রাজ্যে শীঘ্রই কয়েক হাজার শিক্ষক নিয়োগ, সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট


পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরে বড়সড় নিয়োগের তোড়জোড় শুরু হল। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) আগামী কয়েক মাসের মধ্যে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরে কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে। ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে কড়া নির্দেশিকা জারি করে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। সাথে এও জানানো হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং কোর্টের কড়া নজরদারিতে নিয়োগ পরিচালনা করা হবে। গত ১১ ই জুন স্কুল শিক্ষা দপ্তরের তরফে অফিশিয়াল বিজ্ঞপ্তি মারফত বিষয়টি ঘোষণা করা হয়েছে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের জন্য এটি বড় সুখবর। বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে জেনে নিন।

বিগত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ তোলপাড় হয়েছে গোটা রাজ্য। একদিকে নতুন নিয়োগ প্রক্রিয়া থমকে গিয়েছিল অন্যদিকে নিয়োগে দুর্নীতির জেরে চাকরিহারা হন হাজার হাজার যোগ্য শিক্ষকেরাও। এবার যাতে আর সেই দুর্নীতি পুনরাবৃত্ত না হয় তা নিশ্চিত করতে নড়েচড়ে বসেছে বর্তমান রাজ্য সরকার। বিকাশ ভবন থেকে জারি করা এই নির্দেশিকায় (নং: 695-SE/S/1S-05/2026) জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের স্কুলে স্কুলে নতুন করে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে শুরু করা হবে। তবে পুরো প্রক্রিয়া হবে সুপ্রিম কোর্টের সরাসরি মনিটরিং এর মাধ্যমে।

রাজ্যে শীঘ্রই কয়েক হাজার শিক্ষক নিয়োগ: অফিসিয়াল বিজ্ঞপ্তি

কোন কোন পদে হতে চলেছে নিয়োগ?

মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনকে নিম্নলিখিত পদগুলিতে নিয়োগের আয়োজন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে,
১. নবম-দশম শ্রেণীর সহকারী শিক্ষক (Assistant Teachers for Class IX-X) নিয়োগ
২. একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক (Assistant Teachers for Class XI-XII) নিয়োগ
৩. গ্রুপ-সি এবং গ্রুপ-ডি অশিক্ষক কর্মী (Non-Teaching Staff) নিয়োগ
৪. প্রাথমিক স্তরে বিশেষ শিক্ষা শিক্ষক (Special Education Teachers – TET) নিয়োগ

আরও পড়ুনঃ শিক্ষা দপ্তরের নিয়োগে বিরাট বদল ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

NIC দ্বারা পরিচালিত হবে গোটা নিয়োগ প্রক্রিয়া

শিক্ষা দপ্তরের নিয়োগে দুর্নীতি রুখতে ইতিমধ্যেই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা NIC এর কাছে আবেদন করেছে রাজ্য। এতদিন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতো কমিশনের সংশ্লিষ্ট আই টি ডিপার্টমেন্ট। কিন্তু শিক্ষক নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে ২ আই টি কর্মীর বিরুদ্ধে ডেটাবেস কারচুপির অভিযোগ মেলায় এই মুহূর্তে NIC এর কাছ থেকে টেকনিক্যাল পার্সন চেয়ে পাঠিয়েছে রাজ্য। আগামী ৬ মাসের মধ্যে তার যোগদান নিশ্চিত হলেই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই সঙ্গে আগের ২ আই টি কর্মীকে Prevention of Corruption Act, 1988 এর ১৯(১) ধারা অনুযায়ী সরাসরি বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। আগে যে চাকরি দুর্নীতি হয়েছে তার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবার রাজ্য সরকার।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *