ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১৮৬৫ অ্যাপ্রেন্টিস নিয়োগ, পশ্চিমবঙ্গে প্রচুর শূন্যপদ রয়েছে 


আপনি কি ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখছেন? তাহলে দেশের অন্যতম বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সেরা সুযোগ এনে দিয়েছে। সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১৮৬৫ অ্যাপ্রেন্টিস নিয়োগ করার জন্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে বিভিন্ন রাজ্য থেকেই আলাদা আলাদা শূন্যপদ রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও অনেকগুলি আছে। অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন প্রার্থীদের মাসে ২০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড মিলবে। আপনি যদি আগ্রহী হন তবে আগে প্রতিবেদনটি পড়ে সমস্ত খুঁটিনাটি জেনে নিন এবং দ্রুত আবেদন করে ফেলুন।

Subject Details
সংস্থার নাম ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI)।
পদের নাম অ্যাপ্রেন্টিস।
মোট শূন্যপদ ১৮৬৫ (UR: ৮২৩টি, OBC: ৪৪৭টি, SC: ২৮৯টি, ST: ১৩১টি, EWS: ১৭৫টি, PwD: ৯৮টি)।
রাজ্যভিত্তিক শূন্যপদ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।
ট্রেনিং এর সময়সীমা ১ বছর।
আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in.

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduate) ডিগ্রিধারী হতে হবে।
  • স্নাতক পাসের তারিখ ০১ এপ্রিল ২০২২-এর আগে হওয়া চলবে না। অর্থাৎ, পাস করার পর চার বছরের বেশি সময় অতিক্রান্ত হলে আবেদন করা যাবে না।
  • প্রার্থীকে যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করছেন, সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে, লিখতে এবং বুঝতে দক্ষ হতে হবে।

বয়সসীমা

০১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে:

  • সর্বনিম্ন: ২০ বছর।
  • সর্বোচ্চ: ২৮ বছর।

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে:

  •  SC/ST: ৫ বছর।
  • OBC (Non-Creamy Layer): ৩ বছর।
  • PwBD: ১০ থেকে ১৫ বছর (ক্যাটাগরি অনুযায়ী)।
  • ডিভোর্সড মহিলা: সংরক্ষিত ও অসংরক্ষিত শ্রেণি অনুযায়ী ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত ছাড় পাবেন।

স্টাইপেন্ড

প্রশিক্ষণের স্থান অনুযায়ী মাসিক স্টাইপেন্ডের পরিমাণ ভিন্ন হবে:

  • গ্রামীণ/আধা-শহুরে (Rural/Semi-Urban) শাখা: ১৫,০০০ টাকা।
  • শহুরে (Urban) শাখা: ১৮,০০০ টাকা।
  • মেট্রো (Metro) শাখা: ২০,০০০ টাকা।

আবেদন ফি

  • সাধারণ/OBC (পুরুষ): ৯৪৪ টাকা।
  • সাধারণ/OBC (মহিলা): ৭০৮ টাকা।
  • SC/ST/PwBD/ট্রান্সজেন্ডার: ২৩৬ টাকা।

নির্বাচন পদ্ধতি

ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস পদের নির্বাচন প্রক্রিয়া মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হবে:

অনলাইন অবজেক্টিভ টেস্ট

১০০ নম্বরের এই পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ৬০ মিনিট। পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে:

Subjects No. of Questions Full Marks
জেনারেল/ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ২০ ২০
জেনারেল ইংলিশ ২০ ২০
কোয়ান্টিটেটিভ ও রিজনিং অ্যাপ্টিটিউড ২০ ২০
কম্পিউটার বা সাবজেক্ট নলেজ ২০ ২০
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পণ্য ও পরিষেবা ২০ ২০

স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা

অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্যের ভাষায় দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। তবে এজন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে সেই ভাষায় পড়ে থাকতে হবে।

আবেদন করবেন কীভাবে?

  • প্রত্যেক আবেদনকারী প্রার্থীর প্রথমে NAPS (Apprenticeship India) এবং NATS পোট্রালে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর www.unionbankofindia.co.in অথবা BFSI SSC-এর পোর্টালে গিয়ে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • অনলাইন পেমেন্টের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
  • আবেদন সম্পন্ন হলে সিস্টেম জেনারেটেড ফর্মটি প্রিন্ট করে রাখতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  •  আধার কার্ড (সামনে ও পিছনের অংশ)।
  • পাসপোর্ট সাইজ ছবি ও প্যান কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)

আরও পড়ুন: WBPSC মিসলেনিয়াস পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হল

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  •  অনলাইন আবেদন শুরু: ২৯ এপ্রিল ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ১৯ মে ২০২৬।
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময়: মে বা জুন ২০২৬।

হেল্পলাইন

আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে প্রার্থীরা, [email protected] অথবা [email protected] ইমেলে যোগাযোগ করতে পারেন।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *