ভারত সরকারের অধীনে একটি নবরত্ন ক্যাটাগরির পাবলিক সেক্টর কোম্পানি হল ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (EIL)। সম্প্রতি এই সংস্থা বিভিন্ন ট্রেডে ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। সারা দেশ থেকে নারী-পুরুষ নির্বিশেষে যে কোন প্রার্থী ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের গ্রেড-২ এবং গ্রেড-৩ পদে নিয়োগ দেওয়া হবে। মাসিক মোটা বেতন সহ অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা মিলবে। সবচেয়ে বড় কথা এখানে কোন পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। নিয়োগের সম্পূর্ণ বিবরণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
| সংস্থার নাম |
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (EIL)। |
| পদের নাম |
অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার (গ্রেড-২ এবং গ্রেড-৩)। |
| বিভাগ |
কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এনভায়রনমেন্ট, ইন্সট্রুমেন্ট, পাইপিং সহ বিভিন্ন ট্রেড রয়েছে। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত পদের ক্ষেত্রেই প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৬০% নম্বর বা সমমানের CGPI নিয়ে বি ই/ বি টেক/ বি এস সি (ইঞ্জিনিয়ারিং) পাস করতে হবে।
অভিজ্ঞতা
- অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড-২ পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড-৩ পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড ২ পদের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড ৩ এর আবেদনকারীদের জন্য বয়স সীমা ৪১ বছরের মধ্যে থাকতে হবে। ৩১ মে, ২০২৬ অনুযায়ী বয়স সীমা হিসাব করা হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের মোটা মাসিক বেতন দেওয়া হবে। সঙ্গে প্রতিবছর সর্বোচ্চ ২,০০০,০০০ টাকা পর্যন্ত মেডিক্যাল সুবিধা দেওয়া হবে। গ্রেড ও শহর অনুযায়ী বেতনের স্কেল আলাদা।
| গ্রেড | X শহর | Y শহর | Z শহর |
| অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড ২ | ৮০,০০০ টাকা | ৭৬,০০০ টাকা | ৭২,০০০ টাকা |
| অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড-৩ | ৯৬,০০০ টাকা | ৯১,২০০ টাকা | ৮৬,৪০০ টাকা |
কীভাবে আবেদন করবেন?
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
ধাপ ১: প্রথমে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.engineersindia.com-এ যান।
ধাপ ২: ওয়েবসাইটের ‘Careers’ লিঙ্কে ক্লিক করে নির্দেশনাবলী ভালো করে পড়ে নিন।
ধাপ ৩: অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে আপনার সমস্ত সঠিক তথ্য পূরণ করুন।
ধাপ ৪: আপনার সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন।
ধাপ ৫: ফর্মটি সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিয়ে নিন। এই ফর্মটি ইন্টারভিউয়ের দিন সাথে নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের নীচে দেওয়া প্রয়োজনীয় নথিপত্রের মূল কপি ও এক সেট সেলফ-অ্যাটেস্টেড ফটোকপি সাথে আনতে হবে:
- অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের ৬টি কপি (রঙিন ছবিসহ)।
- ভারত সরকার অনুমোদিত যেকোনো বৈধ পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট ইত্যাদি)।
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক বা দশম শ্রেণীর সার্টিফিকেট/জন্ম শংসাপত্র)।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
- বর্তমান চাকরির পে-স্লিপ, পিএফ স্টেটমেন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট (প্রয়োজন সাপেক্ষে)।
- জাতিগত শংসাপত্র ( যদি প্রযোজ্য হয়)।
নির্বাচন প্রক্রিয়া
এখানে নিয়োগের জন্য কোন রকম অনলাইন বা অফলাইন পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার ওপর ভিত্তি করে প্রথমে শর্টলিস্ট করা হবে। তারপরে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের সংস্থা ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৬ জুন, ২০২৬।
- অনলাইন আবেদন শেষের তারিখ: ৩০ জুন, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
- ইন্টারভিউয়ের তারিখ: ১৩ জুলাই, ২০২৬ থেকে ইন্টারভিউ শুরু হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.