কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে হাউসস্টাফ নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে হাউসস্টাফ নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলার স্থায়ী বাসিন্দা যেকোনো নারী বা পুরুষ চাকরিপ্রার্থী আবেদনের যোগ্য। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা স্বাস্থ্য দপ্তরে কাজে আগ্রহী, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। তবে আর দেরি না করে নিয়োগের খুঁটিনাটি তথ্য আজকের প্রতিবেদনে জেনে নিন।

পদের নাম হাউস স্টাফ।
পদের ধরন গ্রুপ সি
নিয়োগকারী সংস্থা মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল (পূর্বতন কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল)।
কাজের ধরন সম্পূর্ণ চুক্তিভিত্তিক।
আবেদন পদ্ধতি অফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

www.mjnmch.ac.in / coochbehar.gov.in

শূন্যপদের বিবরণ

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ডেন্টিস্ট্রি বা দন্ত বিভাগের কাজের জন্য নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা নির্দিষ্টভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি, তবে জানানো হয়েছে প্রয়োজনীয়তা এবং চাহিদার ওপর ভিত্তি করেই শূন্যপদের সংখ্যা নির্ধারণ করা হবে।

আবেদনের যোগ্যতা

  • প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিডিএস এ স্নাতক ডিগ্রি পাস হতে হবে।
  • প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে যে কোন প্রতিষ্ঠানে অন্তত এক বছরের ইন্টার্নশিপ করা থাকতে হবে।
  • ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল এর বৈধ রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা পয়লা জানুয়ারি ২০২৬ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন

নির্বাচিত প্রার্থীদের বেতন কত হবে সেই নিয়ে স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। ইন্টারভিউয়ের সময় সরাসরি তা কথা বলে ঠিক করা হবে।

আবেদন পদ্ধতি

  • আবেদন করার জন্য প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদন পত্রটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।
  • এরপর আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে।
  • নিচে দেওয়া ডকুমেন্ট গুলির এক কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
  • সবকিছু একত্রে একটি খামে ভরে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • নিজের হাতে পূরণ করা আবেদন পত্র।
  • পরিচয়পত্র যেমন, ভোটার কার্ড/ আধার কার্ড/ প্যান কার্ড/ পাসপোর্ট।
  • বয়সের প্রমাণপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেট।
  • বিডিএস ডিগ্রির সমস্ত বর্ষের মার্কশিট।
  • ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
    ইন্টার্নশিপ সার্টিফিকেট।
  • প্রতিটি প্রফেশনাল পরীক্ষা পাস করতে কতবার সুযোগ লেগেছে তার সার্টিফিকেট।
  • ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

নির্বাচন প্রক্রিয়া

নিয়োগের জন্য কোন রকম লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। আবেদন জমা করার পর শর্ট লিস্ট করা প্রার্থীদের কাউন্সেলিং এর জন্য ডাকা হবে। এখানে ব্যক্তিগত সাক্ষাৎকার এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের কাজে নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৪ জুন, ২০২৬।
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১২ জুন, ২০২৬।
  • কাউন্সিলিংয়ের তারিখ: ১৬ জুন, ২০২৬ দুপুর ০২:০০ টায়।

আবেদন জমা দেওয়া ও কাউন্সিলিংয়ের ঠিকানা

অফিস অফ দ্য প্রিন্সিপাল, মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিবেকানন্দ স্ট্রিট, পিলখানা, কোচবিহার – ৭৩৬১০১

যোগাযোগের মাধ্যম

যেকোনো জিজ্ঞাসা বা সহায়তার জন্য প্রার্থীরা নিচের মাধ্যমগুলোতে অফিস চলাকালীন যোগাযোগ করতে পারেন:

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *