] নিউক্লিয়াস
[D] সবগুলি
উত্তরঃ [B] রাইবোজোম
5. চোখের কোন অংশে সব থেকে উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয়?
[A] রেটিনা
[B] অন্ধবিন্দু
[C] কর্নিয়া
[D] পীতবিন্দু
উত্তরঃ [D] পীতবিন্দু
6. কোন বর্ণের আলোর সালোকসংশ্লেষ বেশি হয়?
[A] লাল ও নীল
[B] লাল ও সবুজ
[C] নীল ও সবুজ
[D] হলুদ ও নীল
উত্তরঃ [A] লাল ও নীল
আরও পড়ুনঃ ANM GNM Practice Set 10
7. ক্রোমোজোম কত প্রকার?
[A] ২ প্রকার
[B] ৩ প্রকার
[C] ৪ প্রকার
[D] ৫ প্রকার
উত্তরঃ [A] ২ প্রকার
8. সবচেয়ে দীর্ঘ উদ্ভিদকোশ কোনটি?
[A] রেমির তন্তুকোশ
[B] রাবারের তন্তুকোশ
[C] বাঁশের তন্তুকোশ
[D] পাটের তন্তুকোশ
উত্তরঃ [A] রেমির তন্তুকোশ
9. যে বৃক্ষে পুং এবং স্ত্রী উভয় প্রকার ফুল জন্মায় তাকে কি বলে?
[A] মনোসিয়াস
[B] ডিওসিয়াস
[C] মনোসমাস
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] মনোসিয়াস
10. কোনটি ওরাল ভ্যাকসিন?
[A] TAB
[B] DPT
[C] OPV
[D] BCG
উত্তরঃ [C] OPV
11. বস্তুর তাপগ্রাহিতা = বস্তুর ভর ×__
[A] আপেক্ষিক তাপ
[B] জলসম
[C] বস্তুর তাপমাত্রা
[D] জলের স্ফুটনাঙ্ক
উত্তরঃ [A] আপেক্ষিক তাপ
12. 1 মেগাওয়াট = ?
[A] 10³ W
[B] 10⁶ W
[C] 10⁹ W
[D] 10-9 W
উত্তরঃ [B] 10⁶ W
13. সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র অবস্থিত ছিল?
[A] লোথাল
[B] মহেঞ্জোদারো
[C] কালিবঙ্গান
[D] হরপ্পা
উত্তরঃ [B] মহেঞ্জোদারো
14. যক্ষা রোগ প্রতিরোধ করার জন্য কোন টিকা দেওয়া হয়?
[A] BCG
[B] DPT
[C] OMP
[D] BOP
উত্তরঃ [A] BCG
15. দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়?
[A] ক্রীড়া সম্পাদকদের
[B] আম্পায়ারদের
[C] প্রশিক্ষকদের
[D] ক্রীড়াবিদদের
উত্তরঃ [C] প্রশিক্ষকদের
16. কোন হরমোনের কারণে হৃদস্পন্দন বেড়ে যায়?
[A] থাইরক্সিন
[B] অ্যাড্রিনালিন
[C] ইনসুলিন
[D] টেস্টোস্টেরন
উত্তরঃ [B] অ্যাড্রিনালিন
👇ANM GNM পরীক্ষার জন্য সেরা বই👇
17. নিম্নের কোন উদ্ভিদের মূল থাকে না?
[A] ইকরনিয়া
[B] মনোচোরিয়া
[C] পিস্টিয়া
[D] সেরাটোফাইলাম
উত্তরঃ [D] সেরাটোফাইলাম
18. শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে কোনটি?
[A] রাইজোবিয়াম
[B] অ্যাজোটোব্যাকটর
[C] সিউডোমোনাস
[D] মাইকোরাইজা
উত্তরঃ [A] রাইজোবিয়াম
19. কোন যন্ত্রের সাহায্যে কোশের তড়িৎচালক বল মাপা হয়?
[A] অ্যামমিটার
[B] ভোল্টমিটার
[C] গ্যালভানোমিটার
[D] পোটেনসিওমিটার
উত্তরঃ [D] পোটেনসিওমিটার
20. মাইথন বাঁধটি কোন রাজ্যে অবস্থিত?
[A] ঝাড়খন্ড
[B] পশ্চিমবঙ্গ
[C] বিহার
[D] উত্তর প্রদেশ
উত্তরঃ [A] ঝাড়খন্ড
এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now
এরকম প্র্যাকটিস সেট PDF আরো পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন 👇 👇
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇