২৭ এপ্রিল থেকেই গরমের ছুটি শুরু রাজ্যের স্কুলগুলোতে, কতদিন চলবে?

তীব্র গরমের দাবদাহে রাজ্যবাসী নাজেহাল। দৈনিক তাপপ্রবাহ চলছে বাইরে। পরিস্থিতি আরো চরম হতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গরমের মধ্যে তাদের কষ্ট লাঘব করতে তড়িঘড়ি রাজ্যের সমস্ত স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা হয়ে গেল। আগামী ২৭ এপ্রিল থেকেই গরমের ছুটি শুরু রাজ্যের স্কুলগুলোতে। কতদিনের জন্য এই ছুটি থাকবে? সে সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় শিক্ষা দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত মে মাসের মাঝামাঝি সময়ে স্কুলে গরমের ছুটি পড়ে। কিন্তু গত কয়েকদিন ধরে রাজ্যের তাপমাত্রা যেভাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে, তাতে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে গরম কমার কোনো সম্ভাবনা নেই, উল্টে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সেই কারণেই আবহাওয়াবিদদের সতর্কতা অনুযায়ী আগে থেকে স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হল।

কতদিন গরমের ছুটি চলবে?

ওড়িশার শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নোটিশ অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল ২০২৬ থেকে গরমের ছুটি শুরু হচ্ছে। সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার অনুমোদিত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গুলিতে এই ছুটি প্রযোজ্য হবে। বেসরকারি স্কুলগুলোকেও তাদের ছুটির সূচি পুনর্বিবেচনা করার বা স্কুল আওয়ার্স কমানোর অনুরোধ জানানো হয়েছে। কতদিন এই ছুটি বহাল থাকবে, সে বিষয়ে স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে ছুটির মাঝেও পড়াশোনার ক্ষতি যাতে না হয় সেজন্য ছাত্র-ছাত্রীদের বাড়ির কাজ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

WB Summer Vacation 2026

পশ্চিমবঙ্গের স্কুলগুলোতেও গরমের ছুটি নিয়ে চিন্তাভাবনা চলছে। সঠিক দিনক্ষণ এখনো অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি। এখন রাজ্যে ভোট চলছে। এই পরিস্থিতিতে স্কুল বন্ধই বেশিরভাগ থাকছে। তাই ছুটি নিয়ে এখন কোন ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। তবে ৪ মে ভোটের রেজাল্ট বেরোনোর পর স্কুলগুলোতে গরমের ছুটির বিজ্ঞপ্তি আসতে পারে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *