পশ্চিমবঙ্গের সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট খুশির খবর। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যজুড়ে পুলিশে ৫৫ হাজার নিয়োগের ঘোষণা করেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) এবং কলকাতা পুলিশে (Kolkata Police) প্রায় ৫৫ হাজার থেকে ৬০ হাজার শূন্যপদ রয়েছে। আর এই বিপুল শূন্যপদের মধ্যে, ২০ হাজারেরও বেশি শূন্যপদে আসন্ন দুর্গাপুজো শুরু হওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
| নিয়োগের নাম |
WB Police Recruitment 2026 |
| নিয়োগকারী দপ্তর |
পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) ও কলকাতা পুলিশ (KP)। |
| পদের নাম |
কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর (SI)। |
| মোট শূন্যপদ |
৫৫ হাজার থেকে ৬০ হাজার। |
| শিক্ষাগত যোগ্যতা | ভিন্ন ভিন্ন। |
| আবেদন পদ্ধতি | – |
| আবেদনের সময়সীমা | – |
কেন এই নিয়োগ করা হচ্ছে?
সরকারি ঘোষণা অনুযায়ী, কলকাতা এবং রাজ্য পুলিশে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। যাতে সঠিকভাবে কাজ চালাতে অসুবিধা হচ্ছে। সে কারণেই এই সকল পদে যত দ্রুত সম্ভব নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রশাসনিক বিভাগ। জানানো হয়েছে, পুজোর আমেজ রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ার আগেই ২০ হাজার কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের কাজ শেষ করা হবে। শুধু তাই নয়, পুলিশ কর্মীদের ঘাটতি সামাল দিতে পুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আবগারি দফতরেও রয়েছে প্রচুর শূন্যপদ
তবে এখানেই শেষ নয়, চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি সুখবর রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গত প্রায় ৭ বছর ধরে রাজ্যের আবগারি দফতরে (Excise Department) নতুন করে কোনো বড় নিয়োগ হয়নি। ফলে সেখানেও বর্তমানে কয়েক হাজার শূন্যপদ তৈরি হয়ে রয়েছে। খুব শীঘ্রই সেই পদগুলি পূরণের জন্যও বিজ্ঞপ্তি আসতে পারে বলে মনে করা হচ্ছে।
নিজের জেলাতেই হবে পোস্টিং
নতুন সরকার পুলিশ কর্মীদের সুবিধার্থে আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে। জানানো হয়েছে এখন থেকে কোনো পুলিশ কর্মী কনস্টেবল পদে ১৫ বছর চাকরি সম্পন্ন করলেই, যাতে তাকে নিজের জেলায় (Home District) পোস্টিং দেওয়া যায়, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।
কবে আবেদন শুরু হবে?
রাজ্য ও কলকাতা পুলিশের এই নিয়োগ নিয়ে এখনো কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। পরবর্তীতে বিজ্ঞপ্তি এলেই আবেদন প্রক্রিয়া, আবেদনের তারিখ ও পরীক্ষার সিলেবাস নিয়ে বিস্তারিত জানা যাবে।