ব্যাঙ্ক অব বরোদায় বিভিন্ন বিভাগে ২০৬ কর্মী নিয়োগ, ন্যূনতম স্নাতক পাসে আবেদন করুন


দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অব বরোদায় বিভিন্ন বিভাগে ২০৬ কর্মী নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে (BOB Recruitment 2026)। ডিজিটাল ব্যাংকিং, ইঞ্জিনিয়ারিং, ডাটা ম্যানেজমেন্ট, আইটি, অ্যাকাউন্টস ও অন্যান্য ক্ষেত্রে রেগুলার বা স্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক অফ বরোদার বিভিন্ন শাখায় শূন্যপদ রয়েছে।। নূন্যতম স্নাতক পাস যোগ্যতা থাকলেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গিয়েছে। আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য খুঁটিনাটি তথ্য বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা

ব্যাঙ্ক অফ বরোদা।

পদের নাম

ম্যানেজার ও অফিসার র্যাঙ্ক।

বিভাগ

ডিজিটাল ব্যাংকিং, ইঞ্জিনিয়ারিং, ডেটা ম্যানেজমেন্ট, সিকিউরিটি, অ্যাকাউন্টস।

মোট শূন্যপদ ২০৬ টি।
নিয়োগের ধরন স্থায়ী।
আবেদন পদ্ধতি অনলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট

www.bankofbaroda.bank.in

শূন্যপদের বিবরণ

বিভিন্ন স্কেল ও বিভাগে শূন্যপদের তালিকা নিচে দেওয়া হলো:

ডিজিটাল ব্যাঙ্কিং বিভাগ (Digital Banking Department)

পদ স্কেল শূন্যপদ
ম্যানেজার – ডিজিটাল প্রোডাক্ট (MMG/S-II) ১৩টি পদ
সিনিয়র ম্যানেজার – ডিজিটাল প্রোডাক্ট (MMG/S-III) ১টি পদ
প্রোডাক্ট ম্যানেজার – ডিজিটাল লেন্ডিং (MMG/S-II) ৫টি পদ
মোট ১৯ টি

ফেসিলিটি ম্যানেজমেন্ট বিভাগ (Facility Management Department)

পদ স্কেল শূন্যপদ
টেকনিক্যাল অফিসার – সিভিল ইঞ্জিনিয়ার (JMG/S-I) ৩৫টি পদ
টেকনিক্যাল ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার (MMG/S-II) ২১টি পদ
সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার (MMG/S-III) ৬টি পদ
টেকনিক্যাল অফিসার – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (JMG/S-I) ১৫টি পদ
টেকনিক্যাল ম্যানেজার – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (MMG/S-II) ৯টি পদ
সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (MMG/S-III) ২টি পদ
মোট ৮৮ টি

ইনফরমেশন সিকিউরিটি বিভাগ (Information Security Department)

পদ স্কেল শূন্যপদ
ম্যানেজার – ইনফরমেশন সিকিউরিটি (MMG/S-II) ১৩টি পদ
সিনিয়র ম্যানেজার – ইনফরমেশন সিকিউরিটি (MMG/S-III) ৩টি পদ
মোট ১৬ টি

সিকিউরিটি বিভাগ (Security Department)

পদ স্কেল শূন্যপদ
ম্যানেজার – সিকিউরিটি (MMG/S-II) ৫৪টি পদ
মোট ৫৪ টি

এন্টারপ্রাইজ ডেটা ম্যানেজমেন্ট অফিস (EDMO)

পদ স্কেল শূন্যপদ
চিফ ম্যানেজার – ডেটা সায়েন্টিস্ট (SMG/S-IV) ১টি পদ
সিনিয়র ম্যানেজার – ডেটা সায়েন্টিস্ট (MMG/S-III) ১টি পদ
সিনিয়র ম্যানেজার – ডেটা প্রোফাইলিং (MMG/S-III) ২টি পদ
সিনিয়র ম্যানেজার – DQ অ্যানালিস্ট (MMG/S-III) ২টি পদ
সিনিয়র ম্যানেজার – BI এন্ড ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট (MMG/S-III) ৮টি পদ
মোট ১৪ টি

কর্পোরেট অ্যাকাউন্টস ও ট্যাক্সেশন বিভাগ

পদ স্কেল শূন্যপদ
ম্যানেজার – ট্যাক্সেশন (MMG/S-II) ৫টি পদ
ম্যানেজার – অ্যাকাউন্টস (MMG/S-II) ৫টি পদ
সিনিয়র ম্যানেজার – ট্যাক্সেশন (MMG/S-III) ২টি পদ
সিনিয়র ম্যানেজার – অ্যাকাউন্টস (MMG/S-III) ২টি পদ
চিফ ম্যানেজার – ইনভেস্টর রিলেশনস (SMG/S-IV) ১টি পদ
মোট ১৫ টি

(সংরক্ষিত ক্যাটাগরি যেমন SC, ST, OBC, EWS এবং PwBD প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে আসন সংরক্ষিত রয়েছে।)

আরও পড়ুনঃ NABARD ফিন্যান্সে উচ্চমাধ্যমিক পাস নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুসারে প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি আলাদা। নিচে সংক্ষেপে দেওয়া হলো:

  • কারিগরি ও ইঞ্জিনিয়ারিং পদ: B.E. / B.Tech (Civil, Electrical, IT, Computer Science, ECE) অথবা সমমানের ডিগ্রি দরকার। পদের স্কেল অনুযায়ী ২ থেকে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ডিজিটাল ব্যাঙ্কিং/ ডেটা সিকিউরিটি/ ডেটা ম্যানেজমেন্ট: B.E. / B.Tech / MCA / M.Sc (Computer Science / Data Science / IT) অথবা সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন এবং কমপক্ষে ৩ বছরের সফটওয়্যার/ডেটা অ্যানালিটিক্স কাজের অভিজ্ঞতা দরকার।
  • ট্যাক্সেশন ও অ্যাকাউন্টস: Chartered Accountant (CA) / ICWA অথবা সংশ্লিষ্ট ব্যাকগ্রাউন্ডের ডিগ্রি এবং নির্ধারিত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ম্যানেজার (সিকিউরিটি): যেকোনো বিষয়ে স্নাতক পাস। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বা সশস্ত্র পুলিশ বাহিনীতে অফিসার পদে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

বয়সসীমা

স্কেল অনুযায়ী বয়সসীমা আলাদা । (০১/০৮/২০২৬ তারিখ অনুযায়ী বয়সসীমা হিসেব হবে।

  • JMG/S-I: ২৩ থেকে ৩৫ বছর
  • MMG/S-II: ২৪ থেকে ৩৭ বছর (পদভেদে)
  • MMG/S-III: ২৭ থেকে ৪০ বছর
  • SMG/S-IV: ২৮ থেকে ৪৩ বছর

(তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা বয়সে ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীরা ১০ থেকে ১৫ বছর পর্যন্ত নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।)

বেতনক্রম

স্কেল বেতন
JMG/S-I

৪৮,৪৮০ – ৮৫,৯২০ টাকা

MMG/S-II

৬৪,৮২০ – ৯৩,৯৬০ টাকা

MMG/S-III

৮৫,৯২০ – ১,০৫,২৮০ টাকা

SMG/S-IV

১,০২,৩০০ – ১,২০,৯৪০ টাকা

এর সাথে ডিএ, এইচআরএ এবং ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা যুক্ত হবে।

আবেদন পদ্ধতি

  • প্রার্থীরা প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.bank.in-এ গিয়ে Careers -> Current Opportunities অপশনে যাবেন।
  • সঠিক নির্দেশাবলী মেনে আবেদন ফর্মটি পূরণ করবেন।
  • পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, বায়োডাটা ও প্রয়োজনীয় শিক্ষা ও অভিজ্ঞতার সার্টিফিকেট আপলোড করবেন ।
  • আবেদন ফি জমা দেবেন ।
  • অ্যাপ্লিকেশন সাবমিট করুন।

আবেদন ফি

  • General, EWS ও OBC প্রার্থী: ৮৫০ টাকা
  • SC, ST, PwBD, মহিলা ও প্রাক্তন সৈনিক: ১৭৫ টাকা

নির্বাচন প্রক্রিয়া

অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থী নির্বাচন করা হবে।

অনলাইন পরীক্ষা

Name of the Tests No. of Questions Maximum Marks Duration
Reasoning 25 25

75 Minutes

0.25

English Language 25 25
Quantitative Aptitude 25 25
Professional Knowledge 75 150 75 Minutes
Total 150 225 150 Minutes

আরও পড়ুনঃ IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১১ হাজারের বেশি ক্লার্ক নিয়োগ

ইন্টারভিউ

অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট সেন্টারে সরাসরি ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকা হবে। দুই পর্যায়ে মিলিয়ে যারা উত্তীর্ণ হবেন তাদের ব্যাংকের অধীনে নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন ও ফি জমা শুরুর তারিখ: ৬ আগস্ট, ২০২৬।
  • আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ আগস্ট, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *