পূর্ব মেদিনীপুরের সিভিল ডিফেন্স পুলিশে নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন


পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরিপ্রার্থীরা পুলিশে চাকরি করতে আগ্রহী, তাদের জন্য সুবর্ণ সুযোগ। পূর্ব মেদিনীপুরের সিভিল ডিফেন্স পুলিশে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কাঁথি মহকুমা এলাকায় আপৎকালীন উদ্ধারকাজ এবং সমুদ্র উপকূলবর্তী নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে এই নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস ও সঙ্গে প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের কাঁথি মহকুমার অধীনে বিভিন্ন এলাকায় ভলান্টিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। নীচে যোগ্যতা , আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম

নুলিয়া সিভিল ডিফেন্স ভলান্টিয়ার।

নিয়োগকারী সংস্থা

কাঁথি মহকুমা শাসক কার্যালয়।

মোট শূন্যপদ ৪৫টি।
আবেদন পদ্ধতি অফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

শূন্যপদের বিবরণ

লিঙ্গ শূন্যপদ
পুরুষ প্রার্থী ৩০ টি
নারী প্রার্থী ১৫ টি

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত কোনো বোর্ড থেকে অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।

শারীরিক মাপজোক

শারীরিক মাপকাঠি পুরুষ প্রার্থী নারী প্রার্থী
উচ্চতা (খালি পায়ে) ৫ ফুট ৬ ইঞ্চি ৪ ফুট ১১ ইঞ্চি
ওজন ৫৭ থেকে ৭০ কেজি

৪৫ থেকে ৬০ কেজি

ছাতি ৩২ ইঞ্চি (প্রসারণ ছাড়া) / ৩৪ ইঞ্চি (২ ইঞ্চি প্রসারণ সহ) প্রযোজ্য নয়

অন্যান্য যোগ্যতা

  • প্রার্থীকে অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রার্থীদের অবশ্যই Civil Defence Basic Training বা সিভিল ডিফেন্সের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীকে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। ০১.০১.২০২৬ তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে।

বেতন

নির্বাচিত প্রার্থীদের দৈনিক মজুরি ভিত্তিতে বেতন দেওয়া হবে। বেতনের অংক স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে।

আরও পড়ুনঃ চাকরিতে কাটমানি রুখতে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর চালু

কীভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীদের কাঁথি মহকুমা শাসক অফিস (SDO Office, Contai) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
  • ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি যুক্ত করতে হবে।
  • সবকিছু একটি খামে ভরে কাঁথি SDO অফিসে নির্দিষ্ট ড্রপ বাক্সে বা কাউন্টারে গিয়ে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট/বার্থ সার্টিফিকেট)
  • বাসস্থানের প্রমাণপত্র (আধার/ভোটার ইত্যাদি)
  • মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট
  • সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর

নিয়োগ প্রক্রিয়া

সিভিল ডিফেন্স ভলান্টিয়ার পদের জন্য তিনটি ধাপে যোগ্য প্রার্থীদের নির্বাচন সম্পন্ন হবে:

PMT (Physical Measurement Test)

প্রথমে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপজোক যেমন উচ্চতা, ওজন ইত্যাদি পরীক্ষা করা হবে। এটি প্রাথমিক একটি স্ক্রিনিং টেস্ট।

PET (Physical Efficiency Test)

PMT তে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ডাকা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা বা ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের জন্য। এই পর্যায়ে প্রার্থীদের দৌড়, ফ্রি স্টাইল সাঁতার, ডুব সাঁতার, পুশ আপ ইত্যাদির মাধ্যমে শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে।

লিখিত পরীক্ষা

শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওএমআর (OMR) ভিত্তিক লিখিত পরীক্ষায় বসতে হবে।

  • মোট নম্বর: ৫০ নম্বর।
  • সময়সীমা: ১ ঘণ্টা।
  • পরীক্ষার প্যাটার্ন: অবজেক্টিভ বা MCQ টাইপ (মোট ৫০টি প্রশ্ন)।
  • নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর করে কাটা যাবে।
  • সিলেবাস:
    বিষয় মোট নম্বর
    সাধারণ জ্ঞান ও সাধারণ সচেতনতা ২৫ নম্বর
    প্রাথমিক গণিত ১৫ নম্বর
    রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস ১০ নম্বর

যদি লিখিত পরীক্ষায় দুই বা ততধিক প্রার্থী সমান নম্বর পান, তবে যার কাছে Advance Civil Defence Training-এর অভিজ্ঞতা বা সার্টিফিকেট বেশি থাকবে, মেধা তালিকায় তার নাম আগে রাখা হবে। অ্যাডভান্স ট্রেনিং সমান হলে বয়স যার বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মিতে NCC প্রার্থীদের ইন্টারভিউ দিয়ে চাকরি

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ২৭ জুলাই ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *