SSC GD Constable Exam Date 2026: প্রকাশিত হলো পরীক্ষার তারিখ এবং নতুন প্রেফারেন্স সিস্টেম, বিস্তারিত দেখুন


দেশের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! স্টাফ সিলেকশন কমিশন (SSC) সম্প্রতি ২০২৬ সালের জি ডি কনস্টেবল পরীক্ষার দিনক্ষণ (SSC GD Constable Exam Date 2026) প্রকাশ করেছে। সেই সঙ্গে এবারের পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য নতুন সিস্টেম চালু হয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের ইচ্ছেমতো দিনে পরীক্ষা দিতে পারবে। নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুবিধাজনক বানাতেই কমিশনের এই সিদ্ধান্ত। এতে যে পরীক্ষার্থীদের বিরাট সুবিধা হবে, সেকথা বলাই বাহুল্য। বিস্তারিত আজকের প্রতিবেদনে জেনে নিন।

প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবছরের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে Central Armed Police Forces (CAPFs), SSF, এবং Assam Rifles দপ্তরে কনস্টেবল নিয়োগ করার কথা বলা হয়েছে। আবেদনকারীরা সকলেই মুখিয়ে ছিলেন পরীক্ষা কবে হবে তা জানার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার তারিখ সামনে আনল।

SSC GD Constable Exam Pattern 2026

SSC GD Constable এর কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নিম্নলিখিত প্যাটার্নে হয়,

বিষয় প্রশ্নের সংখ্যা মোট নম্বর সময়
General Intelligence & Reasoning ২০ ৪০

৬০ মিনিট

General Knowledge & General Awareness ২০ ৪০
Elementary Mathematics ২০ ৪০
English / Hindi ২০ ৪০
মোট ৮০ ১৬০

SSC GD Constable Exam Date 2026

কমিশনের সাম্প্রতিক প্রকাশিত নোটিশ অনুযায়ী, SSC GD Constable 2026 পরীক্ষা আগামী ২৭শে এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে। ৩০ মে ২০২৬ পর্যন্ত পরীক্ষা চলবে। ভারতের বিভিন্ন প্রান্তের পরীক্ষাকেন্দ্রে এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নতুন ‘প্রেফারেন্স’ সুবিধা

এবারের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পরীক্ষার্থীদের সুবিধার্থে কমিশন এবার তাদের পরীক্ষার সপ্তাহের জন্য নিজেদের পছন্দ বা ‘প্রেফারেন্স’ বাছার সুযোগ দিচ্ছে। অর্থাৎ, আপনি কোন সপ্তাহে পরীক্ষা দিতে ইচ্ছুক, তা নিজেই নির্বাচন করতে পারবেন।
পরীক্ষার জন্য মোট চারটি উইন্ডো বা সপ্তাহ নির্ধারণ করা হয়েছে:

সপ্তাহ সময়সীমা
সপ্তাহ ১

২৭ এপ্রিল ২০২৬ থেকে ২ মে ২০২৬।

সপ্তাহ ২

৪ মে ২০২৬ থেকে ৯ মে ২০২৬।

সপ্তাহ ৩ ১৮ মে ২০২৬ থেকে ২৩ মে ২০২৬।
সপ্তাহ ৪ ২৫ মে ২০২৬ থেকে ৩০ মে ২০২৬।

কিভাবে প্রেফারেন্স দেবেন?

  • প্রথমে SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে (ssc.gov.in) যান।
  • আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
  • ‘Examination Week Preference’ লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার সুবিধামতো ১ থেকে ৪ নম্বর সপ্তাহের ক্রম সাজিয়ে সাবমিট করুন।

কতদিন চলবে এই প্রেফারেন্সের আবেদন?

যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পোর্টালে লগ-ইন করে নিজেদের উইন্ডো প্রেফারেন্স জমা দিতে হবে।

  • প্রেফারেন্স শুরুর সময়: ১১ই এপ্রিল ২০২৬, দুপুর ৩:০০ টা থেকে।
  • প্রেফারেন্স শেষ হওয়ার সময়: ১৫ই এপ্রিল ২০২৬, বিকেল ৫:০০ টা পর্যন্ত।

আরও পড়ুনঃ CRPF এ মাধ্যমিক পাসে কনস্টেবল নিয়োগ, মোট শূন্যপদ ৯০০০

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *